| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বসে বসে ভাবি লিখব একটি কবিতা
যাতে লেখা থাকে আর ফুটে দেশের ছবিটা।
মারামারি খুন নিত্যদিন হয় কিছু
গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ
তাইতো থাকি আমরা জাতিতে পিছু।
সংসদ? সে বসে মাঝে মাঝে!
করে গল্প-সল্প, গালাগালি
মেতে থাকে একে অন্যের দোষে,
বাকি থাকে চুলাচুলি.......
আছে সেথা দুই রাণী সংসদের সারী দখলে
বাকিরা সব লেজ গুটিয়ে বসে থাকে ওদের বগলে।
ষোল কোটি লোক আমরা বন্দি ওদের কাছে
যেন নাই মোদের ওরা ছাড়া
মরছি তাই নাভিশ্বাষে।
শ্বৈরাচার খেদিয়ে ওরা
হইছে নতুন শ্বৈরাচারী
পেনশন ভাতা, সেগুন, চন্দন
বানিয়ে নিচ্ছে ট্যাক্স্র ফ্রি গাড়ী!
ওরা থাকে বেজায় খুশী
লুটপাট আর স্বার্থের বেলায়
চলছে তা অহরহ
দিবা-নিশী যেন হরিলুটের পালা।
ব্যাংক লোপাটের খবর একদিন
চমক দিল সবার মাঝে
কোন ভয়ে সেই সে খবর
চাপা পড়ল পাতার ভাজে?
রং-তামাশা বন্ধ করে
দেশ গড়নের মানুষ চাই
সরকার বদলিয়ে লাভকি মোদের?
কষ্ট যদি বাড়ছে সদাই
(সংগ্রিহিত)
©somewhere in net ltd.