নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একা এই জীবন সমুদ্রে চলছি

একাকী সমুদ্রে

দিন চলছে দিনের মত আমি চলেছি একা.............

একাকী সমুদ্রে › বিস্তারিত পোস্টঃ

রিপোস্টঃ জাবিতে আমার বাস্তব অভিজ্ঞতা আর আমার অনুভূতি

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৭

আমি জাবিতে ঘটা আমার নিজের জীবনের বাস্তব ঘটনা নিয়ে একটু আগে একটা ব্লগ লিখছিলাম। সামুর জাবি বান্ধব মডুরা তা ডিলেট করে দিছে। আমি আবার রিপোস্ট দিলাম। আমার লাইফের বাস্তব ঘটনা ঘটছে আর আমি তা বলতে পারব না। সামু এইভাবে অন্যায়রে প্রশ্রয় দেয়া শুরু করছে। X(( X(( X(( রিপোস্ট দিলাম যা থাকে কপালে।





জাবি যে অন্য ১০টা ভার্সিটির মত না সেইটা জানাতেই আমি এই পোস্ট লিখতে বসলাম। আমার জীবনের কয়েকটি বাস্তব ঘটনা তুলে ধরব।



২০০৬ সালে আমি বুয়েটের সিএসসিতে চান্স পেয়েছিলাম । আমাদের ব্যাচের ক্লাস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের ৬ মাস পর শুরু হয়। আমার হাতে তখন অনেক অবসর। আমার কলেজের বেস্ট ফ্রেন্ড জাবিতে ভূতত্ত্ব বিজ্ঞানে ভর্তি হয়। আমার ফ্রেন্ডের ক্লাস শুরু হয়ে গেছে। আমি গেলাম আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে। ও হলের গণরূমে উঠেছে। আমাকে একদিন রাতে থাকার জন্য বলল। আমি কয়েকবার না বলেও রাজি হয়ে গেলাম। আমি রাতে ঘুমাতে চলে গেলাম। রাত ১২টা বাজে কোন এক ছেলের জন্মদিন ছিল। সে বাইরে হইহুল্লোর করতে চলে গেল। আমি আর আমার ফেন্ড ঘুমিয়ে আছি। জাবির ওই গণরুমে কোন খাট ছিল না আমরা নিচে বিছানা করে শুয়ে আছি। যেই ছেলের জন্মদিন ছিল সে হটাত করে এসে আমাদের ২ জনকে লাথি মেরে ঘুম থেকে জাগিয়ে তুলল আমাদের অপরাধ আমরা কেন তার জন্মদিনে যাই নাই। এর সে নানারকম অশ্লীল কথাবার্তা বলতে শুরু করল। আমার ফ্রেন্ডকে বলল ওকে আর আরেকটা ছেলেকে একেবারে নগ্ন হয়ে স্বামী-স্ত্রীর সহবাসের অভিনয় করতে হবে। আমার ফ্রেন্ড হবে স্বামী আর ওই ছেলেটা হবে স্ত্রী। মানে আমার ফ্রেন্ড উপরে থাকবে আর ওই ছেলেটা নিচে থাকবে। এরপর ওরা ২জন মিলে খালি গায়ে অভিনয় করল তারপর মুক্তি পেল। আমি অতিথি বলে কম শাস্তি দেয়া হয়েছে কিন্তু একটা লাথি কম অপমানজনক না ।এর পরে আমি আর রাতে ঘুমাই নাই পরদিন খুব সকালে বাসে করে চলে আসি।



উপরের ঘটনার পর আমি অনেক দিন জাবিতে যাই নাই। এরপর অনেক দিন পরে গেলাম। সে দিন রাতে ছিলাম না। বিকালের পরে চলে এসেছি। আমাকে নিয়ে ঘুরতে বের হল। সে মেয়েদের হলের সামনের একটি ঝোপঝাড়ের সামনে নিয়ে আসল। প্রায় সাড়ে ৬ বছর আগের ঘটনা আমি জায়গাটা সঠিক মনে করতে পারছি না। যতদুর মনে পরে মেয়েদের প্রীতিলতা হলের পাশে। আমাকে সে জানাল যে এইখানে প্রতি রাতে ছেলে-মেয়েদের আদিম খেলা চলে। বিকাল থেকে কাপলদের জায়গা দখলের প্রতিযোগিতা লাগে। মানুষ একটা সভ্য প্রাণী কিন্তু কুকুর বিড়ালের মত এইভাবে বন-বাদাড়ে যৌনমিলন করতে পারে আমি আগে জানতাম না। সে আমাকে অফার করল রাতে সেই জায়গায় অবস্থান করে দেখার জন্য আমি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশইঙ্কায় রাজি হলাম না। এত ঘটনাগুলা নিজ চোখে দেখার পর জাবিকে একটা সুন্দর(!) অন্যান্য ক্যাম্পাসের মত মানতে ইচ্ছা হয় না। এইগুলা ছাড়াও প্রতিদিন প্ত্র-পত্রিকায় কমিডিয়াতে যা দেখি তাতে মনে হয় না কোন সুস্থ সভ্য মানুষ এইখানে পড়তে পারে।



এরপরের ঘটনাটি ২০১০ সালে। স্বরস্বতী পুজার দিন। আমরা বুয়েটের বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিলাম সাভারের জাবি ক্যাম্পাস আর স্মৃতিসৌধ ঘুরতে যাব। আমি আগে থেকে আমার সেই ফ্রেন্ডকে বলে রেখেছিলাম। পৌঁছানোর পর সে আমাদের ঘুরিয়ে দেখাল। দুপুরের খাবার এর পর আমার ফ্রেন্ড জরুরি কাজ আছে বলে চলে গেল। কি হইছে জিজ্ঞাসা করতে জানাল স্বরস্বতী পুজার দিন ছেলেদের হলে মেয়েদের ঢুকতে দেয়। এক মেয়ে এক ছেলের রুমে এসে আকাম করতে গিয়ে ধরা পড়ছে। সেইটা নিয়ে ঝামেলা হইতাছে তাই যেতে হবে



এরপর আমার ফ্রেন্ডের ঘটনা দিয়ে শেষ করি। আমার ফ্রেন্ড ট্রান্সফার করে কেমিস্ট্রিতে ভর্তি হয়। সে একটা মেয়েকে পছন্দ করত। কিন্তু মেয়েটি তাকে ছ্যাকা দেয়াতে আর মেডিকেলে ভর্তির আশায় এক বছর লস করে। এরপর সে লীগের রাজনীতিতে যুক্ত হয়। সে পুরোপুরি পড়ালেখা ছেড়ে দেয় ৩-৪বার ফেইল করে। তাকে জাবি থেকে পরে বের করে দেয় পাস না করার কারণে। জাবির ঘটনাগুলার পর থেকে ওর থেকে আমার দূরত্ব বাড়তে থাকে। এখন ওর সাথে ৫-৬ মাস পর একবার কথা ১-২বছর এ একবার দেখা হয়।



এসব ঘটনা দেখে কি জাবিকে একটু সুস্থ ক্যাম্পাস বলে মনে হয়? বিচারের ভার আপনাদের হাতে।

আর একটা জিনিস আমি জামাত-শিবির না কিংবা জাবিতে ভর্তির জন্য ঈর্ষান্বিত নই। আমি জাবির ভর্তি পরীক্ষায় সব সবগুলা সাব্জেক্টে পজিশন ১-১০ এর মধ্যে ছিলাম। আমি শুধু আমার অভিজ্ঞতা শেয়ার করলাম।

কেউ বাজে কমেন্ট করলে ব্লগ থেকে ব্লক করে দিব।



মন্তব্য ২৩ টি রেটিং +০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১২

েবনিটগ বলেছেন: X(

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১৬

একাকী সমুদ্রে বলেছেন: X( X( X(

২| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১৯

েবনিটগ বলেছেন: are vai, apnar upor ragi nai, mind koren kan?

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৩

একাকী সমুদ্রে বলেছেন: আমি বুঝতে পারছিলাম আপনার উপর রাগ দেখাই নাই। আমি রাগ দেইখাইছি সামুর উপর। আমি জাবি নিয়া যত ঘটনা দেখছি তার ২০% মনে হই লিখছি। আরও অনেক ঘটনা দেখছি যা লিখি নাই। বড় পোস্ট লিখতে বিরক্ত লাগে। যাই হউক ধন্যবাদ।

৩| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৪

তারেক বলেছেন: মোটামুটি সব ক্যাম্পাসে এই গুলো আছে।তবে জাবি আবাসিক বলে মনে হয় একটু বেশী আছে।

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৭

একাকী সমুদ্রে বলেছেন: ভাইরে অন্য ক্যাম্পাসগুলারে ১০ এর মধ্যে মার্কিং করলে ১-৪ এর মধ্যে পাইব আর জাবি ১০ এ ১০ পাইব। এত ওপেনলি আমি অন্য কোথাও দেখি নাই।

৪| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৯

বিবর্ণ ক্যানভাস বলেছেন: বর্তমানে ছাত্ররা ঠেকায় না পড়লে ভুলেও আর কেউ জাবিমুখী হতে চায় না!


আস্তে আস্তে মনে হয় বাংলাদেশের সবচেয়ে খারাপ ক্যাম্পাস গুলোর একটি হয়ে দাঁড়িয়েছে জাবি!!

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩০

একাকী সমুদ্রে বলেছেন: সেইটাই X( X( X(

৫| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৯

বুঝিনাই বলেছেন: আপনি বুয়েটে পড়েন খুব ভাল কথা, আপনার ক্যাম্পাসের পাশে সোহরাওয়ারদি উদ্যানে দিনে দুপুরে কি হয় সেটা চোখে পড়েনা??? ঐখানে খুঁজলে ঢাকা ভার্সিটি সহ আপনার ক্যাম্পাসের অনেকরেই পাইবেন। আপনি সরস্বতী পূজার যেই ঘটনা বললেন এইরকম হাজার হাজার ঘটনা দেশের প্রতিটা ক্যাম্পাসে প্রতিদিন ঘটছে। আর আপনি কি বলতে পারেন আপনার ক্যাম্পাসে র‍্যাগ হয়না। এছাড়া একটা মেয়ে রাজনীতি করে পড়ালেখা না করার কারনে তাকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে এটা তো খুব কমন ব্যাপার, দেশের প্রতিটা ক্যাম্পাসে এসব হচ্ছে। আমি নিজে জাবির ছাত্র এবং মাস্টার্স দিয়ে ফেলেছি, আমি নিজে খুব সামান্য র‍্যাগিং- বড় ভাইদের সালাম দিয়ে পরিচিত হওয়া ছাড়া আর কোন র‍্যাগিং এর শিকার হইনি। প্রথম যে ঘটনা বললেন এরকম বিকৃত রুচির লোক সব জায়গাতেই পাবেন, এজন্য একেবারে এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুস্থ নয় বলে এত বড় ব্লগ লেখার কিছু নেই। ঘটনা হল কেউ যদি বলে- চিলে কান নিয়ে গেছে, তখন চিলের পিছনে দৌড়ানোর আগে, আসলেই কান নিয়ে গেছে কিনা তা দেখা উচিৎ, নয়ত দৌড়ানোর কষ্টটা বৃথাই নষ্ট হয়।
ভাল থাকবেন।

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪২

একাকী সমুদ্রে বলেছেন: ভাই আপনের সব কিছুই মানব কিন্তু আপনাকে রেফারেন্স দিতে হবে। আমি জাস্ট আমার অভিজ্ঞতার কথা বললাম। আপনার কোন অভিজ্ঞতা থাকলে শেয়ার করতে পারেন। আপনি যদি শুধু এইরকম ঘটনাই দেখেন তাহলে কি একটা ভার্সিটির সম্পর্কে আপনার ভাল ধারণা হবে। আমি আপনাকে মার্কিং এর কথা বলতে চাই। অন্য ক্যাম্পাসগুলারে ১০ এর মধ্যে মার্কিং করলে ১-৪ এর মধ্যে পাইব আর জাবি ১০ এ ১০ পাইব। এত ওপেনলি আমি অন্য কোথাও দেখি নাই।

আপনি সরস্বতী পূজার যেই ঘটনা বললেন এইরকম হাজার হাজার ঘটনা দেশের প্রতিটা ক্যাম্পাসে প্রতিদিন ঘটছে।---- আমি অন্য কোন ক্যাম্পাসে এই রকম ঘটনা দেখি নাই

৬| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৬

আমি শফিক বলছি বলেছেন: যা রটে তাতো কিছু বটে
বাংলাদেশের অন্য কোন বিশ্ববিদ্যালয়ে জাবির মতো এতো র‍্যাগিং হয় না।
কয়েকমাস আগে জাবির মেইন গেটের ঠিক একটু ভিতরে র‍্যাগিং কি, করলে কি শাস্তি তার একটা বড় করে ব্যানার টাঙ্গানো হয়েছিলো। এটাই প্রমাণ করে এর সার্বিক পরিস্থিতি।
তবে আমি মনে করি জাবি আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে।
আবাসিক এবং এর প্রাকৃতিক পরিবেশ, ঝোপ জঙ্গলও একটা কারণ এই সব অপকর্ম ঘটার জন্য একটা অনুকূল পরিবেশ।

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৩

একাকী সমুদ্রে বলেছেন: ভাল হলে সবাই খুশি হব :)

৭| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৭

অবাক েরাবট বলেছেন: ০১ । কেউ বাজে কমেন্ট করলে ব্লগ থেকে ব্লক করে দিবেন না । তাহলে তাদের পরিচয় সম্পর্কে জানা যাবে না ।
০২ । জাবি সম্পর্কে অনেকের মূখে অনেক বাজে কথা শুনেছি, (সাম্প্রতিক কয়েক বছরে )
০৩। আমার কিছু বন্ধু সেখানে ই.সি.এস এর ষ্টুডেন্ট ছিল । মজার কথা হলো , তাদের মূখে কিন্তু কখনো কোন বাজে কথা শুনিনি ! তারা সবাই কিন্তু খুব ভাল ছাত্র ছিল , তাও প্রায় এক যুগ আগের কথা , তারা সবাই আমার ক্যাম্পাসে আসত । আমার আজও পর্যন্ত জা.বি. তে যাওয়া হয়নি । যদিও খুব কাছ দিয়ে বেশ কয়েকবার আসা-যাওয়া করেছি ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

একাকী সমুদ্রে বলেছেন: ব্লক করার কারণ গালাগালি করার যা জাবির সমর্থক বা ছাত্ররা করে থাকে। আপনার কমেন্টকে স্বাগতম। দেখুন আমি আমার বাস্তব অভিজ্ঞতা বলছি। কে কি করছে শুনে বলি নাই।

৮| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৯

বুঝিনাই বলেছেন: আপনি অন্য কয়টা ক্যম্পাসে গিয়েছেন??? চুয়েটে আমার নিজের চোখে আমি এর চেয়ে খারাপ ঘটনা দেখে আসছি, চিটাগাং ভার্সিটিতে আমার বন্ধু নিজে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছে, আর সোহরাওয়ারদিতে কি হয় আর, সেখানে কোন ক্যাম্পাসের ছেলে পেলে থাকে সেটা সবাই জানে। আর এখন এইসব বিষয় বাসে, রিকশায় প্রতিদিন দেখা যায়, হয়তবা আনফরচুনেটলি, আপনি কিছু খারাপ ঘটনার মধ্যে পড়ে গিয়েছেন, এছাড়া আপনি যত ঘটনা বললেন তার মধ্যে প্রথম ঘটনা ছাড়া আর একটা ঘতনাতেও আপনি ছিলেন না, আপনার বন্ধু বলেছে, পত্র পত্রিকায় পড়েছেন, কাজেই কে কি বলল তা না যাচাই করে কিছু বলা ঠিক না, আর আপনি যে ঘটনা বললেন তা ঘটে, কিন্তু আপনি যে মাত্রায় যে ভাবে বলছেন, তার চেয়ে অনেক অনেক কম মাত্রায়, আর জাবিতে এইসব ঘটনা নিয়ে যতটা প্রতিবাদ হয়, অন্য কোন ক্যাম্পাসে তার অর্ধেক প্রতিবাদও হয়না, কাজেই অন্য ক্যাম্পাসের ঘটনাগুলো প্রকাশও হয় কম।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

একাকী সমুদ্রে বলেছেন: আপনি নিজে বলেছেন চোখের সামনের ঘটনা বলতে আর আপনি নিজে বাইরের রেফারেন্স টানতেছেন? আমি একটি ঘটনা নিজ চোখের সামনে দেখেছি। আর বাকিগুলা আমাকে বলেছে। এমন তো না যে বাইরের কেউ বলেছে। যে বলেছে সে জাবির ছাত্র। আপনি কি আপানার নিজের সম্পর্কে খারাপ কথা বলে বেড়াবেন? আমি যা বলছি তার চেয়ে মাত্রা কম মনে হয় আপনার। আমার নিজ চোখের সামনে ঘটনাকে আপনার কম মনে হয়? আপনার কিভাবে মনে হল অর্ধেক প্রতিবাদ হয় না। আমাদের ক্যাম্পাসে র‍্যাগিং হয় না বললেই চলে। তবুও এই ব্যাপারটা নিয়া গত কয়েকবছর যে তুলকাম কান্ড দেখেছিলাম তা ার বলতে চাই না।

৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

ধানের চাষী বলেছেন: জামাত-শিবিরমুক্ত একমাত্র ক্যাম্পাসে আপনার খারাপ অভিজ্ঞতাই হইছে! মানসিকতা বদলান।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৬

একাকী সমুদ্রে বলেছেন: আমি কাউকে অপমান করতে চাই না বা ছোট করতে চাই না। কিন্তু এই ভার্সিটির ব্যাপারে আমার কোন মন্তব্য নাই। জাবির ছাত্ররাই এই ধারণা আমার মনের ভিতর করে দিছে। তারা তাদের অবস্থা পরিবর্তন করলে আমার ধারণা পরিবর্তন হবে। জামাত শিবিরের পক্ষে আমি কোন কথা বলি নাই। উল্টাপাল্টা কথা না বলে আসল পয়েন্টে কথা বলুন। অন্যরা শুনে বলে ।আমি নিজ অভিজ্ঞতা থেকে বলছি। দোষ স্বীকার করে নিলে খুশি হতাম।ভাবতাম আপনার পরিবর্তন হইছেন। কিন্তু দেখতাছি সব আগের মতই আছে। :)

১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

চিকন আলি বলেছেন: """"আর একটা জিনিস আমি জামাত-শিবির না কিংবা জাবিতে ভর্তির জন্য ঈর্ষান্বিত নই""""



=p~ =p~ =p~ =p~ =p~ =p~ আপনার সবকিছুই ঠিক ছিলো.. কিন্তু শেষের এই কথাটাই আপনার বারোটা বজায় দিল....।
শুনো ভাই, যে ভালো সে বুয়েট কিংবা জাবি সবজায়গাতেই ভালো, আর যে খারাপ সে মন্দির মসজিদ এ থাকলেও খারাপ..

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৯

একাকী সমুদ্রে বলেছেন: মানে? আপনি কি বলতে চান? জাবির বিশিষ্ট(!) ব্যাক্তিরা তাদের নামে আমার নামে বললে জামাত শিবির এর ধুয়া তুলে কিংবা বলে চান্স না পাওয়ার জন্য ঈর্ষান্বিত হয়ে লিখতেছি।। এটা ওরা সবসময় করে থাকে। ২টার কোনটাই আমার জন্য খাটে না। আমি ঠিক আপনাদের মত ব্যক্তিদের জন্য শেষের লাইনটা লিখেছিলাম। সামনে আসার জন্য ধন্যবাদ।

ভাল সবজায়গায় ভাল কথাটা ঠিক না। কারণ আপনার কথাটা বাইনারী লজিক এর মত হয়ে যাচ্ছে হয় ভাল না হয় খারাপ আসলে খারাপ ভাল বাইনারী লজিক এর মত না। কেউ বেশি ভাল, কেউ বেশি খারাপ, কেউ কম ভাল,কেউ কম খারাপ। আশেপাশের পরিবেশ খারাপ হলে অপেক্ষাকৃত দুর্বল যারা তারা সহজেই খারাপ হয়ে যায়। কিন্তু যারা ভিতরে খুব বেশি শক্তিশালী তারা টিকে থাকতে পারে। এরকম ভাল আপনি কয়জনকে খুজে বের করতে পারবেন?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৯

একাকী সমুদ্রে বলেছেন: আর একটা জিনিস আমার ধারণা আপনারা নিজেরাই গইড়া দিছেন। সব ঘটনা আমি নিজ অভিজ্ঞতা থেকে বলছি। দোষ স্বীকার করে নিলে খুশি হতাম।ভাবতাম জাবির স্টুডেন্টরা পরিবর্তন হইছেন। কিন্তু দেখতাছি সব আগের মতই আছে।

১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৮

লিন্‌কিন পার্ক বলেছেন:
জাবির ব্যাপারে অনেক কথাই শুনি ! তবে ঠ্যালায় না পড়লে আজকাল কেউ জাবিতে ভর্তি হয় না কথা সত্য । অন্যান্য ক্যাম্পাসেও অপ্রীতিকর অনেক কিছুই হয় কিন্তু জাবির তুললায় কমই ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৩

একাকী সমুদ্রে বলেছেন: আমিও একই কথা বলতে চাই।

১২| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৮

েবনিটগ বলেছেন: ++

১৩| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:১৩

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আসলে জাবিতে একটু বেশি কারন ছেলে মেয়ে সবায় আবাশিক এবং সংখ্যাও সমান।

তবে সুস্থ মস্তিকের ভালো মানুষ কখনো এমন হতে পারেনা

সে যেখানেই পড়ুক না কেন এমন করেই বেড়াবে হয়তো সব যায়গাঁয় সুযোগ সমান পায়না
তাই তার খারাপ কর্মের পরিমান কম বেশি হয়ে থাকে

১৪| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩১

জাগতিক ভালবাসা বলেছেন: পক্ষে বিপক্ষে কিছু বলব না।তবে জাবির ক্যাম্পাসে আমি একবার গিয়েছিলাম।কিছু দেখি নাই।তবে কনডম গুনা শুরু করসিলাম,কিন্তু শেষ করতে পারি নাই!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.