নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি গাঙচিল

আমি আগুন্তক নইআমি এক বিভ্রান্ত পথচারী ।পিচ ঢালা পথেই আমি আমার স্বপ্ন খুঁজে ফিরি ।

আমি গাঙচিল › বিস্তারিত পোস্টঃ

বাংলার প্রাচীন নির্দশন : মুক্তা গাছা রাজবাড়ী

১৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:৪৩

















বেশ কয়েক দিন ধরেই ভাবছিলাম মুক্তা গাছা রাজবাড়ী নিয়ে একটা ব্লগ লিখব কিন্তু লিখা হচ্ছিল না । গত কাল বোকা মানুষ বলতে চায় এর বিরুলিয়া'র প্রাচীন স্থাপনাসমূহ - হতে পারতো আরেক 'পানাম নগরী'!!! দেখে ভাবলাম ব্লগটা লিখে ফেলা উচিত । মানুষের জানা দরকার বাংলার প্রাচীন নির্দশন সম্পর্ক এ ।



ময়মনসিংহ বাংলাদেশের অন্যতম শহর বিশেষ করে প্রাচীন নির্দশন আর বিখ্যাত মন্ডার জন্য । ময়মনসিংহ শহরের নামকরন টা খুবি মজার । বাংলা উইকি থেকে নিচের লেখাটা কপি করলাম "ময়মনসিংহ জেলার নামকরণ নিয়ে ইতিহাসবিদদের মাঝে ভিন্ন মত প্রচলিত আছে। আর ষোড়শ শতাব্দীতে বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ তাঁর পুত্র সৈয়দ নাসির উদ্দিন নসরত শাহ’র জন্য এ অঞ্চলে একটি নতুন রাজ্য গঠন করেছিলেন, সেই থেকেই নসরতশাহী বা নাসিরাবাদ নামের সৃষ্টি। সলিম যুগের উৎস হিসেবে নাসিরাবাদ নামটিও আজ শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া আর কোথাও উল্লেখ করা হচ্ছে না। ১৭৭৯-তে প্রকাশিত রেনেল এর ম্যাপে মোমেসিং নামটি বর্তমান 'ময়মনসিংহ' অঞ্চলকেই নির্দেশ করে। তার আগে আইন-ই-আকবরীতে ‘মিহমানশাহী’ এবং ‘মনমনিসিংহ’ সরকার বাজুহার পরগনা হিসাবে লিখিত আছে; যা বর্তমান ময়মনসিংহকেই ধরা যায়। এসব বিবেচনায় বলা যায় সম্রাট আকবরের রাজত্ব কালের পূর্ব থেকেই ময়মনসিংহ নামটি প্রচলিত ছিলো। ব্রিটিশ আমলে জেলা পত্তন কালে ময়মনসিংহ অঞ্চলের সমৃদ্ধ জমিদারগণ সরকারের কাছে জেলার নাম 'ময়মনসিংহ' রাখার আবেদন করলে সরকার তা গ্রহণ করে নেন"



ময়মনসিংহ শহরের বেশ কিছু দর্শনীয় স্থান আছে (বাংলা উইকি থেকে) :





১। শশী লজ

২। গৌরীপুর লজ

৩। আলেকজান্দ্রা ক্যাসল‎

৪। শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা

৫।স্বাধীনতা স্তম্ভ

৬। ব্রহ্মপুত্র নদের তীরবর্তী পার্ক

৭।ময়মনসিংহ জাদুঘর

৮।বোটানিক্যাল গার্ডেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

৯।নজরুল স্মৃতি কেন্দ্র

১০। মহারাজ সূর্যকান্তের বাড়ী

১১। বীরাঙ্গনা সখিনার মাজার

১২। রামগোপাল জমিদার বাড়ী

১৩। ফুলবাড়ীয়া অর্কিড বাগান

১৪।ফুলবাড়ীয়া আলাদীনস ইকোপার্ক

১৫। চীনা মাটির টিলা

১৬।আব্দুল জব্বার স্মৃতি জাদুঘর

১৭।বিপিন পার্ক বিপিনচন্দ্র পাল

১৮। সাহেব পার্ক

১৯।মুক্তাগাছা রাজবাড়ি





মুক্তাগাছা রাজবাড়ির ইতিহাস (বাংলা উইকি থেকে) :



জমিদার আচার্য চৌধুরী বংশ মুক্তাগাছা শহরের গোড়াপত্তন করেন । আচার্য চৌধুরী বংশ শহরের গোড়াপত্তন করে এখানেই বসতি স্থাপন করেন। আচার্য চৌধুরী বংশের প্রথম পুরম্নষ শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী ছিলেন বগুড়ার বাসিন্দা। তিনি মুর্শিদাবাদের দরবারে রাজস্ব বিভাগে কর্মরত ছিলেন। তিনি ছিলেন নবাবের খুবই আস্থাভাজন। নবাবের দরবারে রাজস্ব বিভাগে কর্মরত থাকা অবস্থায় ১১৩২ সালে তিনি সেই সময়ের আলাপসিং পরগণার বন্দোবসত্ম নিয়েছিলেন। উলেস্নখ করা যেতে পারে যে, বর্তমানে মুক্তাগাছা শহরসহ মুক্তাগাছা উপজেলার বেশিরভাগই ছিল আলাপসিং পরগণার অমত্মর্ভূক্ত। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধ শেষ হওয়ার পর নানা কারণে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর ৪ ছেলে বগুড়া থেকে আলাপসিং এস বসবাসের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন। শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর এই ৪ ছেলে হচ্ছে রামরাম, হররাম, বিষ্ণুরাম ও শিবরাম। বসতি স্থাপনের আগে তারা এ পরগণার বিভিন্ন স্থান ঘুরে ফিরে দেখেন এবং বর্তমান মুক্তাগাছা এলাকায় বসতি স্থাপনের জন্য মনস্থির করেন। সে সময়ে আলাপসিং পরগণায় খুব একটা জনবসতি ছিলনা। চারদিকে ছিলো অরণ্য আর জলাভূমি। শ্রীকৃষ্ণ আচার্য্যের ৪ছেলে ব্রহ্মপূত্র নদের শাখা নদী আয়মানের তীরবর্তী স্থানে নৌকা ভিড়িয়ে ছিলেন ।















নিচের ছবিটা মুক্তাগাছা বাজারে মন্ডা খাওয়ার সময় দোকান থেকে তোলা ।অনেক আগের একটা জিনিস এখনো আছে







গত বছরের মাঝামাঝি সময় আমরা ৬ বন্ধু ময়মনসিংহ ঘুরতে যাই । আমাদের মুল লক্ষ্য ছিল শশী লজ আর মুক্তাগাছা রাজবাড়ি । ময়মনসিংহ শহর থেকে মুক্তাগাছায় যেতে আপনার সময় লাগবে ৩০ মিনিট(সিএনজি তে) । মুক্তা গাছা বাজার থেকে রাজ বাড়িতে যেতে সময় লাগবে ২০ মিনিট (অটো তে) ।



আমার যখন গিয়ে পৌছালাম তখন আরো বেশ কয়েকজন দর্শনার্থী ছিল । ৫০ প্লাস বছর বয়স হবে এ রকম এক ব্যক্তি আমাদের কে বাড়িটি ঘুরিয়ে দেখায় । উনি আমদের কে বাড়িটির ইতিহাস বলে তবে উনার বলা ইতিহাস এই মূহুর্তে মনে নাই ।





প্রথম ছবি ব্লগ । ভুল গুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন । :)

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ১:৩১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: পোস্টে+++++

১৯ শে জুন, ২০১৪ রাত ৮:০২

আমি গাঙচিল বলেছেন: ধন্যবাদ .।.।.।।।

ভালো থাকুন সবসময় :)

২| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ১:৪৭

সুমন কর বলেছেন: ছবিগুলো সুন্দর !!!

১৯ শে জুন, ২০১৪ রাত ৮:০৪

আমি গাঙচিল বলেছেন:
ধন্যবাদ সুমন কর.।.।.।।।

ভালো থাকুন সবসময় :)

৩| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ১:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর পোষ্ট অনেক কিছু জাানা গেল । তবে স্থাপনা মেরামত করা উচিত বলে মনে হয় ।

১৯ শে জুন, ২০১৪ রাত ৮:০৬

আমি গাঙচিল বলেছেন: ধন্যবাদ কাজী ফাতেমা

ঠিক বলেছেন স্থাপনা মেরামত করা উচিত । কিন্তু যাথাযথ কর্তৃপক্ষের কোনো উদ্যেগ নেই বলেই মনে হল

ভালো থাকুন সবসময় :)

৪| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ১:৫৯

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর পোস্ট! একটু যত্ন করে যদি রাখা যেত, দেখে মনে হচ্ছে কিছু দিন পরে আর এগুলোর অস্তিত্ব থাকবে না! সংরক্ষন করা উচিত!

১৯ শে জুন, ২০১৪ রাত ৮:০৮

আমি গাঙচিল বলেছেন: খুবি বাজে অবস্থা ,আর কয়েক বছর পরে হয়ত ইট গূলো ছাড়া আর কিছুই থাকবে না । সরকার যদি যথাযথ পদক্ষেপ নেয় আর কি ।


ভালো থাকুন সবসময় ।

ব্লগে আসার জন্য ধন্যবাদ :)

৫| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ২:২৯

সোহানী বলেছেন: আমাদের সংস্কৃতি মন্ত্রনালয় কি একটু নজর দিবে এ চমৎকার নিদর্শন এর দিকে... ছবি ব্লকে +++++++

১৯ শে জুন, ২০১৪ রাত ৮:০৯

আমি গাঙচিল বলেছেন: আমারো একই প্রশ্ন ।

ভালো থাকুন সবসময়

ধন্যবাদ :)

৬| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ২:৩৮

আহসানের ব্লগ বলেছেন: আমি ছোটোবেলায় একবার গিয়েছিলাম

১৯ শে জুন, ২০১৪ রাত ৮:১০

আমি গাঙচিল বলেছেন: ধন্যবাদ



ভালো থাকুন সবসময় :)

৭| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ২:৩৯

আহসানের ব্লগ বলেছেন: আমি ছোটোবেলায় একবার গিয়েছিলাম

৮| ১৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪০

ডি মুন বলেছেন: বাহ, সুন্দর পোস্ট।

১৯ শে জুন, ২০১৪ রাত ৮:১১

আমি গাঙচিল বলেছেন: ধন্যবাদ । :)

ভালো থাকবেন সবসময়

৯| ১৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪৬

স্নিগ্ধ শোভন বলেছেন:




সুন্দর পোস্ট!!!

মুক্তাগাছা রাজবাড়িতে একটা ঘূর্ণায়মান নিত্য মঞ্চ ছিল। যা তৎকালীন ভারতবর্ষে অন্যতম। এখন আছে কিনা জানিনা। ২০০৭ সালে গিয়েছিলাম তখনি জং ধরে পড়ে ছিলো । এ সকল পুরানো স্থাপত্য নিদর্শন গুলোকে সংরক্ষণ করা দরকার। এগুলো বিদেশি পর্যটকদের বাংলাদেশের প্রতি বেশি আকৃষ্ট করবে।

১৯ শে জুন, ২০১৪ রাত ৮:১৩

আমি গাঙচিল বলেছেন: ঘূর্ণায়মান নিত্য মঞ্চটা দেখেনি তবে যেই লোক্টা আমাদের কে ঘুরিয়ে দেখেয়েছে উনি বলেছে ঘূর্ণায়মান নিত্য মঞ্চটার কথা ।

সরকার যদি যথাযথ পদক্ষেপ নেয় আরকি ।

ধন্যবাদ :)

ভালো থাকুন ।

১০| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১:৪১

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: সংকলনে গেল ....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.