নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিন আরফান

আমার জীবন ও যৌবনের তিক্ত অভিজ্ঞতায় কষ্টে রাত জেগে শব্দের কারিগর, লিখে চলি কবিতার পাণ্ডলিপি. বিনিময়ে জোটেনি ক বেলার ভাত একটি লাল গামছা অথবা সোহাগী প্রিয়ার সামান্য প্রসাধনী. নিজের ঘরেই জ্বলে অভাবের আগুন. নুন আনতে পান্তা ফুরায় প্রতিদিনের সংসারে. বায়ান্নের ভা

মোঃ আব্দুর রহিম বিন আরফান

আমার জীবন ও যৌবনের তিক্ত অভিজ্ঞতায় কষ্টে রাত জেগে শব্দের কারিগর, লিখে চলি কবিতার পাণ্ডলিপি. বিনিময়ে জোটেনি ক বেলার ভাত একটি লাল গামছা অথবা সোহাগী প্রিয়ার সামান্য প্রসাধনী. নিজের ঘরেই জ্বলে অভাবের আগুন. নুন আনতে পান্তা ফুরায় প্রতিদিনের সংসারে. বায়ান্নের ভাষা আন্দোলন থেকে নব্বইয়ের গণ আন্দোলন, বিশ্বাসে বিপ্লবে ফিরে আসে বার বার আমার প্রিয় কবিতার মাঝে. কবিতা আমায় হাসায় কাদায়, কবিতা শোনায় বিজয়ের গান. কবিতা আমার শুধুই আমার বিশ্বাসে বলিয়ান জীবনে মরণে.

মোঃ আব্দুর রহিম বিন আরফান › বিস্তারিত পোস্টঃ

আমার তৃতীয় বই 'মনপাখি'

১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৮

প্রতিটি মানুষের মধ্যেই একটি মন আছে। যার রঙ দুটি। সাদা ও কালো। তাই মনের সাথে মন মিলানো খুবই জটিল। হয়তো সাদাটার সাথে মিলে নয়তো কালোটার। এক রঙা সাদা মনের মানুষ খুঁজে পাওয়া দুষ্কর।

যাদের কালো মনের মানুষ হিসাবে অনুমান করি তাদের মধ্যেও সাদা মন বিরাজ করে। সাদামনেও কালো।

আর মনের মানুষ কথাটি শুনলেই আমাদের মন ছুঁয়ে যায়। কখনো সাদা মনে দোলা লাগে, কখনো কালো মনে। তবে নারীর মনে সাদা রঙের দীপ্তি অনেক বেশি, এটা নির্দ্বিধায় বলতে পারি। তারপরেও নারী প্রতারিত হয়। কেননা তারা সহজে কালো মনের প্রভা দেখতে পায় না। বিধায় তাদের মন পাখিকে উড়িয়ে দেয় পুরুষের এক পলকের সাদা মনের ঝিলিক দেখে। অনেক পুরুষের ক্ষেত্রেও তাই।

সেসব নারী-পুরুষের কল্যাণে আমার তৃতীয় বই মনপাখি। বইটি শুধুমাত্র বয়োসন্ধিকাল অতিক্রম করা নারী-পুরুষের জন্য। যাদের মনপাখি স্বপ্নের আকাশে উড়ে আর অতল সমুদ্রে সাঁতার কাটে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৮

গেন্না বয় বলেছেন: শুভকামনা আপনার জন্য।

২| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৪

অপূর্ণ রায়হান বলেছেন: অভিনন্দ ।

৩| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১০

অন্ধবিন্দু বলেছেন:
সাদামনেও কালো। বাহ্
শুভ কামনা রইলো, আরফান।

৪| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৫

মোঃ আব্দুর রহিম বিন আরফান বলেছেন: sobaike dhonnobad

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.