নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপ্লব019

বিপ্ল০১৯

আমি বিপ্লব, একটি বেসরকারি টেলিভিশনে চাকুরীরত আছি।

বিপ্ল০১৯ › বিস্তারিত পোস্টঃ

ফলে ফরমালিন, আতঙ্কিত ভোক্তা; বন্ধে কঠোর পদক্ষেপ চাই সরকারের

১৭ ই জুন, ২০১৪ দুপুর ১:০৫

খাদ্য, পুষ্টি, ভিটামিন ও খনিজ উপাদানের প্রাকৃতিক উৎস হলো ফল। মানুষের শারীরিক বৃদ্ধি, মেধার বিকাশ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা এবং রফতানি আয় বৃদ্ধিসহ নানা ধরনের সুবিধা আসে ফল থেকে।



সুন্দর বর্ণ, স্বাদ ও গন্ধের জন্য ফল সবারই প্রিয়। এখন ফলের মওসূম হওয়ায় আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, জামরুলসহ বিভিন্ন ফলের সমাহার দেশের হাট-বাজার, শহর-বন্দর ও রাজধানীজুড়ে। সুস্থ থাকার জন্য একজন সাধারণ মানুষের প্রতিদিন ১১৫ গ্রাম ফল খাওয়া উচিত। কিন্তু আমরা খেতে পারি মাত্র ৪০ থেকে ৫০ গ্রাম। ভিটামিনের প্রয়োজন মেটাতে যে ফল আমরা খাই তা কি আদৌ নিরাপদ ? যে সামান্য পরিমাণ ফল কিনে খাই, সেই ফলে এখন স্বাদ নেই, নেই পুষ্টি উপাদান। আছে ফরমালিন ও ক্যালসিয়াম কার্বাইডের বিষ। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এবং বাগান মালিকদের সীমাহীন লোভের কারণে পুষ্টিকর ফল পরিণত হয়েছে বিষাক্ত বস্তুতে। ঢাকা শহরের মানুষ এখন ফলের কথা শুনলেই আঁতকে ওঠেন।

বিস্তারিত: http://wp.me/p4zfmW-13K

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.