নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বায়োবাংলা

বায়োবাংলা › বিস্তারিত পোস্টঃ

বায়োইনফরম্যাটিক্স : আমার স্বপ্ন ও আশা

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৬

আমি বায়োইফরম্যাটিক্স ভালো বুঝিনা । একটু একটু পারি । এটি মুলত তিনটি ভিন্ন সাবেজেক্টের মিশ্রণ : বায়োলজি, স্ট্যাটিস্টিকস এবং কম্পিউটার সায়েন্স । দুঃখের বিষয় হলো কম্পিউটার বিজ্ঞানীরা এটাকে তাদের বিষয় মনে করেন, আর বায়োলজিস্টরা এটাকে একটা ফোর্র্থ সাবজেক্ট । আনেকেই হইতো আমার সাথে একমত হবেনা যে, শুধু বায়োইনফরম্যাটিক্স এক্সপার্ট এর দরকার আছে । কিন্তু আমি বিশ্বাস করি এবং সত্যিই বিশ্বাস করি অদূর ভবিষ্যৎ এ সত্যিকারের বায়োইনফরম্যাটিশিয়ানের দরকার পড়বে । কারণ তখন বায়োলজিক্যাল ল্যাবের সব কাজ হবে কম্পিউটার নিয়ন্ত্রিত অটোম্যাটেড । তাই ল্যাবগুলোর দরকার হবে এমন কারো যার বায়োলজিক্যাল, প্রোগ্রামিং ও ষ্ট্যাট এ সমান দক্ষতা আছে । হ্যাঁ কম-বেশি কিছু হতে পারে । কিন্তু বিকল্প কোন সুযোগ নেই । আপনার হতের কাছে সবসময় ডাটা গিজ গিজ করবে ।



আমরা হইতো ভবিষ্যৎ দেখতে ভয় পাই বা মেনে নিতে পারিনা, আমরা এমন কল্পনা শুধু মুভি গুলোতেই ফুটিয়ে তুলতে ভালবাসি কারণ তা হলো সায়েন্স ফিকশন । কিন্তু আমার বিশ্বাস এই ফিকশন গুলিই একদিন সত্য হয়ে উঠবে । যেমনটা দেখনো হয়েছে Resident Evil, X-Men বা Ultraviolet মুভির বিজ্ঞানীদের ।আমি অনেক ভেবেছি , কেন আমাকে এত কষ্ট করে বায়োইনফরম্যাটিক্স শিখতে হচ্ছে । এর কারণ একটা্ই আমার প্রোগ্রামিং এ ভাল দক্ষতা নেই আবার প্রোগ্রামাররা ভাল বায়োলজি বুঝেনা । যেমন আমি ইভলিউলশন নিয়ে কাজ করি । এর আনেক মেথড সম্পূর্নরুপে অটোমেটেড করা যেত ( যেহেতু আমি প্রোগ্রামিং একটু একটু বুঝি তাই বলতে পারছি ।) । তা করা হলে হইতো আরো পাঁচ বছর পর যা জানা যাবে তা এখানি জানা যেত । এখোনো বায়োলজিক্যাল ডাটাবেজ অনেকগুলো, একই প্লাটফর্মে নয় ।



আমি বিশ্বাস করি মাইক্রোসফট এর মতো বড় বড় কোম্পানীগুলো উদ্দোগ নিলে বায়োইনফরম্যাটিক্স এর বিকাশ অন্তত ১০০শ গুণ বেশি হবে । ডেটাবেইজ এবং সফটওয়ার গুলো একই প্লাটফর্মে আসবে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.