নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সশব্দ নিস্তব্ধতা

আমি বেঁচে আছি আমার ভালো লাগাগুলোকে নিয়ে

এবং আমি

এবং আমি › বিস্তারিত পোস্টঃ

Inline gOOGLe Bengali Dictionary: যে কোন ভাষার ওয়েবসাইট পড়ুন

০৯ ই মে, ২০১৩ বিকাল ৫:৩২

গুগলের ইনলাইন ডিকশনারী(ওয়েবসাইটে যে কোন ওয়ার্ডের উপর ডাবল ক্লিক করলে অর্থ দেখা যায়) প্রায় সবসময় আমি ব্যবহার করতাম । কিন্তু গুগলের বাংলা ট্রান্সলেশন চালু হওয়া সত্বেও কেন ইনলাইনে বাংলা শব্দার্থ দেখা যাবে না তা চিন্তা করে মহা বিরক্ত ছিলাম । শেষ পর্যন্ত গুগলের ইনলাইন ডিকশনারীর স্থান বিশেষে কোড করেই নতুন এই ফ্রি ক্রোম এক্সটেনশনটা বানিয়ে ফেললাম আজ বিকেলে । ক্রোম ওয়েব স্টোরের

bit.ly/13jFgW3

এই লিংক এ গিয়ে Add to Chrome এ চাপলেই ইন্সটল হয়ে যাবে । গুগল ক্রোমের ব্রাউজার URL লেখার জায়গার ঠিক ডান পাশে "অ" লেখা একটা আইকন দেখা যাবে । যেখানে চাপলে ইনপুট বক্স আসবে । যাতে শব্দ লিখে কিংবা কপি পেস্ট করে Define বাটন চাপলে বাংলায় ট্রান্সলেটেড হয়ে দেখাবে । অথবা যেকোন টেক্সটে ডাবল ক্লিক করলেই হলুদ বাবল বক্সে বাংলা শব্দার্থ দেখতে পারবেন । প্রায় যে কোন ভাষার ওয়েবসাইটেই এই এক্সটেনশনটি কাজ করবে। যারা বিদেশী ওয়েবসাইটে প্রায়ই যান, তাদের অনেক কাজে লাগবে আশা করছি ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

আলামিনস্টাইন বলেছেন: দারুন হয়েছে। সবার খুবই কাজে লাগবে। সবার সাথে শেয়ার করছি আপনার এই এডঅনটি।

দারুন কাজ করেছেন ভাইটি।

২| ০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

যেড ফোর্স বলেছেন: অনলাইন এ আয় করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.