| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কৌতূহল নিয়ে দেখা করেছি। সংকোচ নিয়ে কথা বলেছি। ভাল লাগত বলে একসাথে হেঁটেছি। অজান্তে ভালবেসেছি। উত্তেজনা উদ্দীপনায় বাধাহীন ভাবে হেসেছি, খেলেছি সকাল-সন্ধা। হোঁচট খেয়েছি। রাগ? রাগও তো করেছি, বুঝতে দেইনি। অপমানিত হয়েছি। হৃদয়ে হয়েছে রক্তক্ষরণ। ভালবাসা হারিয়েছি। পুনরায় ভালবাসতে দ্বিধায় পড়েছি। স্মৃতিতে শুধু অপমানের ঘটনাটুকুই জমা রেখেছি। পুরনো হাসি-আড্ডা গুলো আর কেমন জানি মনে করতে পারিনা। স্বার্থপরও হয়েছি ঠিক তোমার মতই। ঘৃণা করছ বলে ঘৃণা করছি।
©somewhere in net ltd.