নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাযাবর বেদুঈন

অলক্ষ্য বন্দর পানে ছুটিতেছি আমি নিশিদিন যাযাবর বেদুঈন!

যাযাবর বেদুঈন

অলক্ষ্য বন্দর পানে ছুটিতেছি আমি নিশিদিন যাযাবর বেদুঈন !

যাযাবর বেদুঈন › বিস্তারিত পোস্টঃ

মুখের আঁচিলের অবস্থান থেকে জেনে নেয়া যাক ভাগ্য সম্পর্কে

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৭





মানুষ সর্বদাই সৌন্দর্য সচেতন। বিশেষ করে মুখের সৌন্দর্য প্রতিটা মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণেই সেই আদিম যুগ থেকেই মানুষ তার রূপ লাবন্যের প্রতি যত্নশীল। আর সেই সৌন্দর্য যদি মুখের সামান্য আঁচিলের কাছে ম্লান হয়ে যায় তাহলে সেটা হয় অত্যন্ত বেদনাদায়ক। অনেকের কাছে আবার স্থান ভেদে এই আঁচিলই হয়ে উঠে অপার সৌন্দর্যের প্রতীক। কিন্তু প্রাচীন চীনা জ্যোতির্বিদরা মানুষের মুখের এই আঁচিলকে নিয়ে বহু গবেষণা করে দেখিয়েছেন যে, আঁচিল শুধু সৌন্দর্য বর্ধন কিংবা ক্ষতির কারণ নয়। আঁচিলের উপর নির্ভর করে মানুষের ভাগ্য। মুখে আঁচিলের অবস্থান দেখে জেনে নেয়া যায় মানুষের স্বভাব, চরিত্র ও প্রকৃতি সম্পর্কে। আঁচিল বলে দেয় মানুষের ভাগ্য সম্পর্কে। যদি কারও আঁচিল হয় সৌভাগ্যের প্রতীক তাহলে খুশির অন্ত নেই আবার যদি আঁচিল কারও দুর্ভাগ্যের গণনা করে তাহলে সেই অনুযায়ী সচেতন হওয়া যায়। এখন যদি কেউ তার ভাগ্য বদলাতে চায় সেটা মুখের আঁচিল মুছে ফেললেই যে হয়ে গেল তেমন কথাও প্রাচীন চীনা জ্যোতির্বিদরা মনে করতেন না। তাই আঁচিলের উপর নির্ভর করে নিজের সম্পর্কে, নিজের ভাগ্য সম্পর্কে জেনে নিজের মঙ্গলের জন্য ভবিষ্যতের পথে জীবন চালিয়ে নেয়াই এবং সেই চ্যালেঞ্জকে গ্রহণ করাই হবে বুদ্ধিদীপ্ততার পরিচয়। যেহেতু আঁচিল মুছে ফেললেই ভাগ্য বদলে যাচ্ছেনা, তাই ছবিতে দেয়া মুখে আঁচিলের অবস্থানের সংখ্যা অনুযায়ী আসুন জেনে নেয়া যাক নিজের সম্পর্কে, নিজের ভাগ্য সম্পর্কে।



1, 2, 3 - বাবা, কর্মক্ষেত্রের বস বা বয়োজ্যেষ্ঠদের সঙ্গে নিজের মতের মিল না হলেও উচিত হবে; তাদের সঙ্গে একটি সম্মানসূচক দূরত্ব বজায় রাখার চেষ্টা করা।



4 - পরিকল্পনার অভাব এবং অস্থির জীবন যাপন।



5 (ভুরু উপরে) - পরিবার বা বন্ধুদের দ্বারা দৈবদুর্বিপাকের সম্মুখীন হওয়ার আশঙ্কা অথবা টাকা দিয়ে দুর্ভাগ্য ডেকে আনার সম্ভাবনা।



6 (ভুরু মধ্যে) - অত্যন্ত স্মার্ট, সৃষ্টিশীল বা শৈল্পিক একজন মানুষ। সম্পদ ও খ্যাতির সম্ভাবনা আছে এবং টাকা দিয়ে ভাগ্য ভালো হবে।



7 (চোখের পাতায়) - পরিবারের সঙ্গে দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা আছে এবং অর্থ নিয়ে সমস্যা হওয়ার শঙ্কা আছে।



8 - আর্থিক অসচ্ছলতা থাকবে। অবাঞ্ছিত যৌন অগ্রগতি রোধ করা প্রয়োজন।



9 - অবাঞ্ছিত যৌন অগ্রগতি রোধ এবং দুর্ঘটনার প্রতিরোধ করতে হবে।



10 – সন্তান কিংবা নাতিনাতনির সঙ্গ পাওয়া অসম্ভাব্য।



11 - দীর্ঘ মেয়াদী বা গুরুতর অসুস্থতা দ্বারা ক্লিষ্ট হওয়ার সম্ভাবনা আছে।



12 - খাদ্য বা খাদ্য সমস্যা হওয়ার শঙ্কা আছে।



13 – সর্বদা সন্তানদের নিয়ে চিন্তা থাকবে এবং প্রিয় আদরের সন্তানদের জন্য অনেক পরিশ্রম করার পরেও তাদের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখতে সক্ষম নাও হওয়ার শঙ্কা আছে।



14 - খাদ্যে বিষক্রিয়া বা এলার্জির উচ্চমাত্রায় ঝুঁকি আছে।



15 – এক জায়গায় দীর্ঘদিন ধরে না থাকতে পারা এবং ঘন ঘন অস্থির হয়ে স্থান পরিবর্তন করতে হতে পারে। যেখানেই যাওয়া হোক না কেন পরিবেশের সাথে মানিয়ে চলা সম্ভব হবেনা।



16 - অবাঞ্ছিত যৌন অগ্রগতি রোধ এবং খাদ্যে বিষক্রিয়া বা খাদ্য সমস্যা প্রতিরোধ করতে হবে।



17 – কর্মক্ষেত্রে নিজের ইমেজ সংকটের কারণ হিসেবে নিজ কাজের ব্যাপারে সবসময় সতর্ক হতে হবে।



18 – যখন বিদেশে কোথাও ভ্রমণ করা হবে তখন নিজের ভালর জন্য মনোযোগী হতে হবে।



19 - অবাঞ্ছিত যৌন অগ্রগতি প্রতিরোধ করতে হবে।



20 - জীবন সংক্ষিপ্ত হতে পারে, তাই পূর্ণতা পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। অপরাধমূলক কাজ এড়িয়ে চলতে হবে।



21 – পা নিয়ে সমস্যায় ভুগতে হতে পারে। জল সংক্রান্ত দুর্ঘটনা প্রতিরোধ করা প্রয়োজন।



22 - ভ্রমণের সময় দুর্ঘটনা প্রতিরোধ করতে হবে।



23 - বিশিষ্ট জন এবং সমৃদ্ধী থাকবে।







মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩২

আবু শাকিল বলেছেন: মজার লেখা। :) :) :) :)

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৩

যাযাবর বেদুঈন বলেছেন: আপনার আঁচিল না থাকলে আজই আঁচিলের ব্যবস্থা করুন। :P

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪৩

আবু শাকিল বলেছেন: আঁচিলের ব্যবস্থা করতে হবে না।এখন আমার জন্য মিলাদ মাহফিল এর আয়োজন করেন।লেখা টা মজার কিন্তু পড়ে মর্মাহত হয়েছি ...


11 - দীর্ঘ মেয়াদী বা গুরুতর অসুস্থতা দ্বারা ক্লিষ্ট হওয়ার সম্ভাবনা আছে।

13 – সর্বদা সন্তানদের নিয়ে চিন্তা থাকবে এবং প্রিয় আদরের সন্তানদের জন্য অনেক পরিশ্রম করার পরেও তাদের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখতে সক্ষম নাও হওয়ার শঙ্কা আছে।

আমি এখনো অবিবাহিত তার আগেই এইসব।আল্লাহ জানে।


17 – কর্মক্ষেত্রে নিজের ইমেজ সংকটের কারণ হিসেবে নিজ কাজের ব্যাপারে সবসময় সতর্ক হতে হবে।




১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫১

যাযাবর বেদুঈন বলেছেন: ইয়া আল্লাহ তুমি রহম কর মোর খোদা B:-)

আমার একটাও আঁচিল নাই আর আপনার তিন তিনটা আঁচিল। :||

আমাকে একটা ধার দিবেন :P

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪৬

ওপেস্ট বলেছেন: ওইটার মুখে আচিল থাকলে কি হয় ??

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫৩

যাযাবর বেদুঈন বলেছেন: ছবি দেন দেখি; না দেখে বলব কিভাবে ? /:)

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২০

আরজু মুন জারিন বলেছেন: মুখের আঁচিলের অবস্থান থেকে জেনে নেয়া যাক ভাগ্য সম্পর্কে X( :(( আমার আঁচিল নাই।/অনেক শুভেচ্ছা।

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০১

যাযাবর বেদুঈন বলেছেন: বুঝতে পেরেছি আমার মত আপনারও ভাগ্যটা খুব খারাপ। নাইলে আঁচিল থাকত। :( :( :(

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২২

এপোলো বলেছেন: ১০, ২১ আর ১১ এর মাঝখানে একটা আঁচিল থাকলে কি হয়, সে ব্যপারে কি কোন ধারনা দিতে পারেন?

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৩

যাযাবর বেদুঈন বলেছেন: প্রাচীন চীনা জ্যোতির্বিদরা বেঁচে থাকলে আপনার দুঃখটা তাঁদের কাছে তুলে ধরা যেত। :(

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৬

নাসরিন চৌধুরী বলেছেন: আপনি কই পাইলেন এমন পোষ্ট !!!মানুষের ভয় বাড়িয়ে দিতে আসছেন !!!

যাক আমি কিছু কমুনা :P

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১০

যাযাবর বেদুঈন বলেছেন: অনেক দিন ধরেই ভাবছিলাম বীনা পূঁজিতে কি করলে টু পাইস ইনকাম করা যায়। শেষে মাথায় বুদ্ধি এলো মানুষের হাত দেখে ভাগ্য গণনা করে দিলে ভালই আয় রোজগার করা যাবে। বেকার মানুষের জন্য ভাল একটা আয় রোজগারের পথ। তো এই হাতের রেখা নিয়ে পড়তে পড়তে পেলাম মুখের আঁচিলের উপর চীনাদের এই গবেষণা। তাই আপাতত নিজের প্রচার প্রচারণার জন্য এই পোস্ট দিলাম।

মানুষ ভয় পাবে কেন বরং সতর্ক হবে এটাই কামনা করি।

দেখেন আমার নিজের কোন আঁচিল নাই তাই খুব টেনশনে আছি। আমার ভাগ্যটা খুব খ্রাপ। আপনার ভাগ্যটাও কি আমার মত খ্রাপ ? :( :( :(

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১২

নাসরিন চৌধুরী বলেছেন: লেখাটির তথ্যসূত্র উল্লেখ করলে ভাল হত। যদিও বলেছেন চীনা জ্যোতির্বিদদের কথা কিন্তু আপনি যেখান থেকে তথ্য সংগ্রহ করেছেন সেটা এড করা যায় কিনা দেখুন।

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৫

যাযাবর বেদুঈন বলেছেন: চীনা জ্যোতির্বিদ্যার জন্য chineseastrology নামের একটি ওয়েব সাইট আছে। মূলত সেখান থেকেই এই পোস্টের আইডিয়া মাথায় এসেছে। পূর্বের মন্তব্যে কিন্তু বলেই দিয়েছি আমি কিছুদিন ধরে হাতের রেখা নিয়ে পড়ছি। পড়তে গিয়ে মুখের আঁচিল সম্পর্কে জানতে পারলাম। এগুলো আমার নিজে তৈরি করা কিছু নয়।

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০২

সুমন কর বলেছেন: আমার আঁচিল নাই !! :( তাই পুরোটা পড়িনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.