| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা যারা অনলাইন এ কাজ করি তারা জানি বিদেশ থেকে ডলার বাংলাদেশে আনা কত একটা কষ্টের জিনিস। আমাদের দেশে পেপ্যাল নাই। ব্যাঙ্ক ট্রান্সফার ও সুবিধার না। কিছুক্ষণ আগে ব্লগে ফেক পেপ্যাল একাউন্ট খোলার একটা পোস্ট দেখলাম যা আমার কাছে কোন কাজের জিনিস মনে হয়ে নাই। তাই আমি সিদ্ধান্ত নিলাম ফ্রিল্যান্সার ভাইদের ডলার দেশে আনার দুটি পদ্ধতি নিয়ে পোস্ট দিবঃ প্রথমটি হল মানিবুকারস এর মাধ্যমে আর দ্বিতীয়টি হল পেওনিয়ার কার্ডের মাধ্যমে।
আজকে মানিবুকারের মাধমে ডলার আনার পোস্ট দিব। মানিবুকার এর মাধ্যমে ডলার আনার জন্য যা যা লাগবে তা হল একটি জাতীয় পরিচয়পত্র আর একটি ব্যাঙ্ক একাউন্ট(অবশ্যই ৬ মাসের পুরনো)।
এই দুটি জিনিস অবশ্যই নিজের হতে হবে এবং একই নামে থাকতে হবে। প্রথমেই এই লিঙ্কে গিয়ে রেজিস্টার করেন। আমি একাউন্ট টাইপ 'Personal account' দিয়েছিলাম।এটাই ভাল হবে। এখানে নাম অবশ্যই ব্যাঙ্ক আর জাতীয় পরিচয়পত্রের অনুরূপ হওয়া লাগবে। মনে রাখবেন একবার নাম দেয়া হয়ে গেলে পরে নাম পরিবর্তন করা অনেক কষ্টের( আমি অনেক কষ্টে আমার নিজের একাউন্ট এর নাম পরিবর্তন করছিলাম। আমার একাঊন্ট লকড হয়ে গেছিল। প্রায় ১০ দিন কাস্টমার কেয়ার এর সাথে যোগাযোগ করেছিলাম এবং শেষে ফোন দিয়েছিলাম । এর পর ঠিক করছে। আর নাম ঠিক না থাকলে মানি ট্রানজেকশন ফেইল ও হতে পারে।সুতরাং সতর্ক থাকবেন এই ব্যাপারে )
রেজিস্ট্রেশনের সময় আপনার আসল এড্রেস দিতে হবে না হলে এড্রেস ভেরিফিকেশন করতে পারবেন না। সবচেয়ে বড় কথা হল আপনার একাউন্ট খোলার সময় ফেইক ইনফরমেশন দেবার অভ্যাস থাকলে মানিবুকারস এর ক্ষেত্রে তা ভুলে যান একাঊন্ট রেজিশট্রেশন শেষ হলে আপনার ইমেইল একাউন্ট এ গিয়ে ভেরিফাই করুন।
২য় স্টেপ এড্রেস ভেরিফিকেশন। মানিবুকারস এ লগ ইন করলেই আপনারা 'MY ACCOUNT' ট্যাব এ redirected হবেন এরপর সেখানে চিত্রের চিহ্নিত জায়গায় 'Address' এর পাশে 'verify' করার
অপশন দেখতে পাবেন। আমার একাঊন্ট ভেরিফাই কমপ্লিট তাই ভেরিফাইড লেখা দেখাচ্ছে। এখানে ভেরিফাই এ ক্লিক করলে একটা পেজ এ নিয়ে যাবে যেখানে আপনার এড্রেস এ ভেরিফিকেশন কোড পাঠানো কনফার্ম এর অপশন আসবে।
কনফার্ম করলে আপনার হোম এড্রেসে ভেরিফিকেশন কোড পাঠানো হবে চিঠির মাধ্যমে। চিঠি আসতে ১৫ দিনের মত লাগে।
৩য় স্টেপ ব্যাঙ্ক একাঊন্ট অ্যাড। এর আগে যেই জাইগায় এড্রেস ভেরিফিকেশনের অপশন ছিল তার একটু নিচে ব্যাঙ্ক একাউন্ট অ্যাড এর অপশন পাবেন। 'Add' এ ক্লিক করলে একটা পেজ এ যাবে। যেখানে আপনার ব্যাঙ্কের 'Swift Code' অ্যাড করতে হবে। ডাচবাংলার 'Swift Code' হল 'DBBLBDDH'। ব্রাক ব্যাঙ্কের 'Swift Code' হল 'BRAKBDDH'। আপনি আপনার ব্যাঙ্কে খোঁজ নিলে আপনার 'Swift Code' পেয়ে যাবেন। 'NEXT' এ ক্লিক করলে একাউন্ট নাম্বার Add পেজ এ যাবে। এখানে একাউন্ট নাম্বার ইনপুট দিবেন।এখানে কোন ডট(.) অথবা স্পেস ব্যবহার করা যাবে না। একাউন্ট নাম্বার এ ডট(.) অথবা স্পেস থাকলে বাদ দিয়ে দিবেন এতে কোন ঝামেলা হবে না।
৪র্থ স্টেপঃ এবার কোন ফ্রিল্যান্সার ওয়েবসাইট থেকে ডলার আপনার মানিবুকারস একাউন্ট এ withdraw করুন। একাউন্ট এর নাম হবে আপনার ইমেইল এড্রেস। এড্রেস যেহেতু ভেরিফাইড না আপনি ১৫ডলার এর কম আপনার একাউন্ট এ পাঠাতে পারবেন। আপনি ১৪ ডলার আপনার ব্যাঙ্ক একাউন্টে তুলবেন। এজন্য 'WITHDRAW' ট্যাব এ গিয়ে। আপনার ব্যাঙ্ক একাঊন্ট সিলেক্ট করুন আর ডলার এর পরিমান লিখুন। এরপর 'NEXT' এ ক্লিক করলে পরের পেজ এ যাবে এর পর পরের পেজ এর 'CONFIRM' এ ক্লিক করুন। ব্যাঙ্কে ডলার আসতে ৪-৫ দিন লাগবে। ডলার আসার পর ব্যাঙ্ক থেকে ২টি জিনিস সংগ্রহ করবেনঃ ১) এই ১৪ ডলার এর 'SWIFT Transaction Report' আর ২) গত ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট।
৫ম স্টেপঃ এড্রেস ভেরিকশন কমপ্লিট করা হলে। একটি মেইল পাঠাবেন কাস্টমার কেয়ার এ। reciver address দিবেন [email protected] আর সাবজেক্ট দিবেন 'Manual bank account verification'। মেইলে লিখবেন
Dear Moneybookers,
I have an active Skrill (Moneybookers) account and my bank account is not verified. I have successfully withdrawn money via bank transfer. Now I want to increase my outgoing transaction limit and make my bank account verified. But Bangladeshi bank does not allow uploading funds to Skrill (Moneybookers) account according to the Government rules. I have collected SWIFT transaction report and last six months bank statement report from my bank. I have attached scanned copy of SWIFT transaction report,last six months bank statement report and my national id card with this email . Please accept it.
Thank you.
Name………………………………..…
Customer ID………………………..
Customer ID মানিবুকারস এ লগ ইন করলে একেবারে উপরে বামে লেখা পাবেন। Attachment লাগবেঃ
১. SWIFT Transaction report এর স্ক্যান করা কপি.
2. Bank statement এর স্ক্যান করা কপি.
3. International Passport এর স্ক্যান করা কপি (যদি থাকে)
4. Notional ID Card এর স্ক্যান করা কপি.
আপনি ৫-৭ এর মধ্যে একটি রিপ্লাই পাবেন এবং আপনার ইনফরমেশন এ কোন ঝামেলা না থাকলে আপনার একাউইন্ট ভেরিফাই হবে।
ভেরিফাই এর পর আমার একাউন্ট এর পার ট্রাকজেকশন লিমিট হয়েছে ১২০০০ ডলার। সবচেয়ে বড় ব্যাপার হল এটার খরচ অনেক কম। ব্যাঙ্কে টাকা withdraw করলে প্রতি ট্রানজেকশনে খরচ আড়াই ডলার এর মত অন্য কোন খরচ নাই।
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২
একাকী সমুদ্রে বলেছেন: গত ২-১ বছর ধরে শুনতেছি পেপ্যাল আসতেছে। আসে তো আর না
পেপ্যাল আসলেও আমি মানিবুকার ব্যবহার করব এর কারণ একটাই সেইটা হইল মানিবুকার এর খরচ সবচাইতে কম
২|
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫
জুলকারনাই১৯৬৭ বলেছেন: আাই আমি এড্রেস ভেরিফাই করে ব্যাঙ্ক একাউন্ট ভেরিফাই করতে গেলেই আকাউন্ট নম্বার একসেপ্ট করছেনা কেনো?
বলছে-Bank Account Number can contain only numbers and letters. Please revise your bank account number you have entered.
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৪
একাকী সমুদ্রে বলেছেন: আপনি ব্যাঙ্ক একাউন্ট এর নাম্বার শুধু ০-৯,a-z,A-Z দিতে পারবেন ডট(.) বা স্পেস দিতে পারবেন না। যেমন ডাচবাংলা এর একাউন্ট নাম্বার আমি দিয়েছিলাম ওইটাতে ডট(.) ছিল যেমন আমার একাঊন্ট নাম্বার ছিল 126.101.455556 আমি ইনপুট দিয়েছিলাম 126101455556 এটাতেই কাজ করছে তবে ডাচবাংলার জন্য সবচেয়ে ভাল হচ্ছে ডট(.) গুলোকে নির্দিষ্ট সংখক ০ দিয়ে দিয়ে রিপ্লেস করে একাঊন্ট নাম্বার বানান যায় সেটা দেয়া সবচেয়ে সেইফ। আপনার একাউন্ট ডাচ বাংলায় হলে আপনি আপনার ব্যাঙ্কের ব্রাঞ্চে যোগাযোগ করে ০ যুক্ত সেই অ্যাকাউন্ট নাম্বার টা কালেক্ট করতে পারেন।
৩|
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫
জুলকারনাই১৯৬৭ বলেছেন: আমার ইসলামী ব্যাঙ্ক একাউন্ট--205022402006-----১৮ ডিজিটের কিন্তু কাজ হচ্ছেনা---আরো বিশদ সমাধান চাই---
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১
একাকী সমুদ্রে বলেছেন: আমি যা লিখছি রিপ্লাই তা মনে হয় ভাল মত পড়েন নাই ।আমি আমার টেস্ট মানিবুকারস একাউন্ট এ SWIFT code দিছি 'IBBLBDDH' আর একাউন্ট নাম্বার দিছি 112050224020061111 সাকসেসফুল্লি অ্যাড হইছে। আপনি দয়া করে ভাল করে পদ্ধতিটি পড়েন
৪|
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০
জুলকারনাই১৯৬৭ বলেছেন: ভাই ইসলামী ব্যাঙ্কের একাউন্ট নম্বার সবসময় হবে ১৭ (১৮ বা ১৬ নয়) ডিজিটের। আর আপনারতো ১৬ ডিজিট- 2050224020061111। কিন্তু এর আগে আবার ইচ্ছেমত ১১ বসালে আসল একাউন্ট তো আর থাকলো না ভাই এবং এতে তো টাকা আসার কথাই নয়?? আমি কনফিউজড
১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১
একাকী সমুদ্রে বলেছেন: আপনার পুরো একাউন্ট নাম্বারটি কি??? দয়া করে আমার ইমেইল এড্রেস [email protected] এ পুরো একাউন্ট নাম্বারটি মেইল করতে পারবেন??? তাহলে একটা সমাধান হয়ত দিতে পারব
৫|
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১১
আততায়ী০০৬ বলেছেন: what is Routing-/ABA #
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৫
একাকী সমুদ্রে বলেছেন: এটা কোথায় আছে বললে হয়ত উত্তর দিতে পারব
৬|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭
আসাদুজ্জামান আসাদ বলেছেন: ধন্যবাদ কাজে লাগলো।
২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৭
একাকী সমুদ্রে বলেছেন:
৭|
১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬
হসান বলেছেন: ভাই, আমি এডরেসস ভেরিফাই করেছি, ১০০০$ bank asia তে withdraw করেছি। কিনটু টাকা এখোন আসে নাই। খুব টেনসান এ আসি ভাই। Skrill রে ইমেইল কোরেছি, তারা বোলসে they are looking into it. Wht to do?
১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
একাকী সমুদ্রে বলেছেন: ১০০০ ডলার বিরাট অঙ্ক। এতবেশি প্রথমে পাঠানো ঠিক হয় নাই। বর্তমানে বাংলাদেশে City bank,Newyork এর মতিঝিল শাখা অধিকাংশ wire transfer হ্যান্ডেল করে। তারা অনেক ঝামেলা করে। আমার ১০০০ডলার গত মাসের ২৭ তারিখ এ পাঠান হইছে কিন্তু আমি এখনও পাই নাই। আমার ব্যাঙ্ক(ডাচ-বাংলা) এ গিয়ে দফায় দফায় বিভিন্ন প্রমাণ জমা(ক্লায়েন্ট মেইল,চ্যাট) দেয়া লাগতেছে। সিটি ব্যাঙ্ক এইগুলা চাইছে। আমি নিজে টাকা পাই নাই আপনেরে কি কমু। এইটা সময় বাড়ার আরেকটা কারণ হরতাল। হরতালে আন্ত-ব্যাঙ্কিং একেবারে স্টপ থাকে। হরতাওলের দিন ব্যাঙ্কগুলা এই কাজের জন্য পিয়ন পাঠায় না।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬
রাজ হাসান বলেছেন: আসিতেছে পেপাল এইতো সপ্তাহ দুই কি তিন এর ভিতর।