নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি গাঙচিল

আমি আগুন্তক নইআমি এক বিভ্রান্ত পথচারী ।পিচ ঢালা পথেই আমি আমার স্বপ্ন খুঁজে ফিরি ।

আমি গাঙচিল › বিস্তারিত পোস্টঃ

শুনি আজ শকুনের ডাক

২৫ শে জুন, ২০১৪ দুপুর ২:৪৯

তোদের কথা গুলো মনে হয়

আজ শকুনের ডাক ,

খুব ভালো হত, তোরা যদি হইতি

মানুষ না হয়ে দাঁড় কাক ।



তোদের আনন্দ গুলো মনে হয়

আজ উন্মাদ উচ্ছ্বাস ,

তোদের উন্মাদ উচ্ছ্বাসে

ভারী হয়ে উঠে চারপাশ ।



তোদের উন্মাদ উচ্ছ্বাস দেখে দেখে

আজ চারপাশ ক্লান্ত ,

চারপাশ আজ সময় গুনে

কবে তোরা হবি ক্ষান্ত ।



উন্মাদ উচ্ছ্বাস গুলো তোদের

যেদিন কুঁড়ে কুঁড়ে খাবে ,

তোদের চারপাশ

সেইদিনই স্বস্তি পাবে ।



তোদের ক্ষয়ে চারপাশ

আজ অট্ট হাসি হাসে ,

তোরা কি জানিস না

মানুষ ভোগে তার কর্ম দোষে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৪ দুপুর ২:৫৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ

২৫ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

আমি গাঙচিল বলেছেন: ধন্যবাদ :)

ভালো থাকুন সব সময় লাইলী আরজুমান খানম লায়লা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.