নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপ্লব019

বিপ্ল০১৯

আমি বিপ্লব, একটি বেসরকারি টেলিভিশনে চাকুরীরত আছি।

বিপ্ল০১৯ › বিস্তারিত পোস্টঃ

সুইস ব্যাংকের টাকা ফেরত আনতে চাওয়ায় অস্বস্থিতে বিএনপি: হাছান মাহমুদ

০১ লা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২১

আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সুইস ব্যাংকের টাকা ফেরত আনার ঘোষণা দেয়ায় বিএনপি এখন অস্বস্থিতে রয়েছে।



মঙ্গলবার সকালে ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।



ড. হাছান মাহমুদ বলেন, সুইস ব্যাংকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর টাকা থাকায় বিএনপি অস্বস্তিতে পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইস ব্যাংক থেকে টাকা ফেরত আনার কথা বলার পর থেকে বিএনপি নেতাদের গায়ে জ্বালা শুরু হয়েছে। তাদের মধ্যে অস্বস্তি লক্ষ্য করা যাচ্ছে।



বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের প্রবাস জীবনের প্রতি ইঙ্গিত করে হাছান মাহমুদ বলেন, তারেক রহমার লন্ডনে বিলাসবহুল জীবন যাপন করছেন। নামী দামি ব্রান্ডের গাড়ি ব্যবহার করছেন, মেয়েকে ভালো স্কুলে লেখাপড়া করাচ্ছেন এবং তাদের নিরাপত্তার জন্য নিরাপত্তারক্ষী নিয়োগ দিচ্ছেন।



তিনি (তারেক) কিভাবে এসব ব্যয় নির্বাহ করছেন, তার আয়ের উৎস কি? সে ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি



http://wp.me/p4zfmW-1y2

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

ঢাকাবাসী বলেছেন: আপনিই মনে হয় ভয়ংকর অস্বস্তিতে আছেন। বন মন্ত্রী হিসাবে.....

২| ০১ লা জুলাই, ২০১৪ রাত ৮:৪২

রাজ হাসান বলেছেন: কেন গত বছর যেই পরিমান অর্থ পাচার হইছে সেটা কি ???সিরিয়ালের নিচে নাকি???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.