নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লাক সেপ্টেম্বর

ব্লাক সেপ্টেম্বর › বিস্তারিত পোস্টঃ

ধর্মের নামে বিশৃঙ্খলা বিএনপি সমর্থন করে না: ফখরুল

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৯

ধর্মের নামে বিশৃঙ্খলা বিএনপি সমর্থন করে না: ফখরুল





বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে। দেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে। কিন্তু ধর্মের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি, হানাহানি ও অরাজকতা বিএনপি সমর্থন করে না। আজ শনিবার সকালে দিনাজপুরে দলীয় কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।



বেলা ১১টার দিকে দিনাজপুর লোকভবনে জেলা বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল অভিযোগ করেন, সত্য কথা বলার অপরাধে সরকার তাঁকে ৫৯ দিন জেলে আটক রেখেছিল। এ দেশের মানুষ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আদায় করে ছাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



দিনাজপুরে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, এখন সবচেয়ে বড় ভাবনা দেশ। আগামী দিনে কে মন্ত্রী বা কে সাংসদ হবেন, সেটি ভাবার সময় নেই। সব ধরনের বিভেদ-কোন্দল ভুলে ঐক্যবদ্ধ থেকে এই সরকারের পতন ঘটাতে এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে।



মির্জা ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে। কিন্তু নিজেরা তা বিশ্বাস বা চর্চা করে না। বর্তমান সরকারের আমলে দেশের সব ক্ষেত্রে চরম বিশৃঙ্খলা চলছে বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১২

েজরী মামুন বলেছেন: আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে। কিন্তু নিজেরা তা বিশ্বাস বা চর্চা করে না। বর্তমান সরকারের আমলে দেশের সব ক্ষেত্রে চরম বিশৃঙ্খলা চলছে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৬

ব্লাক সেপ্টেম্বর বলেছেন: ১০০% সত্য কথা।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২০

মৃন্ময় বলেছেন: ধর্মের নামে বিশৃঙ্খলা বিএনপি সমর্থন করে না: ফখরুল
great fun for today.........

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

ব্লাক সেপ্টেম্বর বলেছেন: এমন ফান বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও করেছিলেন ৯৬ সনে জামাতের সাথে যুগলবন্দী হয়ে-তখন তিনি বিরোধী দলীয় নেতা।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২১

অপূর্ণ রায়হান বলেছেন: আবার জামাতের হরতালেও তো সমর্থন দিছে !! ভণ্ডামির একটা সীমা থাকা দরকার ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৩

ব্লাক সেপ্টেম্বর বলেছেন: হরতাল সমর্থন করেছে যার যার ধর্মীয় অধিকার রক্ষার সমর্থনে।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

নায়করাজ বলেছেন: হরতালে সমর্থনই প্রমাণ করে অরাজকতার পেছনের শক্তিটি যুদ্ধাপরাধীদের দোসর বিএনপি

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪

রেজা সিদ্দিক বলেছেন: জাতীয় পতাকা ছিড়ে ফেলা, শহীদ মিনার ভাঙা এসব বিষয় নিয়ে কথা বললে ভাল হতো। আসল সংকট তো সর্বত্র, কথা বলাই মুস্কিল।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭

ব্লাক সেপ্টেম্বর বলেছেন: সহমত।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩

কালবৈশাখীর ঝড় বলেছেন:
ভণ্ডামির একটা সীমা থাকা দরকার । আবার জামাতের হরতালেও তো সমর্থন দিছে !!
bahh
এই বছর এই ব্লগে ইসলাম বিরোধী কোন লেখা বা কমেন্ট কিছুই চোখে পরে নাই। তন্ন তন্ন করে খুজেও কিছু পাই নাই। ব্লগে ইসলাম অবমাননাকর কোন উপাদান নেই।
এই হরতালে যারা নৈতিক সমর্থন দেন, তখন কোথায় তাদের নৈতিকতা।?
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.