| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঈদুল ফিতর পর্যন্ত ঢাকায় রাস্তা খোড়াখুড়ি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে খোড়াখুড়ির কারণে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
মঙ্গলবার সচিবালয়ে যানজট নিরসনে করণীয় নির্ধারণে এক সভা শেষে যোগাযোগমন্ত্রী ওবায়েদুল কাদের এ কথা বলেন।
তিনি বলেন, ‘রাস্তা খোড়াখুড়ি ও কাটার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। ঈদ পর্যন্ত রাস্তা কাটা ও খোড়াখুড়ি বন্ধ রাখা হবে। এ বিষয়ে ওয়াসা এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী মগবাজার-বাংলামোটর-মৌচাক-শান্তিনগর-সাতরাস্তা সড়ক অবিলম্বে যান চলাচল উপযোগী করা হবে। এ বিষয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
ঈদের আগে ৭ দিন এবং পরে ৩ দিন মাওনা, চন্দ্রারমোড়, কালিহাতি, জয়দেবপুর ইত্যাদি গুরুত্ত্বপূর্ণ সড়কে চলমান উন্নয়ন কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
যোগাযোগমন্ত্রী জানান, যাত্রাবাড়ি মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের সড়ক অবিলম্বে চলাচল উপযোগী করা হবে। একইসঙ্গে ফ্লাইওভার নিয়ে মালিক-ঠিকাদার সমস্যা নিরসন করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
ওবায়দুল কাদের বলেন, ‘দেশের সকল মহাসড়কের ক্ষতিগ্রস্থ সড়ক যেমন ঢাকা-চট্টগ্রাম, জয়দেবপুর-ময়মনসিংহ এবং টাঙ্গাইল সড়কের মেরামত কাজ ত্বরান্বিত করবে সড়ক ও জনপথ অধিদফতর।
http://wp.me/p4zfmW-1yh
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
ঢাকাবাসী বলেছেন: গর্দভ মার্কা কথা! এখন ঈদের আগে যেটুকু উন্নতি আর চলাচলের উপযোগী হত সেটাও বন্ধ হলো!