| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিছকই এক আগন্তুক
আমি আগন্তুক নই
আমি এক উন্মাদ ,
শহুর নামের ইটের বনে
নিয়ন বাতিই আমার চাঁদ ।
আমি আগন্তুক নই
আমি এক বিভ্রান্ত পথচারী ,
পিচ ঢালা পথেই আমি
আমার স্বপ্ন খুঁজে ফিরি ।
আমি আগন্তুক নই
আমি ফুটপাতের নামহীন কিশোর ,
খুঁজতে গিয়ে জীবনের ছন্দ
কেটেছে আমার ষোলটি বছর ।
আমি আগন্তুক নই
আমি পালহীন নৌকার মাঝি ,
তীরে ভিড়াতে গিয়ে জীবন নামের নৌকা
হয়ত দিতে হবে জীবন মোর বাজি ।
আমি আগন্তুক নই
আমি এক স্বপ্নচারী ,
ছোট্ট এই জীবনে বারে বারে
আমি স্বপ্নের কাছে হারি ।
আমি আগন্তুক নই
আমি জীর্ন-শীর্ন মনের ক্ষনিকের হাসি ,
এই মনের মধ্যেই চলে
এক অন্যরকম ভালোবাসা-বাসি ।
আমি আগন্তুক নই
আমি হতে চাইনি আগন্তুক ,
কিন্তু ভাগ্যের নির্মম লিখন
আমি যে নিছকই এক আগন্তুক ।
১৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৮
আমি গাঙচিল বলেছেন: প্রথমত ধন্যবাদ , ব্লগে আসার জন্য ।
দ্বিতীয়ত ধন্যবাদ , প্লাস দেয়ার জন্য ।
।
সব সময় ভালো থাকবেন চড়ূই ।
২|
১৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৬
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ভাল লাগল
১৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৯
আমি গাঙচিল বলেছেন: ধন্যবাদ রিয়াদ( শেষ রাতের আঁধার ) ।
ভাল লেগেছে জেনে আমারো ভালো লাগছে ।
সব সময় ভালো থাকবেন
৩|
১৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:১৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
চমৎকার!!!
চতুর্থ ভালোলাগা।
শুভকামনা রইলো।
১৮ ই জুন, ২০১৪ রাত ৯:২০
আমি গাঙচিল বলেছেন: ধন্যবাদ ।
প্লাস দিলেন না
সব সময় ভালো থাকবেন স্নিগ্ধ শোভন
৪|
১৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
দৃষ্টিসীমানা বলেছেন: কবিতা খুব ভাল লাগল । ভাল থাকুন সবসময় ।
১৮ ই জুন, ২০১৪ রাত ৯:২১
আমি গাঙচিল বলেছেন: ধন্যবাদ ![]()
আপনিও ভালো থাকবেন
৫|
১৮ ই জুন, ২০১৪ রাত ১১:৫৪
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমি এক উন্মাদ ,
শহুর নামের ইটের বনে
নিয়ন বাতিই আমার চাঁদ ।
ছন্দময় কবিতায় ভালোলাগা ! ++
১৯ শে জুন, ২০১৪ সকাল ১১:০৩
আমি গাঙচিল বলেছেন: প্রথমত ধন্যবাদ , ব্লগে আসার জন্য । ![]()
দ্বিতীয়ত ধন্যবাদ , প্লাস দেয়ার জন্য ।
![]()
ভালো থাকবেন স্বপ্নচারী গ্রানমা
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৪ দুপুর ২:৫৮
চড়ুই বলেছেন: অসম্ভব সুন্দর কবিতা। প্লাস দিলাম।