নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি গাঙচিল

আমি আগুন্তক নইআমি এক বিভ্রান্ত পথচারী ।পিচ ঢালা পথেই আমি আমার স্বপ্ন খুঁজে ফিরি ।

আমি গাঙচিল › বিস্তারিত পোস্টঃ

তুমি যদি চাও...

০৮ ই মে, ২০১৪ সকাল ১১:২৫

তুমি যদি চাও

হব আমি ল্যাম্পপোস্টের মৃদু আলো

তুমি যদি চাও

হব আমি অমাবস্যার তিমির কালো

তুমি যদি চাও

চষে বেড়াবো আমি তাঁরা থেকে তাঁরা

তুমি যদি চাও

পথে পথে ঘুরবো আমি হয়ে দিশেহারা

তুমি যদি চাও

হব আমি কাঁশ বনে ফূটে উঠা বূনো ফুল

তুমি যদি চাও

হব আমি ব্যস্ত নগরীতে ডেকে উঠা অদৃশ্য কোকিল

তুমি যদি চাও

হব আমি ছন্দে-ছন্দে কবির অবচেতেন মনের কথা

তুমি যদি চাও

হব আমি রাস্তার পাশে বেড়ে উঠা স্বর্ণলতা

তুমি যদি চাও

হব আমি হুমায়ন আহমদের মিসির আলি

তুমি যদি চাও

হব আমি রবিন্দ্রনাথের কালজয়ী গীতাঞ্জলি

তুমি যদি চাও

হব আমি গিটারের টুংটাং শব্দ

তুমি যদি চাও

হব আমি কবিতার অবিন্যস্ত ছন্দ

তুমি যদি চাও

হব আমি অবিরাম খালি পায়ে হেঁটে চলা হিমু

তুমি যদি চাও

হব আমি ষোড়শী মেয়ের সদ্য লিপিষ্টক দেয়া ঠোঁটের চুমু।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৪ সকাল ১১:৪৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: বেশ তো!

০৮ ই মে, ২০১৪ রাত ৮:৪৪

আমি গাঙচিল বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ :)

২| ০৮ ই মে, ২০১৪ দুপুর ১২:১৩

মহিদুল বেস্ট বলেছেন: আপসোস! কেউ চাচ্ছে না আপাতত! তবে

০৮ ই মে, ২০১৪ রাত ৮:৪৬

আমি গাঙচিল বলেছেন: কেউ না কেউ তো চাইবে,আজ হোক আর কাল হোক। তাই না :) B-) :((

পড়ার জন্য ধন্যবাদ

৩| ০৮ ই মে, ২০১৪ দুপুর ২:৪৮

সোজা কথা বলেছেন: হাহাহা। এর অনেক কিছুই হয়তো পারব না! আবার চাওয়ার জন্য কেউ নাই ও!

০৮ ই মে, ২০১৪ রাত ৮:৪৪

আমি গাঙচিল বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ । কে বলছে পাববো না ? অবশ্যই পারবো শুধু কেউ চাইলে হয় :D B:-) :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.