নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ত্যজ বাঙালী, আতরাফ মুসলমান ...

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান।রবীন্দ্রনাথ

ইমন জুবায়ের

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/ জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন। [email protected]

ইমন জুবায়ের › বিস্তারিত পোস্টঃ

যে কারণে টেকনাফের কেরোনতলী গ্রামের খুরশিদা বেগম- এর নাম আমাদের সবার জানা দরকার

২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৩৭

খুরশিদা বেগম। ঢাকা তো দূরের কথা- টেকনাফের কেরোনতলী গ্রামের খুরশিদা বেগম নাকি এর আগে কখনও ৭০ কিলোমিটার উত্তরে কক্সবাজার শহরেও যাননি; অথচ ১৭ লক্ষ টাকা মূল্যের জাতিসংঘের পুরস্কার নিতে তিনি এ মাসেই ইতালির রাজধানী রোম যাচ্ছেন। কেন? কারণ এই মহৎ নারী অত্যন্ত সাহসীকতার সঙ্গে তাঁর গন্ডী অতিক্রম করে যে সব অসাধারণ কাজ করেছেন বিশ্বাবাসী তাতে অভিভূত হয়েছে। পরিবেশ রক্ষায় বাংলাদেশের রক্ষণশীল প্রত্যন্ত গ্রামের নারীরাও যে পিছিয়ে নেই, বিশ্বের দরবারে টেকনাফের কেরোনতলী গ্রামের এই মহৎ নারী তা প্রমান করেছেন।

খুরশিদা বেগম- এর জন্ম কক্সবাজার শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে টেকনাফের কেরোনতলী নামে একটি গ্রামে। পরিবারটি দরিদ্র। বাবার নাম লোকমান হাকিম। খুরশিদা বেগম জন্মের পর থেকে গ্রামের সীমানায় গর্জন গাছের গহীন অরণ্য দেখেছেন। দেখেছেন সে গহীন গর্জন অরণ্যের ঘোর অন্ধকারে হিংস্র পশুর আনাগোনা। ভয়ে গ্রামের মানুষ সে বনে যায় না। তারপর কিশোরী বয়সে দেখলেন মানুষের লোভের কারণে অবস্থা অনেকটা বদলে গেছে। বনদস্যুরা অর্জুনবনে ঢুকে গাছপালা সব কেটে ফেলছে। শিকার করছে হরিণ; বনের পাখি। এই পরিস্থিতি কিশোরীর মনপূঃত হয়নি। পরিস্থিতি বদলে দেওয়া শপথ নিল কিশোরী। বদলে দিল। তবে আরও কিছুকাল পরে। সেটা গ্রামের যুবক মোহম্মদ ইসলাম এর সঙ্গে বিয়ের পর। যা হোক। টেকনাফের কেরোনতলী গ্রামে স্কুল নেই। খুরশিদা বেগম এর মনে পড়াশোনা তীব্র ইচ্ছে। টেকনাফ শহরে স্কুল আছে। ক্লাস এইট অবধি পড়লেন সে স্কুলে। এরপর নেমে এল বিপর্যয়। বাবা মারা গেলেন। সংসারে অভাব-অনটন। পড়ালেখা আর এগুলো না। তারপর আরও কিছু কাল পরে মোহম্মদ ইসলাম এর সঙ্গে বিয়ে হয়ে গেল।

খুরশিদা বেগম বিয়ের পর ঘরসংসার করছেন। দুটি ছেলেও হল। কিন্তু, কেরোনতলী গ্রামে স্কুল নেই ... এই ভাবনা তাঁর মনে শান্তি দেয় না। গ্রামের ছেলেমেয়েরা পড়ালেখা না -করে বনের জ্বালানী কাঠপাতা কুড়ায়। খুরশিদা বেগম কেরোনতলী গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করার কথা ভাবলেন। স্বামী মোহম্মদ ইসলাম কে সে কথা খুলে বললেন। গ্রামবাসীর সঙ্গে এ ব্যাপারে উঠান-বৈঠকও করলেন। কিন্তু, সমস্যা হল গ্রামে স্কুল নির্মাণের জমি নেই। গ্রামের বেশির ভাগ জমিই বনবিভাগের...









খুরশিদা বেগম আজ বাংলাদেশে কিংবা বিশ্বে এক অনুকরণযোগ্য নারী হয়ে উঠেছেন।



কেরোনতলী গ্রামে একটি বেসরকারি বিদ্যালয় প্রতিষ্ঠার সুযোগ এল। অন্যভাবে। ২০০৪ সাল। টেকনাফ নিসর্গ বনরক্ষা সহব্যবস্থাপনা কমিটি-তে একজন সদস্য হিসেবে যোগ দিলেন খুরশিদা বেগম। এরপর বাঁশে বেড়া ও গোলপাতার ছাউনি দিয়ে তৈরি হল ‘কেরোনতলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।’ খুরশিদা বেগম এবং তাঁর স্বামী মোহম্মদ ইসলাম বিদ্যালয়ে বিনা বেতনে পড়াতে লাগলেন। ২০১০ সালে স্বামী মোহম্মদ ইসলাম মারা যান। খুরশিদা বেগম আজও বিদ্যালয়টিতে পড়িয়ে যাচ্ছেন। বিনা বেতনে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা ৩০০।

এবার বলি খুরশিদা বেগম কেন ইতালিতে পুরস্কার নিতে যাচ্ছেন। বনদস্যু দের থাবা থেকে এলাকার বনভূমিকে বাঁচানোর জন্য খুরশিদা বেগম ২০০৬ সালে মেয়েদের নিয়ে একটি 'বন পাহারাদার দল' গঠন করেন। দলটির সদস্য সংখ্যা ২৮ জন। সদস্যরা সবাই কেরোনতলী গ্রামের নারী। এটিই প্রথম বাংলাদেশে মহিলা বন পাহারাদার দল। বোঝাই যায় এই বন পাহারা কাজে প্রথম-প্রথম হাজারও সমস্যা ছিল। এলাকার রক্ষণশীল লোকজন বাড়ির মেয়েরা বনে পাহারা দিতে যাচ্ছে ... এই ব্যাপারটা একেবারে পছন্দ করত না। তাছাড়া বনদস্যুদের চোরাগোপ্তা আক্রমনে আশঙ্কা ছিল। বন্যপ্রাণির আক্রমনের ঝুঁকি ছিল। তবে এই সাহসী নারী দমে যান নি। গ্রামের মানুষদের বুঝিয়েছেন। তাদের সঙ্গে বসে উঠান বৈঠক করেছেন দিনের পর দিন । এভাবে ব্যাপক গণসচেতনতা তৈরি করেছেন।







খুরশিদা বেগম এবং তাঁর নেতৃত্বে নারী বন পাহারাদার দল। এই নারীদলের অধীনে রয়েছে টেকনাফ এর প্রায় পাঁচ হাজার একরেরও বেশি বনাঞ্চল। দলের মেয়েদের কাছে খুরশিদা বেগম আর্দশ। দলের বয়স্করাও এই মহৎ নারী কে গভীর ভাবে শ্রদ্ধা করে।




নারী বন পাহারাদার দলটি কঠোর পরিশ্রম করে সকাল-বিকাল পালাক্রম করে বন পাহারা দিয়েছে । এবং এর জন্য তারা কোনও বেতন পাননি। খুরশিদা বেগম এর নেতৃত্বে নারী বন পাহারাদার দলটি ওই এলাকার বন পাহারা দেওয়ার পর থেকে বন থেকে গাছ চুরি বন্ধ হয়েছে। বন্ধ হয়েছে বন্য পশুপাখি শিকার।

খুরশিদা বেগম এবং তাঁর নারী বন পাহারাদার দলের কাজ এলাকার মানুষের দৃষ্টি আকর্ষন করেছেন। তিনি এলাকার মানুষের কাছে দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন। ২০১১ সালে অনুষ্ঠিত টেকনাফ সদর ইউপির ৯ নম্বর ওর্য়াড থেকে দাঁড়িয়ে খুরশিদা বেগম ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচন করেন । ফলাফল বুঝতেই পারছেন। তিনি চারজন পুরুষ প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে ইউপি সদস্য নির্বাচিত হন। এটি খুরশিদা বেগম এর প্রতি এলাকার জনগনের পুরস্কার।

আর বিশ্ববাসীর পক্ষ থেকেও টেকনাফ এর এই ‘এইট পাস’ নারী সম্মানজনক পুরস্কার পেতে যাচ্ছেন। তিনি এ মাসের শেষে ইতালির রাজধানী রোমে বিশ্বসেরা নারী হিসেবে ১৭ লক্ষ টাকার ‘ওয়াংগারি মাথাই’ পুরস্কার নিতে যাচ্ছেন। পুরস্কার লাভের সংবাদ শুনে খুরশিদা বেগম অভিভূত। তিনি পুরস্কারের টাকা বন পাহারাদার দলের নারীদের মধ্যে ভাগ করে দেবেন। তাঁর এই অসাধারণ অর্জন সম্বন্ধে খুরশিদা বেগম সাংবাদিকদের বলেন, ‘পুরুষশাসিত সমাজে আমাদের মা-দাদিরা আজন্ম গুটিয়ে ছিলেন। সমাজে আজ বড় দুঃসময়। নারীদের এখন পুরুষের সমানতালে এগোতে হবে।’



ছবি। ইন্টারনেট।



তথ্যসূত্র:



প্রথম আলো। ঢাকা, বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১২।



Click This Link

Click This Link

Click This Link

মন্তব্য ১০৯ টি রেটিং +৩৭/-০

মন্তব্য (১০৯) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৪৪

েমা আশরাফুল আলম বলেছেন: কিভাবে ধন্যবাদ দিব, জানা নেই, দারুন সব খবর আসছে, সকালে জেনোম রিসার্স, এখন জাতিসংঘের পুরস্কার প্রাপ্ত খুরশিদা বেগম।

২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৫৭

ইমন জুবায়ের বলেছেন: এর সঙ্গে বাংলাদেশ মহিলা ক্রিকেটারদের সাম্প্রতিক সাফল্য যোগ করলে সার্বিক হতাশাজনক পরিস্থিতিতে আমাদের তো আশাবাদী হয়ে ওঠাই যায়। কী বলেন?
ধন্যবাদ।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৪৯

বিষন্ন পথিক বলেছেন: ওয়াও! অভিনন্দন খুরশিদা বেগম। নারীদের জয়যাত্রা চলুক। ধন্যবাদ শেয়ার করার জন্য।

২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৫৮

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৫৬

আবহমান বাংলা বলেছেন: উনবিংশ শতকের বেগম রোকেয়ার পর সমাজের প্রতিকুলতার বিরুদ্ধে মাথা উঁচু করে বাচবার সংগ্রামের পথ দেখানো মানুষের প্রচন্ড অভাব অনুভব করেছি, নিজে যা থেকে বঞ্চিত হয়েছি, তা থেকে অন্য কেউ যাতে বঞ্চিত না হয়, তার জন্য তীব্র আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে চলার প্রেরণা আমরা এইসব মানুষের কাছ থেকে পাই। এদের ক্রমাগত নিঃস্বার্থ অবদানের কারনেই সভ্যতা সমৃদ্ধ হয় - দেশ এগিয়ে চলে!

অভিনন্দন খুরশিদাকে

২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:০০

ইমন জুবায়ের বলেছেন: আমাদের পরবর্তী প্রজন্ম এই মহাত্মা নারীর খোঁজে টেকনাফের কেরোনতলী গ্রামে যাবে । তারা সব মিলিয়ে দেখবে ...কারা কথা রেখেছে ... আর কারা কথা রাখেনি ...
ধন্যবাদ।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:০০

১১স্টার বলেছেন: স্যালুট ম্যাডাম কে।

২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:০১

ইমন জুবায়ের বলেছেন: ম্যাডাম কে স্যালুট !

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:০৭

লেডি বার্ড বলেছেন: খানিকটা আবেগ ভর করেছে মনে খুরশিদা বেগমকে জেনে। না এখনো সব কিছু শেষ হয়ে যাইনি। চারদিকে এত হতাশার খবর শুনে যখন দুমড়ে মুছড়ে যাই। তখন একজন খুরশিদার খবর আবার নতুন করে ভাবতে শিখায়।

অভিনন্দন খুরশিদা বেগমকে।

২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:১৬

ইমন জুবায়ের বলেছেন: আবেগ আক্রান্ত হওয়াই স্বাভাবিক। তিনি যা করেছেন সেটা তাঁর অবস্থান থেকে অনেক কঠিন!
ধন্যবাদ।

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:১৬

হিম১২৩ বলেছেন: অনেক ভালো খবর।অভিনন্দন খুরশিদা বেগমকে।

২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৩৩

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:১৮

অর্জুনের তীর বলেছেন: খুরশীদা বেগমকে লাল সেলাম।
ইমন ভাইকে ধন্যবান।
সেই সাথে ব্লগের সবার প্রতি একটা প্রস্তাবঃ খুরশীদা বেগমের মত আরো যাঁরা নিরন্তর দেশের আনাচে কানাচে থেকে সমাজের ক্ষত সারিয়ে যাচ্ছেন, তাঁদের গল্পগুলো কি আমরা খুঁজে খুঁজে এক যায়গায় করতে পারিনা?

২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৩৪

ইমন জুবায়ের বলেছেন: অবশ্যই পারি।
ধন্যবাদ।

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:১৯

অর্জুনের তীর বলেছেন: সরি, ইমন ভাই, "ধন্যবান" লিখতে চাই নি, "ধন্যবাদ" লিখতে গেছিলাম।

২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৩৫

ইমন জুবায়ের বলেছেন: ইটস ওকে।

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:২১

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: অভিনন্দন খুরশিদা বেগমকে।

২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৩৬

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:২৬

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিষের উপরে একটি শিশিরবিন্দু।

আমাদের সৌভাগ্য যে আমাদের আমাদের মাঝে একজন খুরশিদা বেগম আছেন। আর দুর্ভাগ্য হলো আমাদের কাছে তার পরিচয় করিয়ে দিল জাতিসংঘ।

খুরশিদা বেগম আপনাকে লাল সেলাম ।

২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৩৯

ইমন জুবায়ের বলেছেন: আমাদের সৌভাগ্য যে আমাদের আমাদের মাঝে একজন খুরশিদা বেগম আছেন। আর দুর্ভাগ্য হলো আমাদের কাছে তার পরিচয় করিয়ে দিল জাতিসংঘ।

কথাট সেটাই। জাতিসংঘের পুরস্কার ঘোষনা হওয়ার পরই তিনি মিডিয়ায় উঠে এলেন।!

খুরশিদা বেগম আপনাকে লাল সেলাম ।

১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৩০

চলতি নিয়ম বলেছেন: আশা জাগানিয়া খবর।

২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৩৯

ইমন জুবায়ের বলেছেন: অবশ্যই। ধন্যবাদ।

১২| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৫৮

রাজর্ষী বলেছেন: জয়তু খুরশিদা।

২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:০৪

ইমন জুবায়ের বলেছেন: জয়তু খুরশিদা।

১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:১১

সবুজ সাথী বলেছেন: খুরশিদা বেগমকে সালাম।

২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫১

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৪০

এবিসি১০ বলেছেন: শেষ পর্যন্ত একটা ভালো খবর শোনলাম সকালে। শ্রদ্ধা এই মহীয়সী নারীর প্রতি......

২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫১

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:২৩

কেএসরথি বলেছেন: বাহ! :)

২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫২

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩৮

হাসান মাহবুব বলেছেন: গর্ব হচ্ছে, খুরশিদা আমাদের দেশের মেয়ে বলে। স্যালুট খুরশিদা!

২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫৫

ইমন জুবায়ের বলেছেন: গর্ব হওয়ারই কথা। তিনি সম্পূর্ন বিচ্ছিন্ন অবস্থায যে অ্যাওয়ারনেস দেখিয়েছেন বিশ্বের অনেক উন্নত দেশের মানুষের এত লেখাপড়া শিখেও এই অ্যাওয়ারনেস আছে কিনা সন্দেহ!
স্যালুট খুরশিদা!

১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩৮

অপূর্ণ রায়হান বলেছেন: তথ্যটা আগেও পড়েছিলাম :) কিছু কিছু মানুষের জন্য দেশকে আবার নতুন করে ভালবাসতে ইচ্ছা করে , দেশে ফিরে যেতে ইচ্ছা করে , আমরা ওদের জন্য গর্বিত :)




ভালো থাকবেন ভাই :)

২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫৬

ইমন জুবায়ের বলেছেন: গতকাল বিটিভিতে খবরটা দেখলাম। ভাবলাম শেয়ার করি।

কিছু কিছু মানুষের জন্য দেশকে আবার নতুন করে ভালবাসতে ইচ্ছা করে ...


ঠিক।ধন্যবাদ।

১৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৪৬

মুরাদ-ইচছামানুষ বলেছেন: স্যালুট।

২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫৭

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

১৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৪৭

রেজোওয়ানা বলেছেন: খুরশিদা বেগম সকলের অনুকরনীয় হোক!


আর ইমন ভাই, সিম্পলি গ্রেট....

২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫৭

ইমন জুবায়ের বলেছেন: ভাবা যায় না। টেকনাফ জায়গাটা এত রিমোট আর রক্ষণশীল।
ধন্যবাদ।

২০| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০৭

ফানার বলেছেন: কিছু মানুষ পৃথিবীতে আসেন শুধুমাত্র অন্যের উপকার করতে তাদেরই একজন এই খুরশিদা বেগম। চমৎকার একটা খবর আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:১৪

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

২১| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:২২

হাবিব০৪২০০২ বলেছেন: অন্তরের অন্তস্হল থেকে খুরশিদা আপনাকে শুভেচ্ছা জানাই।
পুরুষশাসিত সমাজে আমাদের মা-দাদিরা আজন্ম গুটিয়ে ছিলেন। সমাজে আজ বড় দুঃসময়। নারীদের এখন পুরুষের সমানতালে এগোতে হবে
আপনি এটা সঠিকভাবে বুঝলেও আমাদের সমাজের অধিকাংশ নারী এমনকি উচ্চ শিক্ষিত মহিলারাও এটার সঠিক মানে বুঝে না।
"নারীদের পুরুষের সমানতালে এগোতে হবে"- এর মানে কাজের মাধ্যমে নিজেকে সমাজে তুলে ধরতে হবে, শুধু কথায় কিংবা গোল টেবিল বৈঠকে নারী স্বাধীনতার বড় বড় কথা না বলে সব নারীর উচিত আপনাকে অনুসরণ করা [বিশেষ করে সমানতালে এগোনো বলতে যারা বুঝে শুধু পোশাক আশাক, স্টাইল]

২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩৮

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

২২| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:২৮

লেখাজোকা শামীম বলেছেন: অনুকরণীয় নারী কেবল নয়, একজন অনুকরণীয় মানুষ উনি।

স্যালুট।

আর লেখাটার জন্য আপনাকে ধন্যবাদ।

২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩৮

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

২৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:২৯

মুদ্রা সংগ্রাহক বলেছেন: খুরশিদা বেগমকে জানাই অভিনন্দন। লেখক কে ধন্যবাদ সকাল বেলায় একটা এরকম ভাল খবর উপহার দেয়ার জন্য।

২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৪০

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

২৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩০

তুষার কাব্য বলেছেন: অভিনন্দন খুরশিদা বেগম।

২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৪০

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

২৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
স্যালুট ম্যাডাম কে।

২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৫৯

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

২৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৫৮

এম ইয়াছিন মজুমদার বলেছেন: খুরশিদা বেগম আপনাকে অভিনন্দন

২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৫৯

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

২৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:২৪

সত্যচারী বলেছেন: তার প্রচেষ্টা ছিল আন্তরিক, আর টিনি তার কাজের যোগ্য পুরষ্কার পেতে যাচ্ছেন।
আন্তরিক অভিনন্দন

২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩২

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

২৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩২

দীপান্বিতা বলেছেন: খুরশিদা বেগমকে সালাম ....

২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩৩

ইমন জুবায়ের বলেছেন: ভাবছিলাম লিঙ্কটা তোমায় দেব :)
ধন্যবাদ।

২৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩৫

আরিয়ানা বলেছেন: অসাধারন একটা ব্যপার করেছেন উনি। সত্যিই গর্বিত অনুভব করছি!

২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫৩

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

৩০| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩৭

শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক অনেক অভিনন্দন রইল তার জন্য..

২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫৩

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

৩১| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫০

রেওয়ান বলেছেন: অভিনন্দন

২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫৩

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

৩২| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫২

শামীম 776 বলেছেন: খুরশিদা বেগমের মত যদি বাংলাদেশের সরকার চিন্তা করতো তাহলে বাংলাদেশ অনেক উন্নত হয়েযেত। আমাদের সরকার চিন্তা করে মন্ত্রী মহোদয়গণকে কেমনে নতুন নতুন গাড়ী - বাড়ী দেবে।

স্যালুট ম্যাডাম কে।

২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫৪

ইমন জুবায়ের বলেছেন: স্যালুট ম্যাডাম কে।
ধন্যবাদ।

৩৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:১০

সায়েম মুন বলেছেন: উনাকে স্যালুট। অনুকরণীয় একজন হয়ে থাকবেন।

২০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:২০

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

৩৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:১৩

সানজিদা হোসেন বলেছেন: খুব ভাল লাগলো । অনেক ধন্যবাদ এই পোষ্টটা দেয়ার জন্য।

২০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:২০

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

৩৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:০৫

ফারজুল আরেফিন বলেছেন: ++++

২০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৩৮

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

৩৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৫১

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: +

২০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৩১

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

৩৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০১

তানিয়া হাসান খান বলেছেন: খুরশিদা বেগমকে সহস্র সালাম ও অভিনন্দন।
ইমন ভাইকে ধন্যবান।

২০ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৭

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

৩৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৪

ভিয়েনাস বলেছেন: অনেক অনেক অভিনন্দন খুরশিদা বেগম কে.......

২০ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৫

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

৩৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫২

মঈনউদ্দিন বলেছেন: অভিনন্দন খুরশিদা বেগম কে

২০ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৩

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

৪০| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৪

যুদ্ধবাজ বলেছেন: দেশের রাজনৈতিক নেতৃদ্বয়কে ওনার পায়ের ধুলো চেটে খাওয়ানো উচিত। স্যালুট ওনাকে।

২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:২৩

ইমন জুবায়ের বলেছেন: স্যালুট ওনাকে।

৪১| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪৬

Palol বলেছেন:
না এখনো সব কিছু শেষ হয়ে যাইনি

২১ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৫:২১

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

৪২| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৭

মহামহোপাধ্যায় বলেছেন: খুরশিদা বেগমকে অভিবাদন।

২১ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৫:২২

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

৪৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১২

ইমরুল_কায়েস বলেছেন: একজন সত্যিকারের মানুষ। খুরশিদা বেগম- এর জীবনের সাথে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনের গল্পটার অনেক মিল।

যারা অন্যের পাওয়া পুরষ্কারকে নিজেদের দাবি করে। তাদের উচিত খুরশিদা বেগম- এর কাছ থেকে শিক্ষা নেয়া, কিভাবে পুরষ্কারের যোগ্য হতে হয়।

২১ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৫:২২

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

৪৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:২৮

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: অসাধারণ কাজের মাধ্যমে একজন সাধারন নারী খুরশিদা বেগম হয়ে উঠেছেন অসাধারণ !

খুরশিদা বেগমকে স্যালুট । আমরা তাঁর জন্যে গর্বিত ।

২১ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৫:২২

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

৪৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৪৪

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: সালাম.........

২১ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৫:২৩

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

৪৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৪০

স্বাধীকার বলেছেন:

স্যালুট খুরশিদা বেগম।

যখন তফসীর, মসি, আবুলরা দেশটা নিলামে তোলার সংগ্রামে লিপ্ত, তখন আপনার অর্জন শাসকের মুখে লাত্থিসহ থুথু দেয় বিনা বাক্য ব্যায়ে।

খুরশিদা বেগমের দীর্ঘায়ু কামনা করছি।

২১ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৫:২৩

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

৪৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০৭

কবির চৌধুরী বলেছেন: ভাল কাজ করা, ভাল কাজে এপ্রিসিয়েশন আমরা বাংলাদেশিরা করতে জানি। খুরশিদা বেগম তার উদাহরন। অবশ্যই আমরা এই রকম কিছু খুরশিদা বেগমের হাত ধরে দেশকে এগিয়ে নিয়ে যাব।

২১ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৫৯

ইমন জুবায়ের বলেছেন: অবশ্যই আমরা এই রকম কিছু খুরশিদা বেগমের হাত ধরে দেশকে এগিয়ে নিয়ে যাব।

ধন্যবাদ।

৪৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৫

মৃত্তিকা মন বলেছেন: অভিনন্দন খুরশিদা বেগম!
ইমন ভাইকে অসংখ্য ধন্যবাদ রইল পোস্ট এর জন্য :)

২২ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৫:১৭

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

৪৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৫:১৪

এ হেলাল খান বলেছেন: সীমাহীন দূর্নীতির কারনে যেখানে আমরা পিছিয়ে যাচ্ছি একজন খুরশিদা বেগম আমাদেরকে এগিয়ে দেয় বিশ্বের দরবারে আমাদের মুখ উজ্জ্বল করে। স্যালুট খুরশিদা বেগম।

২২ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৫:১৭

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

৫০| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৫:২১

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: তার ভাবে বিহ্বল রাঙা পায়ের তলে,
পর্বত জঙ্গম টলোমলো করে!
খোরমা খেজুর বাদাম জাফরানি ফুল,
ঝরে ঝরে যায়, সেযে আমার কামলিওয়ালা কামলিওয়ালা!
সেযে আমার কামলিওয়ালা কামলিওয়ালা!

হেরা হতে হেলেদুলে, নূরানী তনু, ও কে আসে হায়!

___

নাম মুহাম্মাদ বোল রে মন!
নাম আহম্মাদ বোল!
যে নাম নিয়ে চাঁদ সিতারা, আসমানে খায় দোল, দোল, দোল!

___

মুহাম্মাদ নাম যতই জপি,
ততই মধুর লাগে!
নামে এত মধু থাকে, কে জানিত আগে?

___

হায়! মদিনাবাসী প্রেমিক!
ধরো হাত মম!
মদিনাবাসী প্রেমিক! ধরো হাত মম!

___

হে প্রিয় নবী! রাসূল আমার!
পরেছি আভরণ নামেরি তোমার!

ভয়ে ভয়ে পথে পথে ঘুরি যে,
পাছে কেউ করে চুরি তব নাম!

ওই নাম রূপ মোর ওই নাম আঁখিভার!

___


মধু পূর্ণিমারই সেথা চাঁদও দোলে,
যেন ঊষার কোলে রাঙা রবি দোলে!
তোরা দেখে যা আমিনা মায়ের কোলে!
তোরা দেখে যা আমিনা মায়ের কোলে।


___

আল্লাহকে যে পাইতে চায়,
হাদ্বরাতকে ভালবেসে,
আরশ কুরসি লওহ কালাম,
না চাহিতেই পেয়েছে সে!

হাদ্বরাতকে ভালবেসে!


___


ভালবাসা পায়নি যে জন,
রাসূল তাকে ভালবাসে!


___

হায়গো খোদা কেন মোরে,
পাঠাইলে হায়, কাঙাল করে,
যেতে নারি প্রিয় নবীর,
মাজার শরীফ জিয়ারতে,
বাঙলাদেশের কুটির হতে!

দূর আরবের স্বপন দেখি,
বাঙলাদেশের কুটির হতে,
বেহুঁশ হয়ে চলছি যেন,
কেঁদে কেঁদে কা'বার পথে!
বাঙলাদেশের কুটির হতে!

___

ওই নামেরি রশি ধরে যাই আল্লাহর পথে,
ওই নামেরি ভেলায় চড়ে, ভাসি নূরের স্রোতে!
ওই নামের বাতি জ্বেলে দেখি, আরশে মাক্বাম,
মুরশিদ, মুহাম্মাদের নাম।
মুরশিদ, মুহাম্মাদের নাম!

___

সেই চিহ্ন, বুকে পুরে,
পালিয়ে যেতাম, কোহিতূরে-
চিহ্ন, বুকে পুরে,
পালিয়ে যেতাম, কোহিতূরে-

___

মুহাম্মাদ মোর নয়নমণি,
মুহাম্মাদ নাম জপমালা!
ওই নামে মিটাই পিয়াসা,
ও নাম কাউসারের পিয়ালা!

মুহাম্মাদ মোর নয়নমণি,
মুহাম্মাদ নাম জপমালা!

চাইনে বেহেস্ত, যদি ও নাম,
জপতে সদা পাই নিরালা!

৫১| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:০১

অচিন্ত্য বলেছেন:
‘এই স্বপ্ন মাটির বয়েসী’
এই মাটি মায়ের মত
মাগো তোকে সালাম

ভেঙে দে যত নিদ আয়েসী
সন্তান তোর আছি যত
পায়ে নত হলাম

৫২| ০১ লা অক্টোবর, ২০১২ রাত ১০:১২

জাতির নানা বলেছেন: স্যালুট খুরশিদা

০২ রা অক্টোবর, ২০১২ ভোর ৫:১৫

ইমন জুবায়ের বলেছেন: স্যালুট খুরশিদা

৫৩| ০১ লা অক্টোবর, ২০১২ রাত ১০:২৪

তিক্তভাষী বলেছেন: এতো খারাপ সংবাদের মধ্যে মন ভালো করে দেবার মতো একটা খবর দিলেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

০২ রা অক্টোবর, ২০১২ ভোর ৫:১৫

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

৫৪| ০৩ রা অক্টোবর, ২০১২ দুপুর ২:০৯

আহাদিল বলেছেন: স্যালুট খুরশীদা! পুরুষশাসিত সমাজের বৈষম্য সৃষ্টিকারী পুরুষদের চোখ খুলে দিবে আর নিজেদের পরিপূর্ণ মানুষ না ভাবতে পারা নারীদের জন্য হবে আদর্শ!

খুবই প্রেরণাদায়ী পোস্ট!
অনেক ধন্যবাদ ইমন জুবায়ের!

০৩ রা অক্টোবর, ২০১২ দুপুর ২:১৮

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ ...

৫৫| ০৩ রা অক্টোবর, ২০১২ দুপুর ২:১৯

মুহিব বলেছেন: খুবই লজ্জা পাচ্ছি এই ভেবে যে এই মহিলা কত কিছু করে ফেললেন আর আমি প্ল্যান করে করেই দিন পার করি।

তাকে অভিভাদন।

০৩ রা অক্টোবর, ২০১২ দুপুর ২:৪০

ইমন জুবায়ের বলেছেন: লজ্জ্বা আমিও পেয়েছি ...

৫৬| ০১ লা নভেম্বর, ২০১২ দুপুর ১:০৩

সাজিদ ঢাকা বলেছেন: অস্থির , , সত্যি অসাধ্য কাজ , , স্যালুট :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.