| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনার ক্ষোভ আছে ডাক্তারদের উপর । কারন ডাক্তাররা ভিজিট বেশী নেয়, ডাক্তাররা কর্মাশিয়াল।অযথা টেস্ট দেয় পার্সেন্টেইজ এর জন্য । রোগীর কথা শুনার আগেই ওষুধ লিখে দেয় ।
আরো নানান অভিযোগ ।
আমরা এমনও দেখেছি মৃত ব্যক্তিকে আইসিইউ রেখে দিসে শুধু মাত্র টাকার জন্য । এমন অহর অহর ঘটছে গর্ভবতী মহিলাকে অপারেশান করার প্রয়োজন নেই কিন্তু তবু অপারেশান করছে টাকার জন্য ।
তাহলে কি বুঝলাম ডাক্তাররা খারাপ!!
কিন্তু এটা কি কখনো চিন্তা করেছে যখন আপনার বাবা কিংবা মা রাত দুইটায় অসুস্থ হয়ে পড়ে তখন আপনি কার কাছে ছুটে যান ? আপনি নিজে কিংবা আপনার কোনো বন্ধু যখন হঠাত অসুস্থ হয়ে তখন কই নিয়ে যান ? ঢাকা মেডিকেলের ইমার্জিতে । কারা দিন রাত ২৪ ঘন্টা ঢাকা মেডিকেলের বেডে শুয়ে থাকা হাজার হাজার রোগীদের দেখা-শুনা করছে।
একবার চিন্তা করে দেখবেন ।
রানা প্লাজার দুর্ঘটনার সময় আমারা দেখেছি এনাম মেডিকেলের পিচ্ছি পিচ্ছি পোলাপাইন গুলা কি করছে । আবার আমাররা এটাও শুনেছি ঢাকা মেডিকেলের কোনো এক ইন্টার্নি করা ডাক্তার কোনো এক রোগীকে বলছে “তোর মাকে ইঞ্জেকশান দিয়ে যদি মেরে ফেলি তুই বলতে পারবি”
এবার সাংবাদিকদের ক্ষেত্রে আসি আপনাদের যখন সংবাদ কালেক্ট করতে গিয়া আহত হন তখন আপ্নারা কই যান ? আপানাদের বাবা-মা তো অসুস্থ হয়। আপানাদের ভাই, বন্ধু, বড় ভাই অসুস্থ হয়।তখন আপনাদের পাশে কে থাকে ? আপনাদের শেষ আশ্রয়স্থল কই ?
একবার চিন্তা করে দেখবেন ।
ডাক্তার ক্ষেত্রে বলি আপনারা বার বার একটা কথা বলেন “আপনারা আমদের কাছে আসেন কেনো” । আরে আপনাদের কাছে যাবো না তো কই যাবো ? আর আপনারা ৬-৭ বছর পড়া শুনা করেছেন কি জন্য ? রোগী দেখার জন্যই তো নাকি। ভালো কথা আপনারা নিরাপদ কর্মস্থলের জন্য আন্দোলন করছেন কিন্তু এটা ভেবে দেখেছেন কি আপনাদের আন্দোলনের জন্য কত মানুষ মৃত্যুর দুয়ার থেকে ঘুরে আসছে !!
এখন প্রশ্ন হতে পারে তাহলে ডাক্তাররা কি আন্দোলন করবে না?করবে অবশ্যই, তবে মানুষ মেরে নয় ।
আমরাও চাই ডাক্তারদের নিরাপদ আশ্রয়স্থল।
আসলে খারাপ মানুষ যেমন আছে ভালো মানুষও আছে । সাংবাদিক যেমন আছে তেমনি হলুদ সাংবাদিকও আছে । দায়িত্বশীল ডাক্তার যেমন আছে তেমনি দায়িত্বহীন, মনূষত্ব্যহীন ডাক্তারও আছে।যত সমস্যা তার মূলে এই খারাপ মানুষগূলা । অবাক করা ব্যাপার হল ভালো মানুষগূলা এখনো একধরনের ঘোরের মধ্যে আছে!!
আসুননা সব খারাপ কে বর্জন করে আমরা সবভালো নিয়ে দেশটাকে গড়ি ।আর কত ???? ৪৩ বছরতো কাটলো ? এবার আসুননা সবাই মিলে একসাথে কাজ করি।
আমরা আসলে সবাই সবার পরিপূরূক । একজনকে বাদ দিয়ে অন্য জনকে কল্পনা করা সম্ভব না।
১৩ ই মে, ২০১৪ রাত ১১:০১
আমি গাঙচিল বলেছেন: আশা করি সব ভালো কাজে সব সময় পাশে থাকবেন ।
ধন্যবাদ ।
২|
১৩ ই মে, ২০১৪ রাত ৯:১৪
নতুন বলেছেন: দেশের মানুষের মনের সমস্যা এই গুলি...
কেউই কাউকে সন্মান দিতে চিন্তা করেনা...
ডাক্তার ভাবে কিভাবে আরো টাকা আয় করা যায়... তখন সেবাটাই ব্যবসার পন্হা হয়ে উঠে... বেশি টেস্টা/অপারেসন/>> টাকা আর টাকা
সাংবাদিকরাও ভাবে কিভাবে ধান্দা করা যায়...
আমাদের সবাই নিজ নিজ প্রভাব দেখাতে চেস্টা করি...
জানস আমি কে???? এই ভাব সবার মাঝে... আইন মানতে না ভাংতেই বেশি পছন্দ সবার...
সবাইবে ভাল চোখে দেখার...আইন মানার..সন্মান করার মানুষিকতা সবার মাঝে না আসলে কিছুই হবেনা...
১৩ ই মে, ২০১৪ রাত ১১:০৪
আমি গাঙচিল বলেছেন: আপনার সাথে পূরোপূরি একমত ।
আশা করি একদিন সবভালো একসাথ হবে , সব ক্ষত দূর হবে । সেইদিন খুববেশি দূরে নয়।
ধন্যবাদ
৩|
১৩ ই মে, ২০১৪ রাত ১০:৪৭
বোকা মামা বলেছেন: আসুননা সব খারাপ কে বর্জন করে আমরা সবভালো নিয়ে দেশটাকে গড়ি ।আর কত ???? ৪৩ বছরতো কাটলো ? এবার আসুননা সবাই মিলে একসাথে কাজ করি.।.......................স্যলুট বস
১৩ ই মে, ২০১৪ রাত ১১:০৫
আমি গাঙচিল বলেছেন: স্যলুট
:!>
আশা করি সব ভালো কাজে সব সময় পাশে থাকবেন
ধন্যবাদ ![]()
৪|
১৩ ই মে, ২০১৪ রাত ১১:৪১
একজন ঘূণপোকা বলেছেন:
সমাজের কোন প্রফেশনই অকাজের নয়।
শিরোনামের সাথে একমত। আমরা সবাই একে অপরের পরিপূরক।
সকলে আমরা সকলের তরে
১৪ ই মে, ২০১৪ রাত ১২:১৮
আমি গাঙচিল বলেছেন: সকলে আমরা সকলের তরে ,পুরোপুরি একমত
ধন্যবাদ ![]()
৫|
১৩ ই মে, ২০১৪ রাত ১১:৪২
দি সুফি বলেছেন: পড়ালেখা করলেই যে মানুষ হওয়া যায়না, তারই প্রমান চারপাশে পাওয়া যাচ্ছে। আমরা এক এক জন বড় বড় ডিগ্রীধারী হয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু দিন শেষে আমরা অমানুষই থেকে যাচ্ছি। মানুষ হওয়ার শিক্ষাটা পাচ্ছিনা।
সার্টিফিকেট লোভী বিদ্যার পাশাপাশি মানুষ বানানোর কিছু বিদ্যালয়ও গড়ে তোলা দরকার।
১৪ ই মে, ২০১৪ রাত ১২:২১
আমি গাঙচিল বলেছেন: মানুষ বানানোর কিছু বিদ্যালয়ও গড়ে তোলা দরকার। কথাটা ভালো বলেছেন ।
আমদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে মানুষ হতে হবে, ভালো মানুষ । চিন্তাকরার জাইয়গাটতে পরিবর্তন আনতে হবে ।
ধন্যবাদ ![]()
৬|
১৩ ই মে, ২০১৪ রাত ১১:৫১
দ্যা লায়ন বলেছেন: হুম পরিপুরক কথাটা যদি ঠিক থাকে তাহলে ডাক্তার রুগীর চিকিৎসা করবে তার বিনিময়ে টাকা নিবে শেষ তাইনা কিন্তু চিকিৎসার ব্যয় এর বাইরে আরো টাকা হাতিয়ে নেয়া কি পরিপুরকের মধ্যে পরে?
রুগীতো ডাক্তার খায়না কিন্তু ডাক্তার রীতিমত রুগী খায় সেটাকি পরিপুরকের সুত্রে পরে?
আমরা মুরগী খাই এখন মুরগীরা সব মিলে যদি বলে আমরা মানুষ খাবো তাহলে কি অবস্থা দাড়াবে? পরিপুরক বলে কথা তাইনা?
তথাপী সবাইকে সচেতন হতে হবে,একে অন্যের প্রতি সন্মান দেখাতে হবে তবেই সব কিছু সহজ হয়ে উঠবে।
পোষ্টের জন্য ধন্যবাদ
১৪ ই মে, ২০১৪ রাত ১২:১৬
আমি গাঙচিল বলেছেন: আমার মনে হয় আপনি পোস্টটা ভালো ভাবে না পড়ে মন্তব্য করেছেন।
আমি বলেছি "দায়িত্বশীল ডাক্তার যেমন আছে তেমনি দায়িত্বহীন, মনূষত্ব্যহীন ডাক্তারও আছে"
আপনি বলেছেন" কিন্তু চিকিৎসার ব্যয় এর বাইরে আরো টাকা হাতিয়ে নেয়া কি পরিপুরকের মধ্যে পরে?" এই কাজ মনূষত্ব্যহীন ডাক্তার এর কাজ ।
আর সাধারন মানুষদের যেমন ডাক্তার এর কাছে যেতে হয় তেমনি ডাক্তারদের রূটি-রুজ়ি টাকা আসে সাধারন মানুষদের কাছ থেকে । আশা করি পরিপূরূক শব্দটা দ্বারা কি বোঝানো হয়েছে তা ধরতে পেরেছেন ।
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৪ রাত ৯:১৪
জেনারেশন সুপারস্টার বলেছেন: শিরোনামের সাথে একমত।একটা সমাজে সবকিছু না থাকলে আর সব কিসিমের মানুষ না থাকলে সমাজ পরিপূর্ণতা পায়না।