নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নগর চাতক

নগর চাতক › বিস্তারিত পোস্টঃ

নষ্ট কথা

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

যতটা পথ অঙ্কিত করি জরাজীর্ণ কর্দমাক্ত এই পৃথিবীর বুকে

ততোটা পথ শুধু রঞ্জিত করি কখনো রক্তে কখনো কিছু কলঙ্কের কালিত,

ব্যবধানে শুধু পরে থাকে কিছু হিসেব আর নিস্তেজ কিছু স্মৃতি,

যাদের কোন মূল্য নেই হাজার বছর ধরে এই শেয়াল কুকুরের শাসিত সমাজে ।

নিষ্পাপ এই পৃথিবীর বুকে পঁচন ধরেছিল সেই সভ্যতার শুরুত,

যখন একদল মানুষের আপত্তি হয়েছিলো এভাবে আর নয়,

আমাদের পরিচয় আমরাই বদলে দেবো!

হেঁটেছি অনেকটা পথ আর কতো দেরী ?

যেখানে মানুষের প্রয়োজন কিছু রক্ত - মাংস- নিজেকে মানুষ দাবি করার জন্য ,

যেখানে পদদলিত হয় প্রতিটি মুহূর্তে আমাদের অনুভূতি, বিকৃত হয় স্বার্থ আর অর্থের কাছে !

তাকে যদি সভ্যতা বল তবে তোমরা সভ্যতার শীর্ষে চলে যাও, আমার বিন্দু মাত্র আপত্তি নেই...

আমি চির অসভ্য থেকে যেতে চাই তোমাদের কাছে .........।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.