নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি রাজ

কবিরাজ এবং কবি রাজ প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক দুটি শব্দ।

কবি রাজ › বিস্তারিত পোস্টঃ

কবি রাজের কবিরাজি : সিজোফ্রেনিয়া(schizophrenia) সম্পর্কে জানুন।

২৯ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৫৩





সিজোফ্রেনিয়া(schizophrenia) একটি গুরুতর মানসিক রোগ।এটিকে সংজ্ঞায়িত করা হয় এভাবে,"চিন্তাশক্তি(thought) এবং উপলব্ধির(perception) গঠনগত ও বৈশিষ্ট্যমূলক বিচ্যুতি এবং যেখানে আবেগের অনুপযুক্ত অথবা ভিন্নতর বহিঃপ্রকাশ(inappropriate/blunted affect) হয়।"কিন্তু মজার ব্যাপার হল,এসব ক্ষেত্রে রোগীর চেতনা এবং বুদ্ধিবৃত্তি ক্ষমতা সাধারণত বজায় থাকে।



বুঝতে পারছি,ডেফিনেশানটি বেশ খটমটে হয়ে গেল,বিশেষত নন-মেডিকেল পাঠকদের জন্যে।যাহোক সিজোফ্রেনিয়ার লক্ষণসমূহ জানলে বিষয়গুলো পরিষ্কার হবে আশা করি।







সিজোফ্রেনিয়ার গুরুত্বপূর্ণ লক্ষণগুলো হল-



A = Auditory hallucination(এই সিরিজের পর্ব ১-য়ে বিশদভাবে বর্নিত,পুনরায় দেখে নিন-ইলিউশন(illusion) এবং হ্যালুছিনেশন(hallucination )

B = Broadcasting,insertion/withdrawl of thought(রোগী কমপ্লেইন করবে,তার চিন্তাসমুহ বাইরে ছড়িয়ে যাচ্ছে কিংবা তার মাথায় কেউ কিছু উদ্ভট চিন্তা ঢুকিয়ে দিচ্ছে কিংবা কেউ তার মাথা থেকে গোপন চিন্তা বের করে নিচ্ছে।)

C = Controlled feeling(রোগী কমপ্লেইন করবে,তার অনুভূতি,উদ্যম এবং কর্ম বাইরের কেউ প্রভাবিত করছে।)

D = Delusion(এই সিরিজের পর্ব ২-য়ে বিশদভাবে বর্নিত,পুনরায় দেখে নিন-ডিল্যুশন )



এছাড়া অন্যান্য সিম্পটমগুলোর মধ্যে নতুন অর্থহীন শব্দের উৎপত্তি(neologism),চিন্তাক্রমের বিক্ষেপ(breaks in train of thought),অসামঞ্জস্যপুর্ণ কথাবার্তা(irrelevant speech),অদ্ভুত অথচ অপরিবর্তনীয় দেহভঙ্গি(catatonia),ঋণাত্মক আচরণ(negetivism),বাকশক্তিহীনের ন্যায় আচরণ(mutism) ইত্যাদি উল্লেখযোগ্য।



চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন ধরণের মডালিটি অনুসরণ করা হয়।



১। ঔষধ(pharmacological)



বিভিন্ন ধরণের অ্যান্টি-সাইকোটিক ড্রাগ রয়েছে।চিকিৎসক বিভিন্ন দিক বিবেচনা করে সঠিক ড্রাগটি নির্বাচন করেন।যেমন,প্রায় সকল ঔষধের কার্যকারিতা সমপর্যায়ের যদিও ব্যক্তি বিশেষে বিশেষটি ভাল কাজ করে।অধিক শক্তিশালী ড্রাগ অ্যান্টি-সাইকোটিক হিসেবে ভাল কাজ করে,কিন্তু এক্সট্রা-পিরামিডাল(extra-pyramidal) সাইড এফেক্ট বেশী হয়।



২। মনস্তাত্ত্বিক ও সামাজিক সহায়তা(psychosocial support)



রোগী এবং তার পরিবারকে কাউন্সেলিং,সামাজিকভাবে সুস্থ জীবনের নিশ্চয়তা এবং পুনর্বাসন খুবই জরুরী।বিশেষত পাগল বলে সামাজিকভাবে হেয়প্রতিপন্নতার বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।







৩। ইলেক্ট্রো-কনভালসিভ থেরাপি(electroconvulsive therapy)



এই রোগের গতিধারা(prognosis) মোটামুটি নিম্নরূপ-

২০% ক্ষেত্রে রোগী সম্পুর্ণভাবে সুস্থ হয়।

৩৫% ক্ষেত্রে রোগী কিছুদিনের সম্পুর্ণভাবে সুস্থ হয়,অতঃপর পূর্বাবস্থা ফিরে আসে।

৩৫% ক্ষেত্রে রোগী অসম্পুর্ণভাবে সুস্থ হয় এবং মাঝে মাঝে পূর্বাবস্থা ফিরে আসে।

১০% ক্ষেত্রে রোগী ক্রমাগত খারাপের দিকে যেতে থাকে।







আরও ভালভাবে জানতে চাইলে,SCHIZOPHRENIA IN DETAIL



পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।মতামত জানালে খুশি হব।

মন্তব্য ১৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১০ রাত ১২:১৪

রাতমজুর বলেছেন: "১০% ক্ষেত্রে রোগী ক্রমাগত খারাপের দিকে যেতে থাকে।" - লাষ্ট স্টেজের পরে কি পরিনতি হয়?

৩০ শে নভেম্বর, ২০১০ রাত ১২:২৯

কবি রাজ বলেছেন: সিম্পটমগুলোর তীব্রতা ক্রমশ বাড়তে থাকে।বদ্ধ পাগল বলতে আমরা যা বুঝি আর কি।বড় সমস্যা হল,পরবর্তীতে ড্রাগ ট্রিটমেন্ট সম্পূর্ণ ফেইল্ড হয়।

রোগীর খাদ্যগ্রহণে অস্বীকৃতি এবং নিজের অস্তিত্বের বিপন্ন করার প্রবনতা রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে।

২| ৩০ শে নভেম্বর, ২০১০ রাত ১২:২০

বনজ্যোৎস্নায়,সবুজ অন্ধকারে বলেছেন: onek kichu janlam ........tnx +++++++

৩০ শে নভেম্বর, ২০১০ রাত ১২:৩৭

কবি রাজ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩| ৩০ শে নভেম্বর, ২০১০ রাত ১:০৯

মুন্ডুহীন বলেছেন: +++

৩০ শে নভেম্বর, ২০১০ রাত ১:২৪

কবি রাজ বলেছেন: আপনার মুণ্ডু নাই,সিজোফ্রেনিয়া হবার ভয়ও নাই।;)

প্লাসের জন্য ধন্যবাদ।

৪| ৩০ শে নভেম্বর, ২০১০ রাত ১:৩০

সপ্রতিভ বলেছেন: "চিন্তাশক্তি(thought) এবং উপলব্ধির(perception) গঠনগত ও বৈশিষ্ট্যমূলক বিচ্যুতি এবং যেখানে আবেগের অনুপযুক্ত অথবা ভিন্নতর বহিঃপ্রকাশ(inappropriate/blunted affect) হয়।"

---বিয়াফুক লিকেচো ভায়া
++++++++++++++

৩০ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:৩৬

কবি রাজ বলেছেন: বিধান স্যারের সংজ্ঞার বঙ্গানুবাদ করতে যাইয়া আমার নিজেরই সিজো হইবার জোগাড়।

৫| ৩০ শে নভেম্বর, ২০১০ রাত ১:৫৪

পদ্মাচরের লাঠিয়াল বলেছেন: অসাধারণ, চালিয়ে যান, সামুতে এধরণের বিজ্ঞানমনস্ক লেখাই অনেক প্রয়োজনীয়।

আমার সবসময়ই মনে হয়, অদৃশ্য কেউ আমার সবকিছু রেকর্ড করতিছে, চিন্তাভি। স্রেফ মনে হয়। এইডা কি কুনোপদের ইলিউশন/ডিল্যুশন/হ্যালুসিনেশন?

৩০ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:৪৮

কবি রাজ বলেছেন: স্রেফ মনে হইলে কিছুই না।কিন্তু আপনার যদি এটা বিশ্বাস হয় এবং এটার ভিত্তিহীনতা ব্যাখ্যা করার পরও যদি আপনি আপনার বিশ্বাস থেকে সরে না আসেন,তবে সেটা ডিল্যুশন।

৬| ৩০ শে নভেম্বর, ২০১০ রাত ৩:১৮

শয়তান বলেছেন: জমানো শুরু করলাম ।

৩০ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:৪৯

কবি রাজ বলেছেন: ধন্যবাদ দিতে শুরু করলাম।:)

৭| ৩০ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:৫৩

বনের আগুন বলেছেন: ভালো, আপনি ডকটর নাকি?

৩০ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:৫১

কবি রাজ বলেছেন: নাহ্ ... আমি কবিরাজ।;)

৮| ৩০ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:৪৯

রাতমজুর বলেছেন: হুম, লক্ষন ভালো না। এই ১০% তার মানে গন কেইস?

৩০ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:৫২

কবি রাজ বলেছেন: রোগী কে?আপনি নিজে??;)

৯| ৩০ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:৫৩

রাতমজুর বলেছেন: দেশেতো সবই মানসিক রোগী, কেউ কম কেউ বেশী ;)

৩০ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:১৪

কবি রাজ বলেছেন: হ্যা,তা ঠিক।মানসিক রোগী আমি নিজেও।;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.