নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

দি কিউরিয়াস কেস অফ রাষ্ট্রপতি চুপ্পু...

১২ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:০১


১. নির্বাচনের কিছুদিন আগে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছিলেন, নির্বাচনের পর তিনি রাষ্ট্রপতির পদ ছেড়ে দিবেন। শুধু সাংবিধানিক ধারাবাহিকতার কারণে তিনি দায়িত্ব পালন করছেন। এখন, নির্বাচন হল, নতুন সরকার এলো। কিন্তু তিনি এখনো সরছেন না। বরং আমরা দেখতে পাচ্ছি উনি আরও বিপুল উৎসাহ নিয়ে নিজের দায়িত্ব উপভোগ করছেন। তেনার বডি ল্যাংগুয়েজও সেটাই বলছে…
২. জুলাই বিপ্লবের পর তেনাকে এত বলার পরও তিনি পদত্যাগ করেননি। ফ্যাসিস্ট সরকারের সবাই পলাতক বা পদত্যাগ করলেও তিনি পদ ছাড়েন নি। অবশ্য তখন বিএনপি’র ইচ্ছে ছিল না বলে রাষ্ট্রপতিকে সরানো হয়নি। রাষ্ট্রপতিকে সরালে ইউনুস সরকারের কি চুল ছেঁড়া যেত তা আমার বোধগম্য নয়…
৩. এখন বিএনপি যদি রাষ্ট্রপতিকে না সরায় তাহলে এটার ব্যাখ্যা কী হতে পারে? আমার মনে হচ্ছে তারেক রহমানের এটা পৈশাচিক আনন্দ যে, এরকম একজন অনুগত রাষ্ট্রপতি পেয়েছেন যে হাসিনার লোক হয়েও এখন হাসিনাকে গালি দিবে। একই লোক জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমালোচনা করলেও, এখন তাঁদের সুনাম করবে। এমন কি তারেক রহমানকে মন্দ বললেও এখন সমীহ করে চলতে হবে। এটাই তারেক রহমানের আনন্দ…
৪. আর রাষ্ট্রপতির থেকে যাওয়া নিয়ে তেনার নিজের ব্যাখ্যা কী হতে পারে? আমার মনে হচ্ছে, বুড়ো বয়সে ১২০০০০ টাকা বেতন আর সব প্রটোকলের মধ্যে থাকাকে তিনি চরম সুখ মনে করছেন। হোক না, তেনাকে বেশীরভাগ মানুষ নাম ধরে ডাকে, হোক না তেনার ব্যক্তিত্ব নেই। মারা গেলে তো তার পরিবার বলতে পারবে, একই রাষ্ট্রপতি শেখ হাসিনাকে সালাম করার ইচ্ছা অপূরণ রেখেই শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেছেন…

মন্তব্য ৩২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১২

অপু তানভীর বলেছেন: উনার স্ক্রিপ্ট লিখে দেওয়া হয়েছে উনি সেটাই পড়ে গেছেন। বেচারা আর কী করবে!
আর এতো আরাম আয়েসের চাকরি কে ছাড়তে চায় বলুন। আমিও ছাড়তাম না :D

১২ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেষের কথাটাই আসল। যে যাই বলুক, তিনি তো দেশের রাষ্ট্রপতি!!!

২| ১২ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সংবিধান মোতাবেক ,
ক্ষমতায় অধিষ্টিত সরকার যা লিখে দিবে
তা ই পাঠ করতে হবে ।
নাহলে পদত্যাগ করে চলে যেতে হবে ।
সুতরাং তিনি কোন দিকে থাকবেন তা বেছে নিয়েছেন ।

..................................................................................
মেয়াদ পূর্তি পর্যন্ত তিনি থাকছেন,
ফলে বর্তমান সরকার একটি লাভ নিচ্ছে, পরবর্তী সংসদে
তাদে র নিজস্ব রাষ্ট্রপতি থাকবে ।

১২ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। দেখা যাক....

৩| ১২ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৫৮

সৈয়দ কুতুব বলেছেন: দি কিউরিয়াস কেস অফ রাষ্ট্রপতি চুপ্পু..

কোনো কিউরিয়াস কেইস না ; সরকারি চাকুরি করেছেন কিভাবে মানিয়ে নিতে হয় সেটা তিনি ভালোই জানেন । :D

১৩ ই মার্চ, ২০২৬ সকাল ১১:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মান সম্মান না থাকুক, দিন শেষে বেতন আর সুবিধাই মুখ্য...

৪| ১২ ই মার্চ, ২০২৬ রাত ১০:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন:



রাষ্ট্রপতির দোষ কোথায়?

১৩ ই মার্চ, ২০২৬ সকাল ১১:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ফ্যাসিবাদের দোসর। নৈতিক ভাবে থাকার অধিকার নেই। যদিও সাংবিধানিক ভাবে আছে...

৫| ১২ ই মার্চ, ২০২৬ রাত ১০:৫৪

আঁধারের যুবরাজ বলেছেন: এনসিপি এবং জামাতের এমপিরা জাতীয় সংগীত বাজার সময় বসে ছিল। পরে ফরখরুল ইসলামের অনুরোধে গড়িমসি করে দাঁড়িয়েছিল। এনসিপির নাহিদরা যখন উপদেষ্টা হয়েছিল ? কার কাছে শপথ নিয়েছিল ?

১৩ ই মার্চ, ২০২৬ সকাল ১১:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সিচুয়েশন ডিমান্ড...

৬| ১২ ই মার্চ, ২০২৬ রাত ১১:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



১। ইউনুস সাহেব কার কাছে শপথ নিয়েছিলেন?
২। সংসদে জাতীয় সংগীত চলাকালে যারা দাড়ায়নি তারা সংসদের অবমাননা করেছে ও বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করেছে।

১৩ ই মার্চ, ২০২৬ সকাল ১১:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ১। সিচুয়েশন ডিমান্ড...
২ । পরে দাঁড়িয়েছে...

৭| ১৩ ই মার্চ, ২০২৬ ভোর ৫:০৫

শ্রাবণধারা বলেছেন: সত্যি বলতে কী, চুপ্পু সাহেবের উপর আমার অনেক রাগ আর ঘৃণা ছিল। এখন জামাতের আর এনসিপির বিষ্ঠাগুলোকে দেখে চুপ্পুর প্রতি একটু হলেও ভাললাগা তৈরি হয়েছে! :) :)

১৩ ই মার্চ, ২০২৬ সকাল ১১:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ...

৮| ১৩ ই মার্চ, ২০২৬ সকাল ৮:৩৪

হাইজেনবার্গ ০৬ বলেছেন: @শ্রাবণধারা : আপনার এনসিপিরে বিষ্টা বা শিট কওয়া ঠিক হয় নাই।এনসিপির ইস্ট লন্ডনের স্বঘোষিত সমন্বয়ক হিসাবে প্রতিবাদ জানিয়ে রাখলাম। ;) বিস্টা কেন ডাকলেন তার কারন জানতে চাই।যদি জামাতের সাথে লিয়াজো করাতে কয়া থাকেন তাইলে বাকী বিম্পি লীগ আর লে:জে: হূমুর জাতীয় পার্টি তিনটাও বিষ্টা শিট অথবা হুগনা গু। কেন কইলাম সেইটা জানেন তাই আর বিস্তারিত কইলাম না।

@তালগাছ: রাজনীতি বাংলায় পলিটিক্স এক্টা দাবার খেলা, প্রতিটা মুভ অংক করে করা। কিছুদিন পরে মহামান্য ফাউল চুপ্পু স্যারের মেয়াদ শেষ হয়া গেলে নতুন প্রেসিডেন্ট বিম্পির হবে, এতে করে পরের ইলেকশন কেয়ার টেকার এর অধীনে হইলে বিম্পি এক্টা 'এজ' পাবে।আমি এটাই শুনলাম।

১৩ ই মার্চ, ২০২৬ সকাল ১১:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেরকম চিন্তা ইয়াজ উদ্দিন কে নিয়ে, সম্ভাব্য তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি কে এম হাসান কে নিয়েও প্ল্যান করেছিল বিএনপি। পরে কী হয়েছিল সবাই জানে...

৯| ১৩ ই মার্চ, ২০২৬ সকাল ৯:২০

মেঠোপথ২৩ বলেছেন: সরকারী দল এবং বিরোধী দল দুই পক্ষ মিলে সন্ত্রাসী সংগঠন লীগের চৌদ্দটা বাজিয়ে দিয়েছে। রাস্ট্রপতিকে যখন বিরোধী দল উত্তপ্ত শ্লোগান ও প্ল্যকার্ড পরিদর্শন করে অপমান করছিল তখন তারেক রহমান তার আসনে বসে হাসছিলেন। সেই ভিডিও ভাইরাল হয়েছে । এরপর শুরু হল দ্বীতিয় পর্বের খেল। লীগের রাস্ট্রপতিকে দিয়ে লীগবিরোধি বক্তব্য দেয়ানো হল এবং বিএনপির চরম প্রসংসা করানো হল =p~ । পার্শ্ববর্তী দেশে বসা আপার প্রতিক্রিয়াটা দেখতে মন চাচ্ছিল !:#P

পুরো দেশ ঐক্যবদ্ধ হয়য়ে গেছে। তথ্য সন্ত্রাসী মিডিয়া এবং বুদ্ধি সন্ত্রাসীদের জগৎ ছোট হয়ে আসছে। ৭১ এর চেতনার ভাঙ্গা রেকর্ড বাজিয়ে এই দেশকে আর কখনই সন্ত্রাস, গুম খুনের মাধ্যমে ভয়াল রাজনীতির দিনে ফেরত নেয়া যাবে না।

১৩ ই মার্চ, ২০২৬ সকাল ১১:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তারপরও কোন কাদা ছোঁড়াছুড়ি নেই। এই রকম সহাবস্থান চাই যা BAL থাকলে হত না...

১০| ১৩ ই মার্চ, ২০২৬ সকাল ১০:৫৩

রাজীব নুর বলেছেন: কত বড় বদ বুঝেন!!
জাতীয় সংগীত হচ্ছে কিন্তু উঠে দাঁড়াবে না। এদের ধরে চাবকানো দরকার। এদের আন্দামান পাঠিয়ে দেওয়া দরকার।

১৩ ই মার্চ, ২০২৬ সকাল ১১:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পরে দাঁড়িয়েছে...

১১| ১৩ ই মার্চ, ২০২৬ বিকাল ৪:০৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: সব কিছু মিলিয়ে এই লোকের আত্মসম্মান বোধ চোর চুট্টাদের থেকেও কম। না হলে এমন ভাবে হাসিনাকে ফ্যাসিষ্ট বলতে পারতো না!

১৫ ই মার্চ, ২০২৬ বিকাল ৪:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শুধুমাত্র পদের লোভে এভাবে ব্যক্তিত্ব বিসর্জন কেউ দিতে পারে ভাবা যায় না...

১২| ১৩ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

অর্ক বলেছেন: মব করে মারেন না ভাই আপনারা। সাথে বদনা বালতি জাঙ্গিয়া যা পাওয়া যায় নিয়ে নাচতে নাচতে ফটো আপলোড দেন: ঝুলাই যোদ্ধা।

১৫ ই মার্চ, ২০২৬ বিকাল ৪:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঐ লেভেলের অপরাধী হলে অবশ্যই সেটাও হত। তবে ঝুলাই যোদ্ধা বলে কাকে ছোট করছেন? জুলাই না হলে ফ্যাসিস্ট হাসিনা এখনো থাকত। সেটাই চেয়েছিলেন নাকি?

১৩| ১৩ ই মার্চ, ২০২৬ রাত ৮:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: উনার অবশ্যই পদত্যাগ করা উচিত ছিল। নিজেকে উনি এমন পর্যায়ে নিয়ে গেছেন শেয়াল-শকুনেরাও তার সমালোচনা করতে পারবে।

আর বিএনপি উনাকে সরানোর চেষ্টা করেনি মূলত সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য। কেননা তারা জানে দিন সবসময় একরকম যাবে না। সংবিধান লঙ্ঘনের জন্য বিচারের মুখোমুখী হলেও হতে পারে। বিএনপি এখনও পর্যন্ত নিরাপদে আছে। যদি সরকার ঠিকমতো চাালাতে পারে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে তারা উতরে যাবে।

১৫ ই মার্চ, ২০২৬ বিকাল ৪:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ...

১৪| ১৩ ই মার্চ, ২০২৬ রাত ৯:১৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: মহামান্য রাষ্ট্রপতিকে অমান্য করা আমাদের জাতীয় দোষ।

১৫ ই মার্চ, ২০২৬ বিকাল ৪:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এরকম রাষ্ট্রপতি আর পাইনি আমরা...

১৫| ১৩ ই মার্চ, ২০২৬ রাত ১০:০৫

নিমো বলেছেন: সব সিলিং পংয়ের দোষ। বয়ানে - বোচো আরমান।

১৫ ই মার্চ, ২০২৬ বিকাল ৪:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: :-B

১৬| ১৪ ই মার্চ, ২০২৬ সকাল ১১:২৪

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।

১৫ ই মার্চ, ২০২৬ বিকাল ৪:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.