| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাংগ রাজা
শুধু বল্গিং।
![]()
চট্টগ্রাম।
বৃহষ্পতি বার রাত এগারটায় হঠাৎ আমার মেজ কুটুম ফোন করল
ঃ দুলাভাই বার্মা যাবেন নাকি ?
উল্লেখ্য আমার মেজ কুটুম গত তিন বছর যাবৎ টেকনাফে দোকান নিয়ে মায়ানমারের সাথে ব্যাবসা করছে ।
ওর এই প্রস্তাবে আমিও উৎফুল্ল হয়ে গেলাম । তারপরও নিজের ব্যাবসার কথা চিন্তা করে আবার মিইয়ে গেলাম । তারপরও বললামঃ কখন যাবে ?
ঃ কালকে শুক্রবার ।
ঃঠিক আছে । কালকে গেলে তোমাকে ফোন করব।
ঃ কালকে গেলে সকালে আমাদের বাড়িতে চলে আসবেন । এখান থেকে জুম্মার নামায পড়ে রওয়ানা দেব।
ঃআছ্ছা ।
শুক্রবার দিন সাধের ঘুম জলান্জলী দিয়ে সকাল আট টা বাজে উঠে গেলাম । গোসল আর নাস্তা করতে করতে প্রায় নয়টা বেজে গেল । তাড়াতাড়ি বাসা থেকে বের হলাম। বাসার সামনে থেকে রিক্সা নিয়ে নিউমার্কেটের মোড়ে গেলাম । সেখান থেকে টেম্পোতে করে নতুন ব্রীজ পৌছলাম।![]()
নতুন ব্রিজ।
এখান থেকে যেতে হবে সাতকানিয়া । । ভাল কোন গাড়ি পাছ্ছিনা । ভাল গাড়ি বলতে এস আলম , সৌদিয়া , শাহ আমিন । এরা অন্য দিন সাতকানিয়া আমিরাবাদের লোকদের জামাই আদর করে গাড়িতে তুলে । শুক্রবার হলে তারা আমাদের ( সাতকানিয়া ও আমিরাবাদি ) চিনেই না । কক্সবাজার যেতে যে সাতকানিয়া, আমিরাবাদ বলে কোন জায়গা আছে ওরা যেন ভুলেই যায় । নতুন ব্রীজ থেকে সাতকানিয়ার স্বাভাবিক ভাড়া ৬০ টাকা । আজ শুক্রবার, তাই ভাড়া ১০০ টাকা । এই হল আমাদের সোনার বাংলাদেশ ।কোন আইন নাই, কানুন নাই । যার যেমন ইছ্ছা ভাড়া বাড়িয়ে ফেলে । প্রশাসন আছে কিন্তু তাদের এই সব দেখার সময় নাই । তারা সরকারের গদি সামলাবে না এই সব দেখবে ?
প্রশাসন এখন ক্ষমতাশীন রাজনীতিকদের সেবক । সাধারন জনগনের সেবা করার সময় কোথায় ?
যাই হোক একটা লোকাল গাড়িতে উঠালাম । এই গাড়িই অন্যান্য দিন লোকাল ভাড়ায় চলে । আজ জাতে উঠেছে, তাই স্পেশাল সার্ভিস হয়েছে। কনট্রাক্টর আর হেলপারের যে ভাব, মনে হয় গাড়ি নয় ব্রিটিশ এয়ারওয়েজের প্লেনের ক্রু ।
গাড়িতে উঠলাম । বসে আছি । গাড়ি এখনও ছাড়েনি আসন পূর্ন করে যাত্রী সব নেওয়া হলে, তারপর বাস ছাড়বে । প্রায় পৌনে এগারটার দিকে বাস ছাড়ল ।
এই সময় মেজ কুটুম ফোন করলঃ কোথায় ?
ঃবাসে ।
ঃ ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়েছেন?
ঃ নাত ! কেন?
ঃ মায়ানমার যেতে হলে মায়ানমারের পাসপোর্ট বানাতে হবে । তখন ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে ।
আমি কিছুক্ষন চিন্তা করে বললাম অসুবিধা নাই বন্দোবস্ত হবে যাবে ।
এরপর যোগাযোগ বিছ্ছিন্ন করে দিলাম ।
তারপর বাসায় ফোন করলাম । আমার বেগমকে বললামঃ দেখোতো বাসায় আমার ভোটার আইডি কার্ডটা আছে কিনা ?
সে খুজে পেলানা ।
বুঝলাম বাসায় নাই । ছোট ভাইকে ফোন করলাম । বললামঃ আমার দোকানের দেরাজের ভিতর ভোটার আইডি কার্ডটা আছে । তুই ওটা নিয়ে আমার ই-মেইলে পাঠিয়ে দে।
জুম্মার আযানের আধা ঘন্টা আগে কেরানী হাট নামলাম ।![]()
কেরানি হাট।
ওখান হতে সিএনজি করে আনুফকিরের দোকানে নামলাম । ততক্ষনে আযানের সময় হয়ে গেছে । এস্তেনজা ( টয়লেট ) ও অজু করে আনুফকীরের দোকানের মসজিদে জুম্মার নামায আদায় করলাম।
ওখান থেকে প্রায় এক কিলোমিটার ভিতরে আমায় জান্নাতবাসি মায়ের কবর। আহ ! কি মায়া মাখা ছায়া ঢাকা সেই কবর। চারদিকে সুপারী গাছের ঘেরা । সবুজ ঘাসের গালিচা বিছানো শান্ত নিবির পরিবেশে শুয়ে আছে আমার জান্নাতবাসি মা । সেখানে যেয়ে জিয়ারত করলাম ।
জান্নাতবাসি মায়ের কবর জিয়ারত করে সোজা শ্বশুর বাড়ি চলে এলাম। সেখানে দুপুরের খাওয়া-দাওয়া করে একটু বিশ্রাম নিলাম। শ্বশুর বাড়ির খাওয়াত ! এমন ভূড়ি ভোজনের পর বিশ্রাম না নিয়ে কি পারা যায় ?
তারপর আমি আর মেজ কুটুম বের হয়ে সোজা আমিরাবাদ। ওখানে আছরের নামায পড়ে , টেকনাফের উদ্দেশে বাসে উঠার জন্য বাস কাউন্টারে গেলাম । বাস কাউন্টারে গিয়ে দেখলাম ভীষন ভীড় । শুক্রবার দিন বিকালে সবাই ফেরার জন্য হুড়োহুড়ি করছে । কারন শনিবার সকাল থেকে কর্মক্ষেত্র যেতে হবে । আমার মেজ কুটুম বহু কষ্টে সৌদিয়া বাসের দুটি টিকিট যোগাড় করল । আমরা মাগরীবের আগে আগে গাড়িতে উঠলাম ।
গাড়ি চলতে লাগল টেকনাফ লিংক রোডের উদ্দেশে । গাড়ি যখন চকোরিয়ার কাছাকাছি তখন মাগরীবের নামাযের সময় গেল। ভাবলাম নামযের জন্য গাড়ী দাড়াবে তাই একটু আপেক্ষা করলাম । নাহ ! গাড়ি থামল না । তখন সিটের উপর নামায পড়ার সিদ্ধান্ত নিলাম । মেজ কুটুমকে বললাম তুমি উঠে দাড়াও আমি নামাযটা পড়ে নিই । ও উঠে দাড়ালে আমি নামায পড়ে নিলাম । আমার নামায পড়া দেখে ড্রাইভার মেজ কুটুমকে বললঃ আপনারা নামায পড়বেন বললেন না কেন ? বললেইত আমি গাড়ি থামাতাম।
ও কোন উত্তর দিল না ।
আমি নামায পড়ার পর মেজ কুটুম পড়ল।
ভাবতে অবাক লাগে !! বাংলাদেশ ৮০% মুসলমানের দেশ। সেই দেশে একটি বাসের চল্লিশ জন হতে পাচচল্লিশ জন মানুষের মধ্যে আমরা মাত্র দুইজন মানুষ নামায পড়লাম । তাহলে আর সবাই কি বিধর্মী...........। এই যদি হয় অবস্থা ! তবে এই দেশে নাস্তিকদের আস্ফালন বাড়বে না কেন ?
এশার নামাযের আগে আমরা কক্সবাজার হতে অনেকটা আগে লিংক রোডে নামলাম । ওখানে নেমে একটা হোটেলে ঢুকে মুখ-হাত ধুয়ে নিলাম । তারপর ভূনা গরুর গোশত আর ছেকা ( কম তেলে ভাজা ) পরাটা দিয়ে নাস্তা করলাম । খাওয়া দাওয়ার পর টেকনাফগামী গাড়িতে উঠলাম । প্রায় রাত সাড়ে দশটার দিকে টেকনাফ পৌছলাম .......। ![]()
চলবে ............।
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪০
ব্যাংগ রাজা বলেছেন: এই ব্যাপারে সামনের পর্বে লিখব। ধন্যবাদ।
২|
২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৭
জুন বলেছেন: মায়ানমার ভ্রমনে যেতে চাই তবে আরাকান পাহাড় পাড়ি দিয়ে রেঙ্গুন। শুধু মংডু না ।চলুক, পরের পর্বের অপেক্ষায় ।
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪১
ব্যাংগ রাজা বলেছেন: ধন্যবাদ । আশা করি সাথেই থাকবেন।
৩|
২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫২
লিখেছেন বলেছেন: মান্দালয়গিয়েছিলেনকি?
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪১
ব্যাংগ রাজা বলেছেন: না অতদুর যেতে পারিনি।
৪|
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪০
মামুন রশিদ বলেছেন: ভালো পোস্ট, আগামি পর্বের অপেক্ষায় রইলাম ।
সফরে নামায কা'যা করলে বিধর্মী হবে কেন? আর নিয়মিত নামায না পড়লে সবাই নাস্তিক হবে কেন?
ভ্রমণ পোস্টে আপনার নিজস্ব ধর্ম চিন্তা না ঢুকালে হতো না!
২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৫
ব্যাংগ রাজা বলেছেন: পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ ।
৫|
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১৫
পথহারা নাবিক বলেছেন: বাংলাদেশ ৮০% মুসলমানের দেশ। সেই দেশে একটি বাসের চল্লিশ জন হতে পাচচল্লিশ জন মানুষের মধ্যে আমরা মাত্র দুইজন মানুষ নামায পড়লাম । তাহলে আর সবাই কি বিধর্মী...........। এই যদি হয় অবস্থা ! তবে এই দেশে নাস্তিকদের আস্ফালন বাড়বে না কেন ?
সহমত!!
@মামুন রশিদ ভাই নামাযের কোনো বিকল্প নাই! পানিতে একটা খড়কুটা ধরে ভেসে থাকা অবস্থায় নামায পড়তে বলা হয়েছে। উনি যে অবস্থা বর্ণনা করেছে তাতে তো কাযার মতো কোনো অবস্থা ছিলো না!! ভাই নামায নিয়া উছিলা দিয়েন না!! জীবনে বহুত নামায বাদ দিছি আর কোনো দিন জীবিত থাকতে নামায বাদ দিবো না, কাযা হলেও পড়বো। আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুক। সবাই আমার জন্য দোয়া করবেন।
@লেখক পরের পর্বের জন্য মন আনচান করতেছে। তাড়াতাড়ি দেন।
২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৭
ব্যাংগ রাজা বলেছেন: তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি । ধন্যবাদ।
৬|
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৬
খেয়া ঘাট বলেছেন: কনট্রাক্টর আর হেলপারের যে ভাব, মনে হয় গাড়ি নয় ব্রিটিশ এয়ারওয়েজের প্লেনের ক্রু
২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৮
ব্যাংগ রাজা বলেছেন: হা হা হা তখন ওদের ভাব খানা তাই হয়।
৭|
২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২১
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাল লাগছে, পরের পর্বে যাই... ![]()
৮|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬
ইমরান আশফাক বলেছেন: এই পোস্ট টা কিভাবে যেন আমার চোখ এড়িয়ে গেছে! যাই হোক শেষ মূহুর্তে হলেও হান্ডেলটা ধরতে পেরেছি। আমিতো বার্মা মুল্লুকের ভ্রমনের ইতিহাস জানার জন্যে মুখিয়ে থাকি আর এটা তো একেবারে রিসেনট।
৯|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৪
রাজীব নুর বলেছেন: বেশ.।
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২০
ইউরো-বাংলা বলেছেন: ভিসা কোথা থেকে কিভাবে নিয়েছিলেন ? নাকি ভিসার প্রয়োজন হয়নি ?