| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমায় কি বলা যায় বসন্তের দিন
তুমি তার চেয়ে প্রাণময় রঙে রাঙা
ফুল ঝরে গিয়ে হয় সৌন্দর্যবিহীন
জলভরা সাগর শুকিয়ে হয় ডাঙা
যদিও সূর্য ছড়ায় প্রখর উষ্ণতা
তবুওতো ঢাকা পড়ে মেঘে তার মুখ
সুন্দরতমও পায় ক্ষয়ের বারতা
প্রকৃতির এই খেলাতেই যত সুখ
অনন্ত বসন্ত তব ফুরাবেনা কভু
তেমনি হবে না তুমি কভু রূপহীন
মৃতু্্যও পারবেনা হতে তোমার প্রভু
যদি তুমি হও অসীম সময়ে লীন
যতদিন প্রাণ রবে রবে এই ভূমি
বাঁচবে কবিতা মোর বেঁচে রবে তুমি।
অনুবাদঃ ভুল জন্ম
(বিঃদ্রঃ অরিজিনাল ইংরেজী কবিতাটা এখানেই দিতে চেয়েছিলাম কিন্তু ইংরেজী বাংলা মিশিয়ে পোস্ট করতে গেলে পুরো লেখাটাই হিব্রু (!) হয়ে যায়। কারও ইচ্ছে হলে অরিজিনাল কবিতাটা সংগ্রহ করে মিলিয়ে দেখতে পারেন। অমিত্রাক্ষর ছন্দ এবং একই সঙ্গে শেক্সপিয়ারিয়ান রাইম স্কিম বজায় রেখে বাংলায় খুব সম্ভবতঃ এটাই প্রথম শেক্সপিয়ারিয়ান সনেটের বঙ্গানুবাদ। অরিজিনাল কবিতাটির মতই এখানেও প্রতিটি লাইনে ১৪টি করে সিলেবল রয়েছে।)
২|
১৫ ই জুলাই, ২০০৭ রাত ১১:১৪
সুমি বলেছেন: ৫
৩|
১৫ ই জুলাই, ২০০৭ রাত ১১:১৬
ভুল জন্ম বলেছেন: ঠিক আছে ভাই "সময়ের প্রান্তরে" - অনুবাদকের নামটা দিয়ে দিলাম। আমি আশা করেছিলাম আপনি এমনিই বুঝতে পারবেন এটা কার অনুবাদ করা।
৪|
১৫ ই জুলাই, ২০০৭ রাত ১১:১৬
ভুল জন্ম বলেছেন: ধন্যবাদ সুমি, একটি ভাল কাজকে এ্যাপ্রিশিয়েট করার জন্য।
৫|
১৫ ই জুলাই, ২০০৭ রাত ১১:২৭
সময়ের প্রান্তরে বলেছেন: আসলে আমি ভাবছিলাম আপনার কথা কিন্তু আপনি লেখার কোনো কবিতা আপনার ব্লগে পেলাম না। তাই একটূ অনিশ্চিত ছিলাম। অনুবাদটা খুবি ভালো হয়েছে। আর এই প্রথম শেক্সপিয়ারের বঙ্গানুবাদ পড়ে ভালো লাগছে। উনার ভাষার দক্ষতার ভিতরে ঢুকতে আমার প্রায় হিমশিম লেগে যেত। আপনার যে কবিতার প্রতি বিশেষ দক্ষতা আছে সেটা দেখে মুগ্ধ হলাম।
৬|
১৫ ই জুলাই, ২০০৭ রাত ১১:৫০
মানবী বলেছেন: মন্তব্যের ঘরে শুধু ইংরেজী ভার্সনটি পোস্ট করলে "হিব্রু" ভাষার সম্ভাবনা কম।
সুন্দর অনুবাদ করেছেন, ধন্যবাদ ভুল জন্ম।
৭|
১৭ ই জুলাই, ২০০৭ রাত ৩:১৪
ভুল জন্ম বলেছেন: Shakespeare's Sonnet 18
Shall I compare thee to a summer's day
Thou art more lovely and more temperate
Rough winds do shake the darling buds of May
Summer's lease hath all too short a date
Sometimes too hot the eye of heaven shines
And often is his gold complexion dimmed
And every fair from fair sometimes declines
Through nature's changing course untrimmed
But thy eternal summer shall not fade
Nor shall thou lose the fair thou ow'st
Nor shall death brag thou wonder'st in his shade
When in eternal lines to time thou grow'st
So long as men can breath or eyes can see
So long lives this and this gives life to thee
৮|
১৭ ই জুলাই, ২০০৭ রাত ৩:১৮
ভুল জন্ম বলেছেন: ধন্যবাদ সময়ের প্রান্তরে। আপনি চাইলে আপনার পছন্দের কোন শেক্সপিয়ারিয়ান সনেট বা অন্য যে কোন কবিতা আমি অনুবাদ করার চেষ্টা করতে পারি।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০০৭ রাত ১১:০৮
সময়ের প্রান্তরে বলেছেন: বাহ্ বেশ সুন্দর একটি কবিতা। কে অনুবাদ করেছে আপনি লিখেননি। আপনাকে অনেক ধন্যবাদ কবিতাটা দেয়ার জন্য।