| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমন জুবায়ের
জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/ জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন। [email protected]
আসলে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য সেই ১৯৭৫ সালেই ফুরিয়েছে। তারপরও আশির দশকে, আমাদের কৈশরে, সেই রহস্য জিইয়ে রেখেছিল সেবা প্রকাশনী । তো, কী ভাবে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য ফুরালো? বলছি। ঢাকার শনির আখড়ার নাম তো শুনেছেন- ডেমরা থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যে অভিশপ্ত (!) জায়গাটি সড়ক দূর্ঘটনার জন্য কুখ্যাত। আসলে হিসেবনিকেশ করে দেখা যাবে শনির আখড়ার দূর্ঘটনার সংখ্যা বাংলাদেশের অন্যান্য অঞ্চলের দূর্ঘটনার সংখ্যা থেকে খুব একটা বেশি নয়-শনির আখড়া নিয়ে খামাখা চাঞ্চল্যকর কাহিনী ছড়ানো হয়েছে। ১৯৭৫ সালে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য সংক্রান্ত এরকমই এক হিসেব দাখিল করেছিলেন অ্যারিজোনা স্টেট ইউনিভারসিটির গ্রন্থাগারিক লরেন্স ডেভিড কাসচি। তিনি ১৯৭৫ সালে “দ্য বারমুডা ট্রায়াঙ্গেল মিসট্রি : সলভড” নামে একখানি বই প্রকাশ করেন। যে বইয়ে কাসচি যুক্তিপ্রমাণ হাজির করে দেখান যে আসলে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য নিয়ে অতিরঞ্জিত কাহিনী ছড়ানো হয়েছে। আসলে বারমুডা ট্রায়াঙ্গলকে ‘মিসটিফাই’ বা রহস্যঘন করা হয়েছে। বারমুডা ট্রায়াঙ্গেলে গায়েব হয়ে যাওয়া জাহাজ ও উড়োজাহাজের সংখ্যা বিশ্বের অন্যান্য অঞ্চলের নৌ ও বিমান দূর্ঘটনার সংখ্যা চেয়ে খুব বেশি নয়! ![]()
ত্রিভূজ কল্পনা না করলে জায়গাটিকে সাধারন স্থানই বলে মনে হয়।
বারমুডা ট্রায়াঙ্গেলের অবস্থান ক্যারিবীয় সমুদ্রে। এর এক প্রান্ত ছুঁয়েছে বারমুডায়, অন্য প্রান্তটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি এবং আরেকটি প্রান্ত স্পর্শ করেছে পুয়োর্তরিকোর সাজ জুয়ান। (ছবি দেখুন)
১৯৫০ সালের সেপ্টেম্বর মাসের ১৬ তারিখে অ্যাসোসিয়েট প্রেসের এক প্রবন্ধে সাংবাদিক ই ভি ডাবলিউ জোনস প্রথম বারমুডা ট্রায়াঙ্গেলের অস্বাভাবিক ঘটনার কথা লিখেন । লেখাবাহুল্য, শনির আখড়ায় প্রথম দূর্ঘটনার দিনক্ষণ বাঙালির মনে থাকার কথা নয়। এর দুই বছর পর, অর্থাৎ ১৯৫২ সালে ‘ফেট’ ম্যাগাজিন-এর জর্জ এক্স সান্ড লিখেন “সি মিসট্রি অ্যাট আওয়ার ব্যাক ডোর”। বাংলা ভাই যেমন মিডিয়ার তৈরি, বুঝতেই পারেন ...মিডিয়া কী ভাবে একটি অঞ্চলকে রহস্যঘন করে তুলতে পারে। ![]()
আর কেউই বিশ্বাস নাই করুক আমি অন্তত বিশ্বাস করি যে এখানেই ছিল প্রাচীন আটলানটিস। অবশ্য গ্রিক ইতিহাস আর মানচিত্র সম্বন্ধে যাদের বিন্দুমাত্র জানাশোনা আছে তারা আমার কথা বিশ্বাস করবেন না। কেননা, সমুদ্রসভ্যতা আটলানটিস-এর কথা প্রথম উল্লেখ করেন মাননীয় গ্রিক দার্শনিক প্লেটো। প্লেটোর পক্ষে যেমন আই পি এল, ললিত মোদী কিংবা ক্যারিবীয় ক্রিকেটের কথা জানা সম্ভব নয়, তেমনি ক্যারিবীয় সমুদ্রের কথাও জানার কথা নয় ...
যা হোক ‘ফেট’ ম্যাগাজিন-এর সাংবাদিক জর্জ এক্স সান্ড ৫ জন ইউএস নেভি সহ ১৯ নং ফ্লাইটের নিখোঁজ সংবাদ ছাপেন । এই জর্জ এক্স সান্ড বিশাল কামেল লোক। কেননা, সান্ডই প্রথম ঐ এলাকায় কাল্পনিক একটি ত্রিভূজ আঁকেন। বুঝেন এইবার, লোকটা কত বড় মাতবর! এরে এখন ঢাকায় জীবিত পেলে ‘কালের কন্ঠ’ আর ‘প্রথম আলো’ কী রকম টানাটানি করত ভাবেন একবার
...যা হোক। সান্ড লিখেছে ... নিরুদ্দিষ্ট ১৯ নং ফ্লাইটের ক্যাপ্টেইন নাকি বলছিলেন- “আমরা ক্রমশ সাদা পানিতে ঢুকে পড়েছি। কিছুই স্বাভাবিক মনে হচ্ছে না। আমরা জানি না আমরা কোথায়। পানি সাদা না সবুজ। ”
প্রশ্ন : আচ্ছা, যে প্লেনটি চিরতরে হারিয়ে গেল তার পাইলটের কথা কীভাবে শোনা গেল?
উত্তর: কেন প্ল্যানচেটের মাধ্যমে।![]()
আর কি কি ভাবে কখন কোন্ কোন্ জাহাজ বা বিমান ওই রহস্যময় (!) স্থানে গায়েব হয়ে গেছে তার তালিকা দিয়ে অহেতুক এই পোষ্ট লম্বা করে লাভ নেই।
উনিশ ’শ পঞ্চাশের পর দীর্ঘদিন বারমুডা ট্রায়াঙ্গেলকে ঘিরে নানান গা-ছমছমে রোম-খাঁড়ানো কল্প কাহিনী আপনার আমার মতো পৃথিবীর রোমাঞ্চপ্রিয় মানুষের মুখে মুখে ফিরেছে। বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য (!) নিয়ে রচিত হয়েছে অজস্র বই, নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র-এমন কী চলচ্চিত্রও।
সে রকম এক চলচ্চিত্রের দৃশ্য
অ্যারিজোনা স্টেট ইউনিভারসিটির লাইব্রেরিয়ান লরেন্স ডেভিড কাসচি পৃথিবীর রোমাঞ্চ প্রিয় মানুষের অতি উৎসাহে পানি ঢেলে দিয়েছেন। আগেই বলেছি কাসচি ১৯৭৫ সালে “দ্য বারমুডা ট্রায়াঙ্গেল মিসট্রি : সলভড” নামে একখানি বই প্রকাশ করেন। সে বইটি কাসচি কয়েকটি সিদ্ধান্তের কথা জানান:
১ বারমুডা ট্রায়াঙ্গেলে নিরুদ্দিষ্ট জাহাজ ও উড়োজাহাজের সংখ্যা পৃথিবীর অন্যান্য এলাকার চেয়ে বেশি নয়। (আমি মনে করি ঢাকাস্থ ডেমরা থানাধীন শনির আখড়া সম্বন্ধেও একই কথা প্রয়োজ্য ...
)
২ ক্যারিবীয় সমুদ্রের ওই বিশেষ জলসীমায় প্রায়ই ট্রপিক্যাল ঝড় ভয়ঙ্কর রুপ নেয় , কাজেই ঝড়েন ঘূর্ণিপকে জলযান নিঁখোজ হওয়াটা কি রহস্যময় ? সাংবাদিক ই ভি ডাবলিউ জোনস, জর্জ এক্স সান্ড প্রমূখ যারা বারমুডা ট্রায়াঙ্গেল ঘিরে রহস্য ছড়িয়ে দিয়েছেন তারা ঝড়ের কৌশলে ব্যাপারটা এড়িয়ে গেছে।
৩ বারমুডা ট্রায়াঙ্গেলে গায়েব হয়ে যাওয়া জাহাজ/উড়োজাহাজ সংখ্যা যত না - তার চেয়ে বেশি দাবী করা হয়েছে। সেই সঙ্গে একটি জাহাজ নিখোঁজ হলে সিরিয়াসলি রিপোর্ট করা হয়েছে কিন্তু ফিরে এলে সে ব্যাপারে নিশ্চুপ থেকেছে।
৪. কোনও কোনও সময়ে নিরুদ্দেশের ঘটনাই ঘটেনি। বলা হয়েছে ১৯৩৭ সালে একটি প্লেন ক্র্যাশ করেছে। আসলে ওমন কিছুই ঘটেনি।
৫. আসলে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য হল ‘প্রস্তুতকৃত রহস্য’ বা ম্যানুফাকচারড মিসট্রি ...যা লেখকরা ভুল ধারণার ওপর জিইয়ে রেখেছে, এর পিছনে কাজ করেছে মিথ্যে যুক্তি আর রগরগে কাহিনী ছড়ানোর বাতিক। আমরা দিন কয়েক আগের ভন্ডপির সংক্রান্ত ‘প্রথম আলোর’ সেই তোলপাড় করা প্রতিবেদনের কথা মনে করতে পারি। ![]()
১৯৭৫ সালে কাসচি যাইই লিখুন আজও রোমাঞ্চপ্রিয় বিশ্ববাসীর বিশ্বাস ক্যারিবীয় সাগরের বারমুডা ট্রায়াঙ্গেল অতি রহস্যময় স্থান। আসলে লরেন্স ডেভিড কাসচি অতি বাস্তববাদী লোক। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান তো-একঘর বইয়ের মধ্যে বাস করে রসকষ শুকিয়ে গেছে কাসচি-র। আসলে বেঁচে থাকতে চাই বিস্তর রসবোধ। আপনার পাশের বাড়ির ছাদে যদি মধ্যরাতে ভূতপ্রেতের আড্ডা নাই বসে তো তাহলে কেমন অস্বস্তি হয় না? তাই বলছি, আপনি যদি মনে করেন বারমুডা ট্রায়াঙ্গেল বাস্তবিকই অতি রহস্যময় স্থান আর কাসচি লোকটাই ভূয়া ... তাহলে আপনাকে কুসংস্কারাচ্ছন্ন আমি অন্তত বলব না । যতদিন বেঁচে থাকা যায় ততদিন গালগপ্পে ভরা রগরগে জীবনই ভালো-অফিসের টিফিন টাইমে কলিগদের বলবেন মাঝরাতে জানালার পর্দা ফাঁক করে পাশে বাড়ির ছাদে কি সব দেখলেন ...তাইই বলছিলাম এইটুকুন জীবনে এত কট্টর যুক্তিপ্রমান দিয়ে কি হবে। জীবনে প্রচুর রহস্যরোমাঞ্চ থাক-আমরাও যন্ত্রের চাপে চিঁড়েচ্যাপ্টা হওয়া অভাগা মানুষ সামান্য কল্পকথার তোড়ে তেলতেলে হয়ে টইটুম্বুর ভাবে বেঁচে থাকি না কেন...![]()
কাসচির যুক্তির চেয়ে এই গা ছমছমে ছবিটা টানে বেশি ![]()
উৎসর্গ: সুরঞ্জনা। বেশ কিছুকাল ধরে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য নিয়ে লিখব-লিখব ভাবছিলাম। সুরঞ্জনা আপা মনে করিয়ে দিয়েছেন।
২৪ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:৩৯
ইমন জুবায়ের বলেছেন:
২|
২৪ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:৪০
রাজসোহান বলেছেন: বাহ, অনেক কিছু তো জানলাম , কিন্তু রহস্য আর থাকলো না ।
২৪ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:৪১
ইমন জুবায়ের বলেছেন:
৩|
২৪ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:৪৩
ফান্টুস বলেছেন: ট্রিভুজ মানেই খারাপ
২৪ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:৪৪
ইমন জুবায়ের বলেছেন: বলেন কী!
৪|
২৪ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:৪৪
তুষারকনা বলেছেন: হুমমম....উৎসাহে ভাটা পড়লো
....
ভাইয়া crop circle নিয়ে একটা লেখা দিবেন কি???
২৪ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:৪৫
ইমন জুবায়ের বলেছেন:
crop circle? আচ্ছা দেখি, কী করা যায়।
৫|
২৪ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:৫১
মানবী বলেছেন: "বারমুডা ট্রায়াঙ্গেলের অবস্থান ক্যারিবীয় সমুদ্রে। এর এক প্রান্ত ছুঁয়েছে বারমুডায়, অন্য প্রান্তটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি এবং আরেকটি প্রান্ত স্পর্শ করেছে পুয়োর্তরিকোর স্যান হুয়ান।"
বেরসিক কাসচি'র রহস্য ভেদের থিউরী এদেশের খুব বেশি মানুষের কাছে পৌঁছতো না, তবে আধুনিক ঋষী ইমন জুবায়ের সেসব মানুষের রোমান্চে পানি ঢেলে দেবার ব্যবস্থা করলেন তা নিশ্চিত! :-)
আপনার আর সব লেখা থেকে এই পোস্টটির স্টাইল ভিন্ন, ভালো লেগেছে পোস্টটি পড়ে। ধন্যবাদ ইমন জুবায়ের।।
২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:১৪
ইমন জুবায়ের বলেছেন: যদ্দূর জানি, মার্কিন যুক্তরাষ্টে বিবর্তনবাদ জনপ্রিয় নয়, কেননা তত্ত্বটি জনগনকে স্বস্তি
দেয় না। ঘটনা এখানেই ...আমরা স্বস্তি চাই, বালির ভিতরে মুখ লুকিয়ে রাখা উটপাখির মতো- অস্বস্তিকর সত্য চাই না ...
অনেক ধন্যবাদ।
৬|
২৪ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:৫২
এফ আই দীপু বলেছেন: সুত্র চাই।
২৪ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৫৮
ইমন জুবায়ের বলেছেন: Click This Link
৭|
২৪ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:৫৬
ম্দু বলেছেন: কিছু রহস্য থাকাটাই যেন ভাল...এত বাস্তবতা আর ভাল লাগেনা.....সলভ হয়নি এমন কিছু আনসলভ মিষ্ট্রি নিয়ে লিখুনা ভাইয়া..
২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:০০
ইমন জুবায়ের বলেছেন: এ পোস্টে শেষের প্যারা আবার পড়-ন দয়া করে। অনেক ধন্যবাদ।
৮|
২৪ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:৫৮
মুহিব বলেছেন: দিলেন তো আমদের উত্তেজনায় পানি ঢেলে।
২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:০৭
ইমন জুবায়ের বলেছেন: কি করব বলেন, তথ্যের সরবরাহ এখন এত অবাধ হয়েছে। আশির দশকে বসে তো
জানা সম্ভব ছিল না বারমুডা ট্রায়াঙ্গেল আসলে শনির আখড়ার কেস ...
৯|
২৪ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:০২
কালপুরুষ বলেছেন: পড়লাম এবং জানলাম আসল ঘটনা। রহস্যের প্রতি মানুষের স্বাভাবিক কৌতুহল এই বিষয়গুলোকে জিইয়ে রাখে। আর এর প্রপাগান্ডা করেও মানুষ একধরণের মজা পায়, সাধারণ মানুষের এটেনশন ড্র করে।
যথারীতি ভাল লাগলো আপনার উপস্থাপনা।
২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:০৯
ইমন জুবায়ের বলেছেন: আপনি লিখেছেন, ... রহস্যের প্রতি মানুষের স্বাভাবিক কৌতুহল এই বিষয়গুলোকে জিইয়ে রাখে। আর এর প্রপাগান্ডা করেও মানুষ একধরণের মজা পায়, সাধারণ মানুষের এটেনশন ড্র করে।
একমত।
অনেক ধন্যবাদ।
১০|
২৪ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:০৩
চতুষ্কোণ বলেছেন: লরেন্স ডেভিড কাসচিরে মাইনাস ![]()
২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:১০
ইমন জুবায়ের বলেছেন: হাঃ হাঃ হাঃ ...
১১|
২৪ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:০৪
মেঘ রোদ্দুর বলেছেন: ওখানে নাকি চৌম্বকক্ষেত্র হেন তেন কি কি আছে শুনছিলাম...........সবই কি ভুয়া
আচ্ছা ১৯৭৫ সালেই মিসট্রি সলভ হয়ে গেলে এখনও এইটা জিইয়ে রাখা হল কিভাবে
এত বছর ধরে মানুষকে বেকুব বানাই রাখা যায়?বুঝতেছিনা আসলে
২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:০৫
ইমন জুবায়ের বলেছেন: চৌম্বুকক্ষেত্র থাকলে তো ব্যাখ্যাটা প্রাকৃতিক হয়ে যায়। তাই না? তাহলে অযাথা মিসট্রি ছড়ানো কেন?
আর কালপুরুষের ৯ নং কমেন্ট লক্ষ করুন।
ধন্যবাদ।
১২|
২৪ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:০৪
রিসাত বলেছেন: All the triangles actually the whole geometry in this natural earth is human made. Off topic: গানম্যান = গান মানব
নির্বোধ = হুমায়ুন বাদশা চারশো বিশ (কারন উনি আত্মকথন লিখেন, নির্বোধের আত্মকথন আমার আলু ব্যান খাওয়া কবিতা)
ফাও এন্ড টেন পেন = হুমায়ুন এবং তার ছায়াবাহিনী [cause its not possible to not copy him]
২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:১৭
ইমন জুবায়ের বলেছেন:
১৩|
২৪ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:০৮
ইয়েন বলেছেন: + শোকেইসড........
২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:১৫
ইমন জুবায়ের বলেছেন: থ্যাঙ্কস ...
১৪|
২৪ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:০৯
নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: ভালো লাগলো।
আপনার পোষ্টে একটা + দিছি।
আর রিসাত ভাইয়ের কমেন্টে ১০ টা ++++++++++ দিলাম।
২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:১৬
ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।
রিসাত ভাইয়ের কমেন্ট বুঝি নাই।
১৫|
২৪ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:১১
বাহারুল ইসলাম বাহার বলেছেন: +
২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:১৭
ইমন জুবায়ের বলেছেন: অনেক ধন্যবাদ বাহার।
১৬|
২৪ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৩৮
লেখাজোকা শামীম বলেছেন: এই রকম সলভ বিষয় ভালো না। আনসলভ বিষয় চাই।
২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:১৮
ইমন জুবায়ের বলেছেন: হ্যাঁ। পানি-বিদ্যুৎ আর গ্যাস নিয়ে লিখতে হবে। এগুলিই এখন আনসলভ মিসট্রি।
১৭|
২৪ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৪১
শেরজা তপন বলেছেন: বারমুডা ট্রয়াঙ্গেলের রহস্যময় গল্প পড়ে একসময় গা ছমছম করত। ব্যাপারটা যে নিছক ভুয়া তা একসময় জানার পরেও বিশ্বাস করতে মন চাইত-সেটি রহস্যময়। এর রহস্যময়তা নিয়ে ভাবলেই সেই ছোট বেলায় ফিরে যাই-ঠিক বলেছেন কি দরকার অতসব যুক্তি তর্কে গিয়ে-সত্যি হলেই কি না হলেই কি!
২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:১৯
ইমন জুবায়ের বলেছেন: আসলেই ...কি দরকার অতসব যুক্তি তর্কে গিয়ে-সত্যি হলেই কি না হলেই কি!
আপনাকে অনেক ধন্যবাদ।
১৮|
২৪ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৪৭
গডফাদার০২ বলেছেন: ক্রপ সার্কেল, (উপরের চার নং কমেন্ট থেকে) : আরেক ম্যান মেড ফাজলামো। বিবিসি তে এটা নিয়ে একটা ডকুমেনটারি দেখেছিলাম।
উইকিপিডি্যা থেকে :
The term crop circle entered the Oxford English Dictionary in 1990. In 1991, self-professed pranksters Doug Bower and Dave Chorley stated that they started the crop-circle phenomenon in 1978.[3] Even after the disclosure of the prank, paranormal enthusiasts, ufologists, and anomalistic investigators continue to offer alternative explanations,[4][5][6] which are criticized by skeptical groups like the Committee for Skeptical Inquiry.[7] Crop circles have become a significant source of tourism for Wiltshire, England.[8]
http://en.wikipedia.org/wiki/Crop_circle
২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:২১
ইমন জুবায়ের বলেছেন: অনেক ধন্যবাদ। ভাবছি একটু পড়াশোনা করে এর ওপর কিছু লিখব।
১৯|
২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:০৫
সায়েম মুন বলেছেন:
বেশ কিছু তথ্য জানতে পারলাম! বারমুডা সম্পর্কে আগে কিছু জেনেছি বাকীটা আপনার পোষ্ট পড়ে একদম ক্লিয়ার!!!
২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:২১
ইমন জুবায়ের বলেছেন: থ্যাঙ্কস!
২০|
২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:২৭
তুষারকনা বলেছেন: @গডফাদার০২: আসলেই??
২১|
২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:৩৩
তাশমিয়া বলেছেন: প্রিয় একটা জায়গা সম্পর্কে এগুলা কি শুনাইলেন?
২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:৩৭
ইমন জুবায়ের বলেছেন: প্রিয় জায়গা!
২২|
২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:৫৫
শ্রাবনসন্ধ্যা বলেছেন: বেশ রসিকতা মুড এ আছেন মনে হয়! এত গরমে এত রসবোধ দেখে অবাক হই।
মজার পোষ্ট ভাল লাগলো।
"শনির আখড়া"র নামটা পাল্টে "মঙ্গল আখড়া" রেখে দিলে কেমন হয়.........শনি শনি ব্যপারটা কেটে গেল।
২৪ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:৩১
ইমন জুবায়ের বলেছেন: জানেন না রসবোধ গরম দূর করে। হিহি।
মঙ্গল আখড়া? ভালো বলছেন।
২৩|
২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:০০
আকাশ_পাগলা বলেছেন: কেমন আসেন বস??
কী খবর?
২৪ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:৩২
ইমন জুবায়ের বলেছেন: এই তো ...চলে যাচ্ছে দিন ...
২৪|
২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:০৭
অসমাপ্ত-মহাকাব্য বলেছেন: ঘটনাটা আগে থেকেই জান্তাম,কিন্তু আপনার উপস্থাপনা খুবই উপাদেয় পর্যায়ের হয়েছে।
আপনার রসবোধের তারিফ না করে পারছি না
![]()
২৪ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:৩৩
ইমন জুবায়ের বলেছেন:
২৫|
২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:১৪
২৪ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:৩৪
ইমন জুবায়ের বলেছেন: ভালো উদ্যেগ। শুভ কামনা রইল। যত হাঁটা যায় তত ভালো ...ফাস্ট ফুড খেয়ে খেয়ে আমরা ...
২৬|
২৪ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:০৮
প্রতীক্ষা বলেছেন: ইশ! মিসট্রি সলভ হয়ে গেছে!
২৪ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:৩৫
ইমন জুবায়ের বলেছেন: ইশ!
২৭|
২৪ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:০০
নতুন রাজা বলেছেন: হুমম, ভালো লাগলো লেখাটা। আমার বাসা কিন্তু শনির আখড়াতেই...
২৪ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:৩৫
ইমন জুবায়ের বলেছেন: শনির আখড়া? তাই?
২৮|
২৪ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:১৯
লুকোচুরি বলেছেন: প্রিয়তে। ধন্যবাদ ইমন জুবায়ের।।
২৪ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:৩৬
ইমন জুবায়ের বলেছেন: আপনি!
২৯|
২৪ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:৫৭
রিফাত হোসেন বলেছেন: আমি বারমুডার ব্যাপারে অনেক আগেই লিখতে চেয়েছিলাম । এর নিয়ে একটি রহস্য বিভাগও খুলে ছিলাম । Click This Link কিন্তু একসময় এই রহস্য উদঘাটনে ভাটা পড়ে তাই আর ক্রমাগত একে পূর্ণতা দিতে পারি নাই । আপনি একে পূর্ণতা দিয়েছেন যাই হোক ।
+
২৪ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:৫৮
ইমন জুবায়ের বলেছেন: থ্যাঙ্কস!
৩০|
২৪ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:২৩
ফয়সল নোই বলেছেন: সুন্দর লেখাটির জন্য অনেক ধন্যবাদ।সহজ করে লেখার জন্য আরো ধন্যবাদ।বিষয়গুলো জানতে পেরে ভাল লাগছে।
শনির আখড়ার সাথে বারমুডা ট্রায়াঙ্গল মিলিয়েছেন , এটা দেখে খুব আনন্দ হয়েছে।
+
২৪ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৫১
ইমন জুবায়ের বলেছেন: বারমুডা ট্রায়াঙ্গেল আসলেই শনির আখড়ার কেস!
অনেক ধন্যবাদ।
৩১|
২৪ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৩৮
শিরীষ বলেছেন:
আমার এক মামা জাহাজে চাকুরী করতেন। আমি তখন স্কুলে পড়ি, মামা বাড়ি গেছি বেড়াতে। ঐ সময়টায় মামার একটি চিঠি এলো। লেখার তারিখ থেকে আর এক সপ্তাহের মধ্যে উনি বারমুডা ট্রায়াঙ্গল ক্রস করবেন। হায়রে সবার কী টেনশন। এখন মনে পড়লে খুব হাসি পায়।
যথারীতি পাঠকের প্রতি মনযোগ রেখে লেখা পোস্ট। যথারীতি ভালোলাগা।
২৪ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৫২
ইমন জুবায়ের বলেছেন: হাঃ হাঃ হাঃ
ধন্যবাদ ভালো লাগার জন্য।
৩২|
২৪ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৫৯
আকাশ অম্বর বলেছেন: লেখা পড়ে মজা লাগলো, ইমন ভাই! শনির আখড়া! বারমুডা! হাঃ হাঃ! দারুণ! মাটিতে নেমে এলো সব! মানুষের কাছে!
২৪ শে এপ্রিল, ২০১০ রাত ৮:০৩
ইমন জুবায়ের বলেছেন:
৩৩|
২৪ শে এপ্রিল, ২০১০ রাত ৮:২৭
সুরঞ্জনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ইমন।
আসলে ছোটবেলা থেকেই এই বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে এতো রহস্য ঘেরা লেখা পড়েছি।
পরবর্তীতে সেবা প্রকাশনী কিছু বই বের করেছিলো। কিন্তু কোন
বইতেই রহস্যের সমাধান বের করা হয়নি। হয়তো এটা ইচ্ছাকৃত, পাঠক ধরে রাখার কৌশল হতে পারে। আর মানুষ
রহস্য ভালোবাসে বলেই।
শনির আখড়ার সাথে বারমুডা ট্রায়াঙ্গেলের তুলনায় মজা পেলাম ইমন। ইতিহাস যেনো তোমার কলমে ছবি হয়ে ফোটে।
অনেক ভালো লাগলো। অনেক অনেক শুভেচ্ছা তোমায়।
২৪ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৩২
ইমন জুবায়ের বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা।
৩৪|
২৪ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৩৫
সোমহেপি বলেছেন: মানুষের ধর্মটাই এরকম কা বললেই এটাকে কাওয়া বানায়
আপনার কথাগুলো ভালৈা রাগলো
২৪ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৫১
ইমন জুবায়ের বলেছেন: হুমম।
৩৫|
২৪ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৩৮
জেরী বলেছেন: +++বারমুডা ট্রায়াঙ্গলের রহস্যের ব্যাপারটা সবসময় জানতে আগ্রহ লাগে
২৪ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৫২
ইমন জুবায়ের বলেছেন: রহস্যটা মিডিয়ার তৈরি।
৩৬|
২৪ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৫৮
সব্যসাচী প্রসূন বলেছেন: কাসচি লোকটা আমার দিল নাখোস করছে... ওর কথা আমি থোড়ায় কেয়ার করি.... বারমুডা ট্রায়াঙ্গাল রহস্যময় ছিল, আছে এবং থাকবে ... জয়তু রহস্য ![]()
২৪ শে এপ্রিল, ২০১০ রাত ৯:০৮
ইমন জুবায়ের বলেছেন:
৩৭|
২৪ শে এপ্রিল, ২০১০ রাত ৯:০৭
মেহবুবা বলেছেন: ছোটবেলায় সেবা প্রকাশনীর বারমুডা ট্রায়াঙ্গল পড়ে কিছুদিন খুব ভয়ে ভয়ে ছিলাম । আজকে আবার সে কথা মনে করিয়ে দিলেন ।
এবার শনির আখড়া ট্রায়াঙ্গল নামে একটা বই পেলে মন্দ হত না ।
২৪ শে এপ্রিল, ২০১০ রাত ৯:০৯
ইমন জুবায়ের বলেছেন: শনির আখড়া ট্রায়াঙ্গল? হাঃ হাঃ হাঃ ...
৩৮|
২৫ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৪০
শয়তান বলেছেন: খিকজ ।
২৫ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:০৭
ইমন জুবায়ের বলেছেন: হাসেন ক্যান? হাসেন ক্যান? আপনারে মাইনাছ
৩৯|
২৫ শে এপ্রিল, ২০১০ রাত ১:০৩
টেকি মামুন বলেছেন: ভালো কাজ করছেন নতুন একটা বিষয় জানলাম।এখন থেকে কেউ এই নিয়ে কোন কথা বললেই নায়কের মত আবিভার্ব নিয়ে বলবো এ্ইসব ভুয়া আসলে হয়েছে কি জর্জ এক্স নামে এক হারামি....................................................................![]()
২৫ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:০৯
ইমন জুবায়ের বলেছেন: আসলে বারমুডা ট্রায়াঙ্গেল জলসন্ত্রাস না, মিডিয়া সন্ত্রাস ...
৪০|
২৫ শে এপ্রিল, ২০১০ রাত ১:২৭
নষ্ট ছেলে বলেছেন: বারমুডাতে যাইতে মুঞ্চায় ![]()
২৫ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:১৩
ইমন জুবায়ের বলেছেন: তার আগে শনির আখড়ায় যান।
৪১|
২৫ শে এপ্রিল, ২০১০ রাত ১:৩৯
প্রতীক্ষা বলেছেন: ইশশশশশ!!!!!!
২৫ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:১৪
ইমন জুবায়ের বলেছেন: সান!
৪২|
২৫ শে এপ্রিল, ২০১০ রাত ২:০৯
তায়েফ আহমাদ বলেছেন: কলিকাল!
বোকা মানুষ সব রহস্য খতম করতে চায়!![]()
২৫ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:১৫
ইমন জুবায়ের বলেছেন: আসলেই কলিকাল!
৪৩|
২৫ শে এপ্রিল, ২০১০ সকাল ৭:৪৬
জাতি জানতে চায় বলেছেন: কাসচি যে আরেক সান্ড না, তার যুক্তি গুলাই যে ঠিক, এই ব্যপারে নিশ্চিত হই কেমতে!?
তয় পোস্ট চমেৎকার হইলেও এতদিনের রোমাঞ্চ সব মাটি হওয়ার উপক্রম!![]()
২৫ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:১৭
ইমন জুবায়ের বলেছেন: জাতি জানতে চায় কাসচি যে আরেক সান্ড না, তার যুক্তি গুলাই যে ঠিক ...
৪৪|
২৫ শে এপ্রিল, ২০১০ সকাল ৭:৫৩
বিডি আইডল বলেছেন: যে এক বইয়ের ভিত্তিতে রহস্যের ইতি টানছেন.....সেই বইয়ের বিশ্বাসযোগ্যতা কতটুকু?
২৫ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:২০
ইমন জুবায়ের বলেছেন: রহস্যের আসলে টানা হয়নি। কতগুলি কথা জানানো হয়েছে। রহস্য থাকবে। মানবমন রহস্যসন্ধানী ...যে কারণে লিখেছি ...১৯৭৫ সালে কাসচি যাইই লিখুন আজও রোমাঞ্চপ্রিয় বিশ্ববাসীর বিশ্বাস ক্যারিবীয় সাগরের বারমুডা ট্রায়াঙ্গেল অতি রহস্যময় স্থান। আসলে লরেন্স ডেভিড কাসচি অতি বাস্তববাদী লোক। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান তো-একঘর বইয়ের মধ্যে বাস করে রসকষ শুকিয়ে গেছে কাসচি-র। আসলে বেঁচে থাকতে চাই বিস্তর রসবোধ। আপনার পাশের বাড়ির ছাদে যদি মধ্যরাতে ভূতপ্রেতের আড্ডা নাই বসে তো তাহলে কেমন অস্বস্তি হয় না? তাই বলছি, আপনি যদি মনে করেন বারমুডা ট্রায়াঙ্গেল বাস্তবিকই অতি রহস্যময় স্থান আর কাসচি লোকটাই ভূয়া ... তাহলে আপনাকে কুসংস্কারাচ্ছন্ন আমি অন্তত বলব না । যতদিন বেঁচে থাকা যায় ততদিন গালগপ্পে ভরা রগরগে জীবনই ভালো-অফিসের টিফিন টাইমে কলিগদের বলবেন মাঝরাতে জানালার পর্দা ফাঁক করে পাশে বাড়ির ছাদে কি সব দেখলেন ...তাইই বলছিলাম এইটুকুন জীবনে এত কট্টর যুক্তিপ্রমান দিয়ে কি হবে। জীবনে প্রচুর রহস্যরোমাঞ্চ থাক-আমরাও যন্ত্রের চাপে চিঁড়েচ্যাপ্টা হওয়া অভাগা মানুষ সামান্য কল্পকথার তোড়ে তেলতেলে হয়ে টইটুম্বুর ভাবে বেঁচে থাকি না কেন...
আর আমিও কাসচি রে মাইনাছ দেই ...তার কাজটা ঠিক হয়নি ...
৪৫|
২৫ শে এপ্রিল, ২০১০ সকাল ৭:৫৭
বিদ্রোহী রণক্লান্ত বলেছেন: পিলাছ
২৫ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:২১
ইমন জুবায়ের বলেছেন: ধইন্যা।
৪৬|
২৫ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:২৩
পারভেজ আলম বলেছেন: ভাই, বারমুডা ট্রায়াঙ্গলে কোন কালেই কোন রহস্য ছিল না। আমেরিকার কিছু লেখক এই রহস্যা বানাইয়া ভালই টুপাইস কামাইছে এককালে। এখনকার দিনে এই বারমুডা ট্রায়াঙ্গল লইয়া কারো কোন মাথাব্যাথা নাই।
এই অঞ্চলে ঘটা বেশিরভাগ নিখোজ হওয়ার ঘটনারই স্বাভাবিক কারন বাইর করা হইছে। কিছু রহস্য এখনো উদঘাটিত হয় নাই, যেগুলার অনেকগুলা আবার ইদানিং ঘটনার রিকনস্ট্রাকশনের মাধ্যমে বের করা গেছে। খেয়াল কইরা দেইখেন, বেশিরভাগ ঘটনাই ঘটছে গত শতাব্দির শুরু থেকে মাঝামাঝি সময় পর্যন্ত। ঐসময়ের জাহাজ এবং উড়জাহাজ এখনকার মত আধুনিক প্রযুক্তিতে চলতো না। ঐসময় ছিলনা এখনকার মত নেভিগেশন সিস্টেম, জিপিএস, স্যাটেলাইট এইসব। ফলে কিছু নিখোজ হওয়া জিনিস আর কখনো খুইজা পাওয়া যায় নাই। এমনো ঘটনা ঘটছে যে, নিখোজ হইছে একযায়গায়, কিন্তু মানুষ ভাবছে যে ঘটনা ঘটছে বারমুডা ট্রায়াঙ্গলে।
প্লেটো যেই আটলান্টিসের কথা বলছে, তার খোঁজ পাওয়া গেছে। যায়গাটার অংশবিশেষ আধুনিক ক্রিট দ্বীপ। ক্রিট এবং এর আশে পাশে অনেকগুলা ছোট ছোট দ্বীপ আছে, একসময় এইসবগুলা দ্বীপ একটা ভূখন্ডের অংশ ছিল। আগ্নেয়গিরির অগ্নুতপাত এবং তার পরবর্তি বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ঐ দ্বীপের অত্যন্ত উন্নত প্রাচীন সভ্যতা হারাইয়া গেছে। এখনো ঐখানে নিয়মিত প্রত্নতাত্বিক খনন চলতাছে। আমার কাছে মজা লাগছে যে, ঐখানের মানুষ ঐ আমলেও নিজেগো দুইতলা বাড়িতে এটাচ বাথরুমের ব্যাবস্থা রাখছিল।
২৫ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:৫৮
ইমন জুবায়ের বলেছেন: আপনার বক্তব্যের প্রথম অংশের সঙ্গে একমত।
২য় অংশের সম্পর্কে বলছি, ক্রিট দ্বীপের উত্তরে আগ্নেয়গিরির অগ্নুতপাত হয়েছিল খ্রিষ্টপূর্ব ১৪০০ সালে যে কারণে ক্রিট দ্বীপের মিনোয়ান সভ্যতার অবসান ঘটে। ক্রিট দ্বীপের উত্তরে যে ক'টি দ্বীপ ছিল তার অন্যতম হল স্যানটোরিনি। আপনি যে দোতলা বাড়ির কথা বললেন সেসব ওই দ্বীপেরই ছিল। স্যানটোরিনি নিয়ে ইয়ানির চমৎকার কম্পোজিশন আছে। আশা করি শুনেছেন।
খ্রিষ্টপূর্ব ১৪০০ সালের ক্রিট দ্বীপের উত্তরে আগ্নেয়গিরির অগ্নুতপাত নিয়ে একটি পোস্টের কথা ভাবছি।
অনেক ধন্যবাদ।
৪৭|
২৫ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:২২
স্পেলবাইন্ডার বলেছেন: লকনেস হ্রদের দানবের কাহিনীটিই পড়ে জানা গেছে বানানো।
সম্ভবত ডিসকভারি চ্যানেলে দেখেছিলাম একদল অনুসন্ধানী কিভাবে সোনার যন্ত্র দিয়ে পুরো হ্রদ তন্নতন্ন করে খুঁজেও কিছু পায়নি।
২৫ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:২০
ইমন জুবায়ের বলেছেন: কি পাবে। কিছু পাওয়ার কথা তো নয়।
৪৮|
২৫ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:০৭
দ্রোহি বলেছেন:
আগামী মাসে বারমুডা ট্রায়াঙ্গল পাস করবো, ব্লগবাসী দোয়া রাইখেন
২৫ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:২১
ইমন জুবায়ের বলেছেন: কালকে বাই রোডে কুমিল্লা যেতে পারি। ব্লগবাসী দোয়া রাইখেন।
৪৯|
২৫ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৩৩
রেজোওয়ানা বলেছেন: হুম, বলেলই হলো কোন রহস্য নেই..........
ডেভিড কাসচি তাং বাং বুঝালেই হলো না?
ঐ ব্যাটা খালি ভুলা বুঝায়।
বারমুডায় রহস্য চিরকাল থাকুক........
২৫ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:২২
ইমন জুবায়ের বলেছেন: লরেন্স ডেভিড কাসচিরে মাইনাস ![]()
বারমুডায় রহস্য চিরকাল থাকুক........
৫০|
২৫ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:০৫
ধীরে বৎস বলেছেন: আপ্নেও আছেন, লিস্টি বড় বইলা প্রস্তর যুগ থেইকা শুরু করছি
২৫ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:২৩
ইমন জুবায়ের বলেছেন: Thanks.
৫১|
২৫ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৪৫
নষ্ট ছেলে বলেছেন: লেখক বলেছেন: তার আগে শনির আখড়ায় যান।
হে হে .. আমি ডেমরাতে থাকি শনির আখড়া আমার বাড়ির লগেই![]()
বারমুডাতে গেলে আওয়াজ দিয়েন আমি যামুনে![]()
২৫ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:১৯
ইমন জুবায়ের বলেছেন:
৫২|
২৫ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৫৯
রাজসোহান বলেছেন: ঢ্রিম
২৫ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৩৮
ইমন জুবায়ের বলেছেন:
৫৩|
২৫ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৫২
রাজসোহান বলেছেন: পিলাচ দিতে ভুলে গেছিলাম
২৫ শে এপ্রিল, ২০১০ রাত ৯:১২
ইমন জুবায়ের বলেছেন:
৫৪|
২৬ শে এপ্রিল, ২০১০ রাত ১২:০০
দীপান্বিতা বলেছেন: যাঃ! বারমুডা ট্রায়াঙ্গল রহস্য ভ্যানিস!![]()
২৬ শে এপ্রিল, ২০১০ ভোর ৬:৫০
ইমন জুবায়ের বলেছেন:
৫৫|
২৬ শে এপ্রিল, ২০১০ সকাল ৭:০৬
হাসান মাহবুব বলেছেন: এই ফালতু জিনিসটা নিয়া যে বন্ধুদের সাথে তর্ক করে কতবার মেজাজ খারাপ কর্সি তার হিসাব নাই। পোস্টের জন্যে থ্যাংকস ইমন ভাই।
২৬ শে এপ্রিল, ২০১০ সকাল ৭:২১
ইমন জুবায়ের বলেছেন: হাঃ হাঃ হাঃ ...
৫৬|
২৬ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:০২
জনৈক আরাফাত বলেছেন: বারমুডা-কে পিকনিক স্পট করা হৌক!
২৬ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:১৯
ইমন জুবায়ের বলেছেন: শনির আখড়ায় পিকনিক স্পট করা হৌক!
৫৭|
২৬ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:০৩
সুবিদ্ বলেছেন: সেই ছোটবেলায় ভবেশ রায় আরো কার কার লেখায় এগুলো পড়ে কেমন যেন গা ছমছমে লাগতো......
২৬ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:২০
ইমন জুবায়ের বলেছেন: আমারও।
৫৮|
২৬ শে এপ্রিল, ২০১০ রাত ৯:০৬
হারুন আল নাসিফ বলেছেন: লেখাজোকা শামীম বলেছেন: এই রকম সলভ বিষয় ভালো না। আনসলভড বিষয় চাই।
লেখক বলেছেন: হ্যাঁ। পানি-বিদ্যুৎ আর গ্যাস নিয়ে লিখতে হবে। এগুলিই এখন আনসলভড মিসট্রি।
২৬ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৩২
ইমন জুবায়ের বলেছেন: হি হি হি
৫৯|
২৭ শে এপ্রিল, ২০১০ সকাল ৮:৩৭
ফাহাদ চৌধুরী বলেছেন: ইন্টারমেডিয়েট পড়ার সময়ের দুই বছর বারমুডা ট্রায়াংগেল ছিল ফ্রেন্ডদের সাথে আড্ডায় অন্যতম টপিক্স! তখন এইডা ছিল আমাদের কাছে প্রচন্ড রকম গথিক
একটা মিসট্রি!!
কেমন আছেন বস? নতুন গানের খবর কি?
২৭ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:৫৭
ইমন জুবায়ের বলেছেন: আছি গরমে। নতুন গান হচ্ছে। আগামী বিশ্বকাপ ক্রিকেটের থিম সং লিখব সম্ভবত।
৬০|
২৭ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:০৬
রেজোওয়ানা বলেছেন: ওরে বাপরে, বিশ্বকাপের থিম সং !!!!
ভাইয়া, আগে থেকে অটোগ্রাফ বুকড করে রাখলুম.........
২৭ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:১৫
ইমন জুবায়ের বলেছেন: হুমম গানটা ৭টা ভাষায় অনুবাদ হবে। উদ্বোধনী অনুষ্ঠান হবে ঢাকায়। উদ্বোধনী অনুষ্ঠানে ব্ল্যাক পারফর্ম করবে। মজার কথা ঐ দিন আমার জন্মদিন ১৭ ফেব্রুয়ারি।
ওহহো ...অটোগ্রাফ না?
৬১|
২৭ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৪৫
তারার হাসি বলেছেন: বারমুডা ট্রায়াঙ্গলের রহস্য ফুরালেও এর মিথগুলি আমাকে খুব টানে। কেমন যেন রহস্যময়...
২৭ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৫০
ইমন জুবায়ের বলেছেন:
৬২|
২৮ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:৪৯
এস.কে.ফয়সাল আলম বলেছেন: জানলাম.. কিন্তু মনে হচ্ছে থাক না কিছু রহস্য ..
২৮ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:০০
ইমন জুবায়ের বলেছেন: ১৯৭৫ সালে কাসচি যাইই লিখুন আজও রোমাঞ্চপ্রিয় বিশ্ববাসীর বিশ্বাস ক্যারিবীয় সাগরের বারমুডা ট্রায়াঙ্গেল অতি রহস্যময় স্থান। আসলে লরেন্স ডেভিড কাসচি অতি বাস্তববাদী লোক। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান তো-একঘর বইয়ের মধ্যে বাস করে রসকষ শুকিয়ে গেছে কাসচি-র। আসলে বেঁচে থাকতে চাই বিস্তর রসবোধ। আপনার পাশের বাড়ির ছাদে যদি মধ্যরাতে ভূতপ্রেতের আড্ডা নাই বসে তো তাহলে কেমন অস্বস্তি হয় না? তাই বলছি, আপনি যদি মনে করেন বারমুডা ট্রায়াঙ্গেল বাস্তবিকই অতি রহস্যময় স্থান আর কাসচি লোকটাই ভূয়া ... তাহলে আপনাকে কুসংস্কারাচ্ছন্ন আমি অন্তত বলব না । যতদিন বেঁচে থাকা যায় ততদিন গালগপ্পে ভরা রগরগে জীবনই ভালো-অফিসের টিফিন টাইমে কলিগদের বলবেন মাঝরাতে জানালার পর্দা ফাঁক করে পাশে বাড়ির ছাদে কি সব দেখলেন ...তাইই বলছিলাম এইটুকুন জীবনে এত কট্টর যুক্তিপ্রমান দিয়ে কি হবে। জীবনে প্রচুর রহস্যরোমাঞ্চ থাক-আমরাও যন্ত্রের চাপে চিঁড়েচ্যাপ্টা হওয়া অভাগা মানুষ সামান্য কল্পকথার তোড়ে তেলতেলে হয়ে টইটুম্বুর ভাবে বেঁচে থাকি না কেন...
৬৩|
২৯ শে এপ্রিল, ২০১০ সকাল ৭:১৯
ভালো বলেছেন: বাংলা ভাই মিডিয়ার তৈরি.. এই সাবজেক্ট নিয়া এ্যাকটা আর্টিকেল লিখেন ।
২৯ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:১৩
ইমন জুবায়ের বলেছেন: ![]()
৬৪|
৩০ শে এপ্রিল, ২০১০ রাত ১০:১৯
সাদাচোখ বলেছেন:
দারুন লিখেছেন।
নিরস, খটখটে শুকনো সত্যের চেয়ে বানানো মিথ শুনতে বেশ ভালই লাগে। তবে মিথকে যদি সবাই সত্যের সাথে মিশিয়ে ফেলে, তখনই লাগে ঝামেলা। সেবা প্রকাশনীর রকিব হাসান অনুদিত সেই "বারমুডা ট্রায়াঙ্গেল" বইয়ের কারনে আমার অনেক বন্ধুকেই বোঝাতে পারিনি যে কাহিনীটা ভূয়া। তবে ব্যবসার জন্য পশ্চিমাদের সৃজনশীলতার সুনাম করতেই হবে B)। কারন এমন একটা বিষয় দিয়েও যে ব্যবসা সম্ভব তা কি আপনার আমার মাথায় আসবে?
ধন্যবাদ।
৩০ শে এপ্রিল, ২০১০ রাত ১০:২২
ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।
৬৫|
০৩ রা মে, ২০১০ রাত ২:১৩
নিশাচর নাইম বলেছেন: 
০৩ রা মে, ২০১০ সকাল ৭:০৬
ইমন জুবায়ের বলেছেন: ধইন্ন্য বচ্ ।
৬৬|
০৩ রা মে, ২০১০ রাত ২:২৫
মুরুববী বলেছেন: ভালো পোষ্ট। সেবার বারমুডা ট্রায়াংগল বইটা সেই সময় খুব এন্জয় করছিলাম। পোষ্টে প্লাস।
ফান্টুস বলেছেন: ট্রিভুজ মানেই খারাপ
হা হা প গে। তাতপর্য পুর্ন ইন্গিত মনে হইল।
০৩ রা মে, ২০১০ সকাল ৭:০৮
ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।
ট্রিভুজ মানেই খারাপ ...
যারা বোঝার বুঝছে
৬৭|
৩০ শে মে, ২০১০ রাত ১:৪১
বন্ধন ১৯৮৩ বলেছেন: পড়ার পরেও মনে হচ্ছে এই বুঝি কিছু রহস্য থেকে গেলো। কিছুটা আগে জানা থাকলেও এখনো কিন্তু বারমুডা ট্রায়াঙ্গল আমাকে সেই আগের মতো টানে........
পোষ্টে প্লাস+
৩০ শে মে, ২০১০ সকাল ৭:৩২
ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।
৬৮|
১৮ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৫৭
ব্লিডিংহার্ট বলেছেন: ছবি দেখেন -the traigle.
২৩ শে মার্চ, ২০১১ সকাল ৭:৪১
ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।
৬৯|
২৩ শে মার্চ, ২০১১ সকাল ৭:১৪
শায়েরী বলেছেন: আচ্ছা বুঝলাম।
২৩ শে মার্চ, ২০১১ সকাল ৭:৪৩
ইমন জুবায়ের বলেছেন: কি বুঝলেন?
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:৩৬
মাথা খারাপ বলেছেন: যেটে মুনচায়