| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক সময় পুলিশ বলতে আমাদের মনে ভেসে উঠত ঘুষ খেকো পেটমোটা অফিসার আর তার কিছু চেলা সাঙ্গপাঙ্গ যারা সবসময় ঘুষ নিতে কোন সুযোগ মিস করে না। একজন পুলিস কনেস্টবলের বেতন৯০০০ টাকা। আপনি নিজে চিন্তা করেন ৯০০০টাকা দিয়া আপনি একটা পুরো সপ্তাহ একটা পরিবার চালাতে পারবেন নাকি।
গত কয়েকদিনে আমার মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছে সেটা হল আপনারা সবাই আন্দোলন করলেন।নিরাপত্তার জন্য পুলিশ সব সময় আপনাদের পাহাড়া দিয়ে রাখছে। দেশের সব জায়গায় জামাত শিবিরকে প্রতিরোধ করতেছে পুলিশ। পুলিশ প্রতিরোধ না করলে দেশের অবস্থা অনেক খারাপ হয়ে যেত। আপনার আমার জীবনের নিরাপত্তা একেবারে শূন্যের কোঠায় নেমে আসত। কোন ঘটনা ঘটলে আমরা এখন সবার আগে পুলিসের কাছে যাই। আপনারা হয়ত বলবেন পুলিশ সরকারের বাহিনী বিরোধী দলকে সরকার দমন করার জন্য পুলিশ নামাইছে। কিন্তু কোনবার কি দেখেছেন পুলিশ এইভাবে মৃত্যুবরণ করে? তারা তো ওদের প্রতিরোধ বন্ধ করে নিজের জীবন বাচাতে পারত তাই না? কিন্তু তারা তাদের নিজের জীবনের ঝুকি নিয়ে জামাত শিবিরকে প্রতিরোধ করছে।
মনে রাখবেন স্বাধীনতা যুদ্ধে প্রথম প্রতিরোধ আসে রাজারবাগ পুলিশ লাইন থেকে। তখনকার পুলিশরা তাদের সামান্য সামর্থ নিয়ে প্রতিরোধ তৈরি করে সবাই মৃত্যুবরণ করে। শিবিরকে প্রতিরোধ করতে গিয়ে যত পুলিশ শহীদ হইছে সবাইকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের দাবি জানাচ্ছি। ।
জয় বাংলা।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১০
একাকী সমুদ্রে বলেছেন: ধন্যবাদ।
২|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮
সাফাত আল মামুন রণ বলেছেন: Hats off
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১২
একাকী সমুদ্রে বলেছেন: আসুন ওদের এই পরিশ্রমকে আমরা মূল্য দেই।
৩|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬
কিং অফ মাইনকা চিপা বলেছেন: কেদা কইসে পুলিসের বেতন ৩০০০টাকা!!!
সেই কবে সুনসেন তাই বলে কি এখন ও এইদাই আসে নাকি?
বর্তমানে কনস্টেবল পদের ও সুরু র বেতন, রেশন, ঝুকি ভাতা মিলিয়ে ৯০০০টাকা র নিচে নয়।
তবুও পুলিশ তাদের কাজ চালাচ্ছে। এইতা ঠিক যে তাদের যে অস্ত্র, এবং প্রশিক্ষন দেয়া হয় তাতে আসলে দায়িত্ব পালন টা কঠিন হয়ে পড়ে। তাদের ডিউটি তে যে খাবার দেয়া হয় সেটা আসলেই খুব নিম্ন মানের। এসবের পর আসলে তাদের এই ধরনের দায়িত্ব পালন কঠিন হয়ে পড়ে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১২
একাকী সমুদ্রে বলেছেন: আমি অনেক আগে শুনছিলাম। বর্তমানে ৯০০০ টাকাও কোন টাকা না। যেই আপনার আমার মাসে ৯০০০ এর পর একটা ও লাগালে পরিবার চালাতে অনেক কষ্ট হয়ে যায়।
৪|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
কিং অফ মাইনকা চিপা বলেছেন: ৯০০০টাকা তে মাস চলতে অনেক কষ্ট হয় এখন এটা ঠিক। বর্তমানে এই টাকা তে চলে না। কিন্তু একবার এক্তু ভাবুন তাদের সম যোগ্যতার লোক গার্মেন্টসে এর থেকেও আর কম বেতনে কাজ করে। তারা কিন্তু কোন দুর্নীতি করতে পারে না।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৩
একাকী সমুদ্রে বলেছেন: গার্মেন্টসের কর্মীরা অবশ্যই অনেক কষ্ট করে। কিন্তু বর্তমানে পুলিশ আমাদের নিরাপত্তা দিতে গিয়ে মারা যাচ্ছে। আমি এটা বলতেছিলাম আর আপনি গার্মেন্টসের কথা নিয়ে আসলেন। কিসের মধ্যে কি পান্তা ভাতে ঘি। আপনি এত তেনা প্যাচাইতাছেন কেন এটা কি জানতে পারি?
৫|
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৮
কালোপরী বলেছেন: ঠিক
৬|
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৯
বাঘ মামা বলেছেন: একটা দেশ ঊন্নতি ও বেঁচে থাকে আইনের উপর নির্ভর করে।আর আইনের ব্যবহার হয় পুলিশের মাধ্যেম,এত গুরুত্বপুর্ন একটা বিষয় এই দেশে সব চেয়ে বেশি অবহেলিত।
পুলিশের সুযোগ সুবিধা এতটাই কম যে তারা পরিবার নিয়ে কঠিন জীবন যাপন করছে।এখানে পুলিশ বলতে আমরা বড় পোস্টের কেই বুঝি শুধু,সিপাহী গোত্রের একটা দল আছে এই পুলিশ বিভাগে যারা ঘুষের অপবাদ মাথায় নিয়ে চললেও তেমন এখটা ঘুষের দেখা তারা পাননা।যা পায় তাতে এখকাট সিগারেট খেতেই চলে যায়,ঘুষ বলে আমরা যা বুঝি তা তাদের নাগালের বাইরে থাকে,উচ্চপদস্থ কর্মকর্তার হাতেই চলে যায়।অথচ সেই অভিশাপ গিয়ে পরে প্রতিটা পুলিশের গায়ে।
খুব কাছ থেকে বেশ কিছু কনস্টেবলের পরিবারের অভাব অনটন নিজের চোখে দেখেছি, দেখেছি এরা কোথায় থাকে কি খায়।মিরপুর পুলিশ ফাঁড়িতে দেখেছি বালিশের অভাবে একজন লম্বা হয়ে শুয়ে পড়ে আর বাকিরা তার উপর মাথা দিয়ে ঘুমায়।
খাওয়ার গুনগতা মানের কথা বললে তার কোন শ্রেনী নেই বললেই চলে।
আমি মনে করি এই দেশেক বাঁচাতে হলে সর্বোচ্চ বাজেট পুলিশকে দিয়ে একটা কঠিন নিয়মের মধ্যে পুলিশকে আনতে হবে যেন পুলিশ নিয়মের যথা যত ব্যবহার করে,সরকার দেশের মানুষ পুলিশকে মন থেকে মেনে নিবে সকল সুবিধা দিয়ে পুলিশ থেকে আদায় করে নিবে মানবিক সব সুবিধা গুলো।
এই প্রশাসনের প্রতি যেই সরকার সদয় হবেনা,নিজেদের স্বার্থে ব্যবহার করবে তারা কেউ দেশ পরিচালনায় সফল হবেনা কখনো।
ধন্যবাদ আপনাকে
শুভ কামনা সব সময়
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৯
একাকী সমুদ্রে বলেছেন: সুন্দরভাবে কথাগুলো বললেন। ভাবলে খারাপ লাগে। আশা করি সরকার পুলিশদের প্রতি আরও দৃষ্টি দিবে।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭
পলাতক আসামী বলেছেন: +