নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি গাঙচিল

আমি আগুন্তক নইআমি এক বিভ্রান্ত পথচারী ।পিচ ঢালা পথেই আমি আমার স্বপ্ন খুঁজে ফিরি ।

আমি গাঙচিল › বিস্তারিত পোস্টঃ

ছদ্মবেশী আজরাইল “ব্যাটারি চালিত রিক্সা “

১৩ ই মে, ২০১৪ রাত ১২:২৫

একটা সময় ছিল মানুষ ট্রাক গুলারে দেখলে বলত অই যে আজরাইল আসতেছে ।ছোট বেলায় আমি ট্রাক গূলারে দেখলে ব্যাপক ভয় পেতাম, আর যখন পিছনে লিখা দেখতাম ১০০ তাহ দূরে থাকুন ভয় আমার কয়েকগুন বেড়ে যেত।এখনো ট্রাক গূলা দেখলে অদ্ভুত লাগে, ভয়ংকর এক ডিজাইন ।

কিন্তু কিছু দিন ধরে পেক্ষাপট পরিবর্তন হতে শুরু করেছে । গত এক থেকে দেড় বছর থেকে বাংলাদেশের রাস্তায় দেখা যাচ্ছে ব্যাটারি চালিত রিক্সা , ক্রমেই এর সংখ্যা বাড়ছে ।

গত দুই দিন আগের কথা বাসায় আসার জন্য রিক্সায় উঠলাম । কিছু দূর আসার পরে দেখলাম একটা মেয়ে হঠাত করে তার নিজের রিক্সা থেকে ডিগবাজি খেয়ে ৪-৫ হাত দূরে গিয়ে পড়ল।ব্যাপারটা ঠিক কি হল প্রথমে বুঝলাম না , মেয়েটার পড়ার দৃশ্য দেখে আমি এক ঘোরের মধ্যে চলে গেলাম ,আসলে হলটা কি ? কয়েক সেকেন্ডের মধ্যে কাহিনীটা ঘটে গেলো ।দুই দিক থেকে দুইটা রিক্সা আসতেছিল , একটা সাধারন রিক্সা(মেয়েটার রিক্সা)আরেক্টা ব্যাটারি চালিত। দুইটা রিক্সায় যাত্রী ছিল কিন্তু ব্যাটারি চালিত রিক্সার যাত্রী কিছু হল না । আর অবাক করা ব্যাপার হল সাধারন রিক্সাটাকে মারার পরে কিন্তু ব্যাটারি চালিত রিক্সাটা থামল না । কি করবো মেয়েটা ধরবো নাকি রিক্সাটাকে ? শেষে মেয়েটা ধরে রিক্সায় তুলে দিলাম এর ফাঁকে রিক্সাটা উদাও ! মেয়েটা হাতে আর পায়ে চোঁট পাইছিল, ভাগ্য ভালো আরো খারাপ কিছু হতে পারত আল্লাহর রহমত ছিল ।মেয়েটা বেশ লাম্বা , সুঠাম দেহের অধিকারী কত জোরে ধাক্কা মারলে মেয়েটা রিক্সা থেকে ৪-৫ হাত দূরে গিয়ে পড়ল আসার সময় সেটাই চিন্তা করছিলাম।

কয়েকদিন আগে এক বড় ভাই ফেইসবুকে লিখল দেখলাম- আটলাল্টিক মহাসাগরের মাঝখানে জাহাজ ব্রেক করার সম্ভব কিন্তু বাংলাদেশের ব্যাটারি চালিত রিক্সা ব্রেক করা সম্ভব না।

মাসখানিক আগে বিবিসি বাংলা ব্যাটারি চালিত রিক্সার উপর একটা নিউজ করছিল । অনেকেই এর পক্ষে আবার অনেকেই বিপক্ষে । বিপক্ষের লোকজন এটাকে ভয় পায় এটার এগ্রিসিভ গতির জন্য ।

রিকসাওয়ালাদের মধ্যে এখন দুই ভাগ, ব্যাটারি চালিত রিক্সা চালকরা নিজেদের কিছুটা এলিট ক্লাস ভাবে ।



এবার একটু অন্য জিনিস ব্যাখ্যা করি :

এই রিক্সা গূলোতে ৪৮ ভোল্টের ব্যাটারি ব্যবহার করে । দিন দিন এই রিক্সা গুলোর সংখ্যা বাড়ছে ।এই গূলো চার্জে অনেক বিদ্যুৎ প্রয়োজন ।এম্নিতে দেশে বিদ্যুৎ সংকট । একটা রিক্সা চার্জে মাসে খরচ ৮০০-১৫০০ টাকা ! এবার বুঝুন কি পরিমান বিদ্যুৎ খরচ হয় ।বেশ ভালো রকম একটা প্রেশার পড়ছে জাতীয় গ্রিডে। আমদের মত দেশে এই রকম যানবাহনের কোনো দরকার নাই আমি মনে করি।কিন্তু যথাযত কর্তৃপক্ষের কি কোনো খেয়াল আছে এই ব্যাপারটাতে ? না নাই ।

আশা করি কর্তৃপক্ষ যথযত ব্যবস্থা নিবে ।

আর আমরা সবাই এই রিক্সায় চড়ার ক্ষেত্রে সর্তক হব।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৪ রাত ১২:৪৮

িনলয় আহেমদ চৌধুরী বলেছেন: শুধু রিক্সা ই নয়, তিন চাকার আরেকটি যান আছে অটো, সিএনজি'র খোলামেলা সংস্করণ। সহমত আপনার সাথে। যেখানে প্রাত্যহিক বিদ্যুতের চাহিদা পূরণ করা যাচ্ছে না সেখানে মড়ার উপর খড়ার ঘা এর মত প্রতিদিন ই বাড়ছে এই বাহনের সংখ্যা। যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

১৩ ই মে, ২০১৪ রাত ১:৪৮

আমি গাঙচিল বলেছেন: ঠিক বলেছে তিন চাকার আরেকটি যান আছে । অই গূলার প্রোটেকশান ব্যাবস্থা আরো খারাপ।

আমিও যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ।

ধন্যবাদ

২| ১৩ ই মে, ২০১৪ রাত ১২:৫৫

অনিক০০৭ বলেছেন: সহমত অবিলম্বে এই বিপদজনক যানটি রাস্তা থেকে অপসারণ করা হোক।

১৩ ই মে, ২০১৪ রাত ১:৫০

আমি গাঙচিল বলেছেন: আশা করি কর্তৃপক্ষ বিষয়টা দেখবে।

ধন্যবাদ

৩| ১৩ ই মে, ২০১৪ রাত ১:০৬

হাসান কালবৈশাখী বলেছেন:
গরিব রিক্সাচালক বিদ্যুৎ চুরি করে না, গরিব কখনোই চুরি করে না, চুরি করতে খরচ আছে। গরিব রিক্সাচালক নিয়মিত বিলের চেয়েও বেশী মুল্য ৪০০ টাকা গ্যারেজ মালিককে পরিশোধ করেই নিজস্য রিক্সার ব্যাটারি চার্জ করে।
দেদারসে এসি/ওভেন চালিয়ে একটি বিল্ডিং মালিক ১ লক্ষ টাকার বিদ্যুৎ বিল ঘুষ দিয়ে ৪০ হাজার টাকা করায়।
এরপরও কিছু আবাল না বুঝেই হায় হায় সুরু করে দিচ্ছে। বলে - রিক্সার ব্যাটারি চার্জে নাকি সব বিদ্যুৎ খেয়ে ফেলছে!

এই মামুলি ব্যাটারি চার্জ করতে হাজার মেগাওয়াট কেন, বিদ্যুৎ বাড়ানোই দরকার নেই। কারন এই ধরনের রিক্সা ব্যাটারি খুব ধিরে ধিরেই চার্জ হয়। আইপিএস ব্যাটারির চেয়ে ছোট ক্যাপাসিটির চারটি ব্যাটারি দিয়েই রিক্সা চালানো হয়। আইপিএস এ অবস্য দুটি বড় ব্যাটারি ব্যাবহৃত হয় এবং ২৪ ঘন্টাই চার্জে লাগানো থাকে।
রিক্সার ব্যাটারি ৬ থেকে ৮ ঘন্টা মাত্র চার্জে লাগানো থাকে। এই মামুলি লোড গ্রিডে চাপ পড়ার কোন কারনই নাই।

এরা ভাড়াও খুব কম নেয়। CNG অটোরিক্সা যেখানে ১৫০ টাকা নেয়, প্রায় কাছাকাছি গতিতে চলা ব্যাটারি-মটোর রিক্সা নেয় মাত্র ৩০-৪০ টাকা। স্বল্প দুরত্বে সিঞ্জিওয়ালারা কখনোই যেতে চায় না।
ঢাকার জানজটে বার বার বাধাপ্রাপ্ত সিঞ্জি আর ব্যাটারিরিক্সার গতি প্রায় একই থাকে।

আরো বিস্তারিত জানতে -
Click This Link

১৩ ই মে, ২০১৪ রাত ১:৪৫

আমি গাঙচিল বলেছেন: আমি বলেছি ব্যাটারি চালিত রিক্সার পক্ষে-বিপক্ষে লোক আছে । সবারই তার অবস্থানের স্বপক্ষে একটা যুক্তি আছে । কেউ যদি তার অবস্থানকে বেশী পরিমান যৌক্তিক মনে করে অন্য কে হেয় করতে চায় তবে অবশ্যই তা বড় ধরনের বোকামি ছাড়া কিছুই না ।

আপনি বলেছেন"রিক্সার ব্যাটারি ৬ থেকে ৮ ঘন্টা মাত্র চার্জে লাগানো থাকে। এই মামুলি লোড গ্রিডে চাপ পড়ার কোন কারনই নাই।"কথাটা আপনি কি ভেবে বলছেন? ধরুন ২০০০, ৪৮ ভোল্টের ব্যাটারি একসাথে চার্জে !! বাকিটা আপনি চিন্তা করুন যদি চিন্তা করতে চান আর কি ।

আপনিবলেছে "দেদারসে এসি/ওভেন চালিয়ে একটি বিল্ডিং মালিক ১ লক্ষ টাকার বিদ্যুৎ বিল ঘুষ দিয়ে ৪০ হাজার টাকা করায়।"
এটা একটা বড় ধরনের সিস্টেম লস, তার জন্য যাথাযত কর্তৃপক্ষ আছে ।

দেশে অনেক ধরনের সমস্যা আছে ,একটা নিয়ে কথা বলতে গেলে যদি অন্য আরেক্টাকে টেনে এনে বলেন , অই সমস্যা নিয়ে কথা বলেন কেনো। তাহলে কিন্তু জট খুলেবে না বরং জট আরো পাকাবে।

ধন্যবাদ।

৪| ১৩ ই মে, ২০১৪ রাত ১:১২

জাফরুল মবীন বলেছেন: আমি মিরপুর এলাকায় থাকি।এখানে এদের উপদ্রব ভয়ংকর মাত্রায় বিরাজমান।প্রতিনিয়তই দূর্ঘটনা ঘটছে।কিন্তু কেউ দেখার নেই।

১৩ ই মে, ২০১৪ রাত ১:৫০

আমি গাঙচিল বলেছেন: আশা করি কর্তৃপক্ষ বিষয়টা দেখবে।

ধন্যবাদ

৫| ১৩ ই মে, ২০১৪ রাত ২:১২

গোলক ধাঁধা বলেছেন: আমার মতে আসলে এই যানটাকে আরেকটু মডিফাই করে যেমন রিক্সার বডিটাকে আরেকটু উন্নত যাত্রি নিরাপধ মান সম্পন্ন্য করে আর বিদ্যুৎ চার্যের পরিবর্তে সোলার প্যানেল যুক্ত করলে এই যানযট পুর্ণ ঢাকা শহরের জন্য খুবই যুক্তিযুক্ত হতে পারে।আর বর্তমান প্যাডেল চালিত রিক্সা ঢকা শহরের যান জটের জন্য যেমন দায়ী আবার ঠিক অনেক মানবেতরও। এই যানের বিলুপ্ত চাই।

১৩ ই মে, ২০১৪ সকাল ৭:২৬

আমি গাঙচিল বলেছেন: ভালো বলেছেন ; সোলার প্যানেল ইঊজ করা যেতে পারে । এটা ঠিক বলেছেন রিক্সাওয়ালাদের জীবন খুব মানবেতর।

তবে কি জানেন আপনি যদি ঢাকা শহরের সব রিক্সাকে ব্যাটারি(হোক সেটা সোলার) চালিত রিক্সা দ্বারা রিপ্লেস করেন রিক্সাওয়ালাদের কষ্ট কমানোর জন্য তাতে কিন্তু আবার রিক্সাওয়ালাদের মধ্যে বেকাত্ব বাড়বে। কারন এই রিকসা গুলোর কর্মদক্ষতা বেশী ।

ধড়ুন আগে যেখানে ২০০টা রিক্সা একটা এলাকার চাহিদা মেটাত সেখানে ১৫০টা ব্যাটারি চালিত রিক্সা অই এলাকার চাহিদা মেটাতে সক্ষম।

ধন্যবাদ

৬| ১৩ ই মে, ২০১৪ রাত ৩:০২

হাসান কালবৈশাখী বলেছেন:
রিক্সার ৪ টি ১২ ভোল্ট ব্যাটারি অবস্যই ৬ থেকে ৮ ঘন্টার বা এরচেয়ে কম সময় চার্জে লাগানো থাকে।

বাসাবাড়ীর আইপিএস এর এরচেয়ে দ্বিগুন আম্পিয়ারর আওয়ার ক্যাপাসিটির ২ টি ১২ ভোল্ট ব্যাটারি ২৪ ঘন্টাই চার্জে লাগানো থাকে।

ব্যাটারির প্লেট সংখ্যা ও আম্পিয়ারর আওয়ার হিসেব করলে রিক্সা ও আইপিএস প্রায় সমান। এদেশে প্রচলিত আইপিএস এ ওভারচার্জ প্রটেক্টটর বা রেগুলেটর লাগানো থাকেনা, তাই অতিরিক্ত চার্জ ব্যাটারির পানি বুদবুদ হয়ে লস হয়। বিদ্যুতের মহা অপচয়।

হিসেব ঠিকমত হলে রিক্সার চার্জ খরচ আইপিএসের অর্ধেক এরও কম।
রিক্সাওয়ালারা বরং আবাসিকের চেয়ে দ্বিগুন কমার্শিয়াল বিলে সরকারকে দেয়।

৫০ লক্ষ আইপিএস ৫ লক্ষ ইউপিএস চার্জ অপচয় করেও গ্রিডে চাপ পড়েনা, আপনি বলছেন ২ হাজার রিক্সায় চাপ পড়বে?

রিক্সা চালকদের অমানুষিক পরিশ্রম কিছুটা লাঘব করতে নিজস্য প্রযুক্তিতে রিক্সা মোটোরাইজড করলে কিছু শুশিলের গা জালা শুরু হয় কেন বুঝি না।

৭| ১৩ ই মে, ২০১৪ সকাল ১০:৩৪

হেডস্যার বলেছেন:
ব্যাটারি রিকশা কার স্বার্থে অপসারন করা হচ্ছে না খোদাই জানে....যখন ব্যাটারি রিকশা ছিলো না তখন কি মানুষ রিকশায় চলত না?

আর গ্রামে গঞ্জে বাসায় বিদ্যুৎ দিতে পারে না....সেইখানে রিকশা চার্জ করার জন্য বিদ্যুতের অভাব নাই....
শালা শুওরের বাচ্চারা দেশ চালায়.....

১৩ ই মে, ২০১৪ দুপুর ১২:৫২

আমি গাঙচিল বলেছেন: শুনেছি গ্রামের দিকে কিছু জায়গায় ডেইলি ৩ ঘন্টা বিদ্যুত থাকে।

৮| ১৩ ই মে, ২০১৪ সকাল ১১:৫৫

হাসান বিন নজরুল বলেছেন: এটা ভীতিকর তবুও কেন জানি খুজে খুজে এটাতেই চড়ি :(

১৩ ই মে, ২০১৪ দুপুর ১২:৫৫

আমি গাঙচিল বলেছেন: ভীতিকর সব কিছুর প্রতিম,মানুষের এক আজন্ম কীউরিসিটি । তবে হা চড়তে কিন্তু ভালোই লাগে B-) :-* :P

৯| ১৩ ই মে, ২০১৪ বিকাল ৩:৪৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ব্যাটারি চালিত রিক্সার সমস্যা ও সুবিধা দুটোই আছে।

১৪ ই মে, ২০১৪ সকাল ১১:২০

আমি গাঙচিল বলেছেন: হ্যাঁ সমস্যা ও সুবিধা দুটোই আছে। কিন্তু কোনটা বেশী তা দেখতে হবে।

ধন্যবাদ

১০| ১৩ ই মে, ২০১৪ বিকাল ৫:৩১

রওনক বলেছেন: রিক্সা ব্যাটারি চালিত কিনা তা ততটা গুরুত্বপুর্ন না যতটা গুরুত্বপুর্ন এর গতি।

এগুলো যে গতিতে চলে সে গতিতে কোন বাহন চালানোর জন্য নিরাপত্তা জ্ঞান থাকা দরকার। কিন্তু যারা এগুলো চালায় তাদের বিন্দু মাত্র নিরাপত্তা বা ট্রাফিক জ্ঞান নাই। তার উপরে এগুলোর ২ পাশ থেকে ১টা করে ২ ইন্চি রড বের হয়ে থাকে। এটাই আমাদের বিপদ আরও বারিয়ে দেয়।

আমার মতামত হচ্ছে গতির সাথে বাহনের ডিজাইনের মিল থাকতে হবে। রিক্সার ডিজাইন এত জোরে চলের মত নয়। তারচেয়ে বরং রিক্সায় মটর না লাগিয়ে তুলনামুলক উন্নত ডিজাইনের অটো-রিক্সা ব্যবহার করা উচিৎ।

সাধারনত অটো-রিক্সার চালক রিক্সা চালকের চেয়ে সচেতন/শিক্ষিত হয়ে থাকে। এছারা ব্যাটারি চালিত রিক্সা অটো-রিক্সার থেকেও বিপদজনক গতিতে চলে। যে কারনে ব্যাটারি চালিত রিক্সা এত বেশি দুর্ঘটনার কারন হয়।

১৪ ই মে, ২০১৪ সকাল ১১:২১

আমি গাঙচিল বলেছেন: ভালো বলেছেন ।

ধন্যবাদ

১১| ১৩ ই মে, ২০১৪ বিকাল ৫:৩১

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: হুম! ভালো পোস্ট
ধন্যবাদ

১৪ ই মে, ২০১৪ সকাল ১১:২২

আমি গাঙচিল বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।

১২| ১৪ ই মে, ২০১৪ সকাল ১১:০৭

প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: হাসান কালবৈশাখী ভাই কেনো এটাকিং হলেন বুঝলাম না।

যে হারে লোডশেডিং হয় তাতে ব্যাটারি ফুল চার্জ হওয়ার আগেই ডিসচার্জ হয়ে যায়।

এবার মুল কথায় আসি, আপনি গ্রিড নিয়ে বেশী চিন্তিত হয়ে পরেছেন। গ্রিড এর কথা বাদ দেন। নিরাপত্তার কথায় আসেন। রিক্সা যখন বানানো হয় তখন সেটাকে এমনভাবেই ডিজাইন করা হয়েছে যে সেটা কম গতিতে চলবে। আপনার ইচ্ছা হলো আর আপনি সেটাতে মটর/ইঞ্জিন বসিয়ে নেবেন তা তো হয়না। সেখানে নেই ভালো কোনো ব্রেকিং সিস্টেম, নাই ডানে বামে যা্ওয়ার ইন্ডিকেটর, নাই শক এবজর্বশনের কোনো ব্যবস্থা।

এবার আপনার যুক্তিতে আসি। দেশে বর্তমানে ভেজালের ছড়াছড়ি। প্রাণ এর মত কোম্পানি জুসে ভেজাল দেয়। তার জন্য কি আপনি বলবেন গরিব মাছ বিক্রেতা মাছে ফরমালিন দিলে আমাদের এত গায়ে লাগে কেন, গরিব পানি বিক্রেতা ড্রেনের পানি বোতলজাত করলে আমাদের এত গায়ে লাগে কেনো?

১৩| ১৪ ই মে, ২০১৪ সকাল ১১:২৮

আমি গাঙচিল বলেছেন: আমি নিজেও বুঝি নাই কেন হাসান কালবৈশাখী এটাকিং হলেন । যাই হোক ।

আপনার কথায় যথেষ্ট যুক্তি আছে । আমি একটা ঘটনা দিয়ে ব্যাটারি চালিত রিক্সা কতটা বিপদজনক তা বলতে চেয়েছেন । আর আপনি ব্যাটারি চালিত রিক্সার কথা সমস্যা তা পয়েন্ট আউট করেছেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

আর রাস্থায় নিরাপত্তা যেমন প্রয়োজন ঠিক তেমনি বিদ্যুত সমস্যা কিন্তু খুব বড় ধরনের সমস্যা।

ধন্যবাদ

১৪| ১৫ ই মে, ২০১৪ রাত ১২:১৫

হাসান কালবৈশাখী বলেছেন:
কৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল ভাই ও লেখক ভাই, মনে কষ্ট নিবেন না।

আপনারা যেসব পয়েন্ট আউট করেছেন সেসবের বিস্তারিত ব্যাখ্যা করেছি আমার ৪ মাস আগের একটি পোষ্টে। কমেন্টের জবাব সহ পড়ার অনুরোধ করছি।
Please read this
Click This Link

১৫| ০২ রা জুন, ২০১৪ দুপুর ২:১৬

হুদাই আল-খুচাই বলেছেন: যারা মোটর রিকশা চালায় তাদের বেশীর ভাগেরই অ্যানালগ রিকশা চালানোর অভিজ্ঞতা নেই। তাই তাদের ব্রেক ধরার এবং পাশ কাটানোর অবস্থা খুবই ভয়াবহ।
এরা ট্রাফিক মেনে চলতে চায় না। গতি দিয়ে পার পেয়ে যেতে চায়।
যে ধরনের বডিতে মোটর লাগানো হয় এটা কোন ভাবেই মোটরের জন্য উপযুক্ত না।
এই ধরনের যান যখন ব্রেক করে তখন যাত্রীর করার কিছু থাকে না। কিছু একটা যে ধরে নিজেকে সামাল দিবে তার কোন উপায় থাকে না। বিশেষ করে বয়স্ক এবং ছোটদের জন্য এটা ভয়াবহ অভিজ্ঞতা।
এরা খুব দ্রুত চলতে পারে এবং কষ্ট কম হয় তার পরও এদের ভাড়া অ্যানালগ রিকশার সমান (আগে অবশ্য কিছুটা কম ছিল)।

আমি তিনবার বিপদে পড়েছি এই রিকশায় চরে। একবার এক সিএনজিকে ধাক্কা দিয়ে আমার অবস্থা কাহিল করে দিয়েছিল।

অ্যানালগ রিকশা অভিজ্ঞতা ছাড়া চালানো খুব বেশী ভয়ের কিছু না। কিন্তু মোটর চালিত কোন যান প্রশিক্ষণ, সনদ ও অভিজ্ঞতা ছাড়া চালানো ট্রাফিক আইনের জন্য সুখকর না।
এগুলো খুব দ্রুতই তুলে দেওয়া উচিত।

০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১০:২৯

আমি গাঙচিল বলেছেন: ঠিক বলেছেন।


ব্লগে আসার জন্য ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.