নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বায়োবাংলা

বায়োবাংলা › বিস্তারিত পোস্টঃ

Evolution

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০১

আমি Evolutionary Biology নিয়ে কাজ করি । বলতে অসুবিধা নেই কাজটা আমি ভালই Enjoy করি এবং Evolution ও বিশ্বাস করি ।

অনেক আস্তিক ও ধার্মিক হইতো নাক কুঁচকাবেন, আবার নাস্তিকরা হইতো খুশি হবে কিন্তু আমি সবাইকে পরিস্কারভাবে বলতে চাই আমি ধর্মের বিশ্বাস রেখেই Evolution বিশ্বাস করি ।

যারা Evolution বিশ্বাস করেন তাদের যুক্তি হলো কোন কিছু হটাৎ করে আসতে পারেনা, সব কিছুই পরিবেশ ও প্রকৃতির প্রয়োজনে উদ্ভব ।আর যারা এর বিপক্ষে তাদের যুক্তি হলো একটা ঝড় কিভাবে এমনকি অসংখ্য বার হলেও একটা বাড়ি বানাতে পারে? যেহেতু মিউটেশন হলো Random তাই এটি ঝড়ই বটে ।



Evolution জিনিসটার পক্ষে আগে বলি : এই মতবাদের মূল কথাটা হলো Random মিউটেশনের সময় যদি কোন মিউটেশন কোন স্পেসিসের জন্য অ্যাডভান্টেজ নিয়ে আসে তবে সেই স্পেসিস বিরুপ প্রকৃতিতে বেঁচে থাকার সম্ভাবনা বেড়ে যায়, অন্যদিকে যাদের এই মিউটেশনটা হয়নি তারা বিলুপ্ত হয়ে যায় । এটাই Survival for the fittest ।

যারা এটা বিশ্বস করেন না তাদের মতে ইশ্বর ( আমি যেহেতু মুসলমান তাই আমার ভাষায় আল্লাহ ) এই পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন, তারো আগে তিনি বিভিন্ন পশু-পাখি, গাছপালা সৃষ্টি করেছেন । কোন ধর্মেই এই সৃষ্টির বিষদ বিবরণ নেই । কোথাও বলা হয়নি কাকে কত সময়ে সৃষ্টি করা হয়েছে । শুধু মানুষ নিয়ে বলা হয়েছে তাদেরকে সরাসরি পৃথিবীতে পাঠানো হয়েছে ।

ঘটনা যাই ঘটুকনা কেন Evolutionary Biologist দেরই লাভ । কারণ তারা এটাকে Evolution হিসেবেই দেখবে । একটু চিন্তা করে দেখুন যদি System এর বাইরে থেকে কেউ আমাদের এই System টা পরিবরতন করে তবে আসরা এটাকে Evolution হিসেবেই পাব, কারণ যিনি এই পরিবরতনটা করবেন তিনি এটা লক্ষ্য রেখেই করবেন নতুন সৃষ্টিটা যেন System এর সাথে খাপ খেয়ে যায় । ধর্মের সাথে Evolution এর কোন বিরোধ নেই কারণ ধর্ম বলছে ইশ্বর Evolution করেছেন আর নাস্তিরা হইতো বলবে Evolution একা একা হয়েছে কিন্তু মোদ্দা কথা হলো Evolution হয়েছে ।বাকিটা যার যার বিশ্বাসের ব্যাপার ।

কেউ যদি বলেন আপনার কাছে প্রমাণ কি ইশ্বর Evolution করেছে, বিজ্ঞানতো তা প্রমাণ করে নাই : আমি বলব ভাই একটু সবুর করেন সব কিছুই নিজের অক্ষে ঘুরছে এটাই প্রমান করতে মানুষের (বিজ্ঞানের) ১০ মিলিয়ন বছর অপেক্ষা করতে হয়েছে (গ্যালিলিও – নিউটন – আইনষ্টাইন ) পার করতে হয়েছে; তাই বিজ্ঞানকে একটু সময় দেন এটাও সে প্রমাণ করবে একদিন ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.