নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ত্যজ বাঙালী, আতরাফ মুসলমান ...

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান।রবীন্দ্রনাথ

ইমন জুবায়ের

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/ জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন। [email protected]

ইমন জুবায়ের › বিস্তারিত পোস্টঃ

পিয়ানোয় যেভাবে নামে রাত: ফ্রেডরিখ শপিন-এর ‘নকর্টান’

৩১ শে মার্চ, ২০০৯ রাত ৯:১২

ফ্রেডরিখ শপিন। ইউরোপের রোমান্টিক যুগের প্রখ্যাত পিয়ানোবাদক। শপিন পিয়ানোয় এমন কিছু সুর তুলে গেছেন যে কারণে আজও শপিন আর পিয়ানো অভিন্ন বলে মনে করা হয়। যেরকম পাগানিনি ও বেহালা।



ফ্রেডরিখ শপিন -এর জন্ম পোল্যান্ডে। ১৮১০ সালের ১ মার্চ । মা পোলিশ, বাবা ফরাসী। কুড়ি বছর বয়েসে প্যারিসে চলে যান শপিন; গ্রহন করেন ফরাসী নাগরিকত্ব । সঙ্গীত রচনা করে ও পিয়ানো শিখিয়ে দিন ভালোই কাটছিল। গভীর প্রেমে জড়ালেন ফরাসী লেখিকা জর্জ সাদ-এর সঙ্গে। স্বাস্থ্য কোনওকালেই ভালো ছিল না শপিনের।

১৮৪৯ সালে শপিনের মৃত্যু প্যারিসে।

‘নকটার্ন’ মানে রাত; বিশেষ করে রাত নিয়ে সঙ্গীত রচনা। শব্দটি ফরাসী ‘নকটারনাল’ শব্দ থেকে এসেছে। নকটার্ন ইউরোপের প্রাচীন সঙ্গীত-আঙ্গিক। শপিন কে বলা হয় নকর্টানের জনক। বিশেষ করে তাঁর: Nocturne in E minor Opus 72 No. 1.



http://www.youtube.com/watch?v=JG2tc-knlUs



শপিন সম্বন্ধে আরও জানতে



http://www.chopin.pl/biografia/index_en.html







মন্তব্য ১০ টি রেটিং +৮/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০০৯ রাত ৯:২৪

আন্দালীব বলেছেন: শ্যঁপা (Chopin) নামে জানি আরকি....

ভালো পোস্ট। ভালো লেগেছে...

৩১ শে মার্চ, ২০০৯ রাত ৯:৩৩

ইমন জুবায়ের বলেছেন: শ্যঁপা ফ্রেঞ্চ উচ্চারন। পোলিশ ভাষায় অন্যরকম। ইংরেজিতে অন্যরকম-আমি যেমন লিখলাম। তবে আমি অবশ্যি শ্যঁপা-রই পক্ষপাতী।
ধন্যবাদ।

২| ৩১ শে মার্চ, ২০০৯ রাত ৯:৫৯

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: ধন্যবাদ শেয়ারের জন্য

৩১ শে মার্চ, ২০০৯ রাত ১০:০৪

ইমন জুবায়ের বলেছেন: thanks.

৩| ৩১ শে মার্চ, ২০০৯ রাত ১০:২০

জটিল বলেছেন: মাঝে মাঝে মনে হয় অতীতে জন্ম নিলেই ভাল হত তাই না !
অন্তত দুইশ থেকে চারশ বছর পেছনে ...

৩১ শে মার্চ, ২০০৯ রাত ১১:১৪

ইমন জুবায়ের বলেছেন: আমারও তাইই মনে হয়।

৪| ৩১ শে মার্চ, ২০০৯ রাত ১১:০০

ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: নকটার্ন দেখেই ঢুঁ মারলাম! ওঁর পিয়ানো শুনেছিলাম আগেই, মুগ্ধ হবার মতো, এবং শুনতে শুনতে জড় হয়ে যাবার মতো। অনিদ্রা রোগীদের অবশ্যশ্রবণীয়! :)

ভালো পোস্ট জুবায়ের ভাই। মাঝে অনেকদিন আপনার পোস্ট পড়ি না।

৩১ শে মার্চ, ২০০৯ রাত ১১:১৭

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

৫| ৩১ শে মার্চ, ২০০৯ রাত ১১:৪৯

মুয়ীয মাহফুজ বলেছেন: শপিন-ভাল্লাগে।

এটা আগে শুনিনাই। জোস!
থ্যাংকস।

শপিনের ফ্যান্টাসি তো অবশ্যই শুনেছেন।
আমার একটা সময়ই গেছে ফ্যান্টাসি শুনে শুনে,বারবার

Ron thal নামক গিটারিস্ট এ ট্রেকটা কভার করেছিলো, সে ভিডিওটা খুঁজে পেলাম না।

বাখ,পেগানিনি,ভি ভালদি,হেন্ডাল,মোজার্ট,বিটোভেন,চায়কোভস্কি,পেগানিনি,শুবার্ট,গ্রেইগ,
ফার্ডিনান্ড কারুল্লি ভালোলাগে....

পিয়ানো বাজানোর বড় শখ ছিলো, এ জীবনে বোধহয় তা অপূর্ণই থেকে যাবে :( পিয়ানো থাকলে পারলে কয়েকটা অতিপ্রিয় সোনাটা, ও প্রিয় কম্পোজারের অকেস্ট্রার অংশ বিশেষ বাজাতাম-আহা!

ভালো থাকুন।

০১ লা এপ্রিল, ২০০৯ ভোর ৬:৩৬

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.