নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন।

তাসনুভা সাখাওয়াত বীথি

"সত্য যখন মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়, কেননা মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল"

তাসনুভা সাখাওয়াত বীথি › বিস্তারিত পোস্টঃ

জয় হোক ভালবাসা ও মানবতার

০৮ ই জুন, ২০১২ দুপুর ২:৩৯

একটি বিশেষ দৌড় প্রতিযোগিতা যেখানে শারীরিক বা মানসিকভাবে পূর্ণ সক্ষম নয় এমন ৯ জন প্রতিযোগী নিদ্ধারিত সময়ে একই কাতারে দাঁড়ালো।



বাঁশি দেওয়ার সাথে সাথে প্রতিযোগীরা দৌড় দিতে শুরু হলো।

লাইন ধরে প্রতিযোগীরা দৌড়ে যাচ্ছে এমন সময়ে বছর দশ কি বারো বয়সের এর এক প্রতিবন্ধি ছেলে দৌড়ের সময় হঠাৎ পড়ে যায় এবং কাঁদতে থাকে। বাকি ৮জন যখন দৌড়ের শেষ পর্যায়ে তখন তাদের কানে যায় এমন কান্নার শব্ধ। দৌড় থামিয়ে পেছনে ফিরে দেখে সেই শিশুটিকে। ৮জনই ফিরে আসলো প্রতিবন্ধী শিশুটির কাছে। তারা সবাই ছেলেটির মাথাই হাত বুলিয়ে দেয়,তার হাত ধরে সবাই টেনে তোলে। এর পর আট জন প্রতিযোগীর সবাই তারা একজন আরেকজনের কাঁধে হাত দিয়ে বাকি পথ টুকু দৌড়ে যেয়ে সবাই একসাথে লাইন ক্রস করে।

ভালোবাসার নিদর্শন দেখে স্টেডিয়ামের কেউই চোখের পানি ধরে রাখতে পারেনি। নিস্পাপ ভালোবাসার ভেতর যে কোনও অভিমান থাকে না,প্রতিযোগিতা থাকে না, মানবিকতাই মুখ্য হয়ে উঠে তারই এক উজ্জ্বল এবং বাস্তব প্রমান ফুটে ওঠে এই দৌড় প্রতিযোগিতায়।



এতক্ষণ যা পড়লেন, এটা নিছক কোন গল্প নয়। এটি ২০০৮ সালের বিশেষ অলিম্পিক আসরের ঘটনা যেখানে সকল প্রতিযোগী ছিলেন কোননা কোন ভাবে পূর্ণ সক্ষম নয় এমন মানুষ।



এই বিশেষ বা স্পেশাল অলিম্পিকের একটা মটো আছে, "আমাকে জয়ী হতে দিন। যদি জয়ী হতে নাও পারি, তবে অন্তত চেষ্টা করার সাহসটুকু দিন"



পৃথিবীর প্রতিটি মানুষ ভালবাসতে ভালবাসুক । সাম্য শান্তি ও ভালবাসাবাসিতে মুখর হোক এই পৃথিবী । এক পশলা শান্তির বৃষ্টি এসে ধুয়ে দিক সকল বর্নবাদ ও শ্রেণীকরণ , মানুষে মানুষে ভেদাভেদ । পৃথিবীর প্রতিটা ধর্মের মানুষ সম্মান করুক অন্য ধর্মের মানুষদের । শান্তিময় পৃথিবী থেকে হারিয়ে যাক সকল যুদ্ধ সংঘাত ।



জয় হোক ভালবাসা ও মানবতার ।



মন্তব্য ২২ টি রেটিং +১২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১২ বিকাল ৩:০৬

s r jony বলেছেন: ভাললাগা রইল রে

০৮ ই জুন, ২০১২ বিকাল ৩:২৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: :)

২| ০৮ ই জুন, ২০১২ বিকাল ৩:১৮

১১স্টার বলেছেন: amar chokhe pani chole aaice

০৮ ই জুন, ২০১২ বিকাল ৩:২৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হুম :(

৩| ০৮ ই জুন, ২০১২ বিকাল ৩:৫১

ইয়ার শরীফ বলেছেন: জয় হোক ভালবাসা ও মানবতার

০৮ ই জুন, ২০১২ বিকাল ৩:৫৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হুম ধন্যবাদ :)

৪| ০৮ ই জুন, ২০১২ বিকাল ৩:৫৪

বাঘ মামা বলেছেন: এই পৃথিবীতে বাহুবলে অর্জিত কোন কিছুই ধোপে টিকেনি।একমাত্র ভালোবাসায় অর্জিত সবকিছুই দীর্ঘস্থায়ী হয়েছে।

জয় হয়েছে শুধু ভালোবাসারি।

০৮ ই জুন, ২০১২ বিকাল ৩:৫৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সেটাই । ১০০ % ঠিক ।

৫| ০৮ ই জুন, ২০১২ বিকাল ৪:১৫

হাসান কালবৈশাখী বলেছেন: খুব ভাল লাগলো ..

জয় হোক ভালবাসার .. মানবতার ..

০৮ ই জুন, ২০১২ বিকাল ৪:১৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আপনাকে ধন্যবাদ :)

৬| ০৮ ই জুন, ২০১২ বিকাল ৫:০১

সাদাসিধা মানুষ বলেছেন: ১ বস্তা পাল্স লন.....। :-* :-*

০৮ ই জুন, ২০১২ বিকাল ৫:০৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: :)

৭| ০৮ ই জুন, ২০১২ বিকাল ৫:১৮

বেঈমান আমি বলেছেন: জয় হোক ভালোবাসার। :)

০৮ ই জুন, ২০১২ বিকাল ৫:১৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: মানবতার ও জয় হোক :)

৮| ০৮ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:০৪

আমি লিখতে চাই না বলেছেন: কে বলেছে পৃথিবীটা পঁচে গেছে। আমাদের পৃথিবী এখনও অন্যের দুঃখে পাশে এসে দাড়ায়। এক সাথে জিততে জানে।

০৮ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:৫১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: পৃথিবীটা পঁচে যায়নি । পৃথিবীর মানুষ গুলো দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছে । :(

৯| ০৮ ই জুন, ২০১২ রাত ৮:০১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

ভালোবাসার জয় হোক!
ভালোবাসার জন্য মানুষ, প্রতিষ্ঠিত হোক।

০৮ ই জুন, ২০১২ রাত ১০:০৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য এটাই হোক ব্রত ।

১০| ০৯ ই জুন, ২০১২ রাত ১২:২১

আমি তুমি আমরা বলেছেন: জয় হোক ভালবাসা ও মানবতার ।

ভাল লাগল।

০৯ ই জুন, ২০১২ রাত ২:০২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ :)

১১| ০৯ ই জুন, ২০১২ ভোর ৪:৫৫

নাফিজ মুনতাসির বলেছেন: আবেগাপ্লুত হয়ে গেলাম পড়ে :(

জয় হোক ভালোবাসার.........দারুণ পোষ্ট++++++

০৯ ই জুন, ২০১২ বিকাল ৩:৩৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অনেক ধন্যবাদ নাফিজ ভাইয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.