নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নগর চাতক

নগর চাতক › বিস্তারিত পোস্টঃ

শোক

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫

এলোমেলো কোন এক বিকেল,

তোমার ছায়ার মতো সূর্য ডুবে যাওয়া,

স্পর্শ করে কালো অন্ধকার আর এক সন্ধ্যা তারা।

ধ্বনিত আযান শুনে সব পাখি ফিরে গেলো ঘরে,

ছেড়ে এই খাল বিল নদী আর আর মৃত বালুচরে,

ঘুমিয়ে যাবে ঠোঁটে ঠোঁট বুকে বুক আর অগণিত সুখ।

আর আমি কোন এক কুহকের মতো উড়ে যাবো,

মাঝে মাঝে চিৎকারে কেঁদে যাবো,

বাস কিংবা ট্রাকের সাইরেনের মতো-

অথবা নীরব আর্তনাদে হেঁটে যাবো অনেক দূর,

আর আমার তরে তাকিয়ে রবে সহস্র ঘৃণার চোখ,

আর আমিও অবনত শিয়রে বিসর্জনে লিপ্ত হবো,

আর ক্ষণে ক্ষণে তোমার তরে উঠবে জেগে কিছু শোকার্ত মুখ!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.