নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে চিনতে এসো না মায়াজালে আটকে যাবে...সংকর ধাতুর ন্যায় মিশ্রিত...প্রত্যাশা আর প্রবণতা জিনিস দুটি আমার কাছে ধূসর...\nআবারো বলতেছি,আমাকে বুঝতে এসো না, রহস্যে আটকে যাবে.

ব্লগার খাইরুল ভাই

আমাকে জানতে এসো না মায়াজালে পড়ে যাবে...আমি সংকর ধাতুর ন্যায় মিশ্রিত...প্রত্যাশা আর প্রবণতা জিনিস দুটি আমার কাছে ধূসর....

ব্লগার খাইরুল ভাই › বিস্তারিত পোস্টঃ

দেশের পুলিশের অবস্থা

২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫২

কিছুক্ষন আগে জনৈক ভাইয়ের একটা পোস্ট দেখলাম যে, উনার বাড়িতে সেনাবাহিনীর তদন্ত টিম গিয়েছিল ভেরিফিকেশন এর জন্য। সেই প্রেক্ষিতেই বলছি।
আমি গত 7 বছর ডিফেন্স মসজিদে প্রতি রমজান মাসে তারাবির নামাজ পড়াচ্ছি। ২০১১ Six East Beangal Regiment, 2012 BNS Saheed Moajjem, 2013-2017 DHAKA CMH Mosque...
প্রতি বছর ই এভাবে ভেরিফিকেশন আসে DGFI থেকে। সংগত কারনে উল্লেখ্য, আমার বাবা নেভি তে আছেন। অথচ, এত কিছুর পর ও, উনারা যখন ভেরিফিকেশন এ আসেন, এক গ্লাস পানি ও খাওয়াতে পারি নি। আমি সত্যিই আশ্চর্য।
অন্যদিকে, গত বছর আমি যখন একটা পাসপোর্ট করাতে দিয়েছিলাম, পুলিশ ভেরিফিকেশন এ আমাকে ১০০০ টাকা দিতে হয়েছিল। আমার প্রশ্ন হল, দেশ তো একটাই। কিন্ত, এরকম ভিন্নতা কেন?
আমি বলছি না সব পুলিশ ই খারাপ, নতুন কিছু Young Generation এসে এগুলো পরিবর্তন এর চেস্টা করছে,
তথাপি, বৃহৎ অংশ এখনও খারাপ ই রয়ে গেছে।
আবার যারা পরিবর্তন এর চেস্টা করছেন, তাদের কে ও পড়তে হচ্ছে তোপের মুখে।
দুটোই কিন্তু, আমাদের দেশের বাহিনি। কিন্তু, একটা বাহিনীর মধ্যে এতটা স্বচ্ছতা, অন্যটার যে কি দশা দেখছেন ই।
আমি উভয় বাহিনী কে যথেষ্ট শ্রদ্ধা করি। এখানে বাহিনীর কোন দোষ নেই। আসলে দোষ হল আমাদের, আমাদের রাষ্টীয় ব্যক্তিদের। উনারা এভাবে পুলিশের উপর যেদিন প্রভাব খাটানো বন্ধ করবেন, সেদিন আমি মনে করি পুলিশ নিরপেক্ষ হতে সক্ষম হবে।
সর্বপরি একটাই কথা বলব, যতদিন না একজন মানুষ তার দেশকে মন থেকে, জীবনের চেয়ে বেশি ভালবাসবে, ততদিন সে নিজেও স্বচ্ছ হতে পারবে না।
কেননা, দেশকে ভালবাসে না বলেই ঘুষ খেতে পারে, দেশ কে ভালবাসে না বলেই দুর্নিতি করতে পারে।আমরা সবাই যেন নিজের দেশ কে সবার আগে ভালবাসি।
বি.দ্র ঃ প্রচলিত তথ্য প্রযুক্তি আইনে যথা সম্ভব সরকারি কোন বাহিনী বা দপ্তর কে নিয়ে সমালোচনা করতে নিষেধ করা হয়েছে। উল্লেখ্য, আমি আমার পোস্টের মাধ্যমে কোন বাহিনী কে হেয় করার জন্য কিছু বলি নি। আমার উদ্দেশ্য, আমরা মানুষ হিসেবে যাতে অন্তত নিজের দেশকে ভালবাসি। ঘুষ না খাই, দুর্নিতি না করি। তথাপি যদি নিজের অজান্তে ভুল হয়ে থাকে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:০০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভাই ভয়কে জয় না করলে
দেশে জড়তা আসবে ।

২| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সুন্দর চিন্তা। সমস্যাটা আমাদের সিস্টেমে।।


সেনাবাহিনীতেও ঘাপলা আছে, তবে ওদের কমান্ড কড়া। খারাপেরাও ভালো হয়ে যায়। আর পুলিশের অবস্থা মখ। ভালরাও ভালো থাকতে পারে না। (বান্দরবান যাবার ভয়ে..:D)

উন্নয়নের মহাসড়কে, ১০০০টাকা কোন ব্যাপার হল! ;)

গঠনমূলক সমালোচনায়, প্রযুক্তি আইন/ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে চিন্তার কিছু নেই। ওটা গুজবকারীদের জন্য। আপনার পোস্ট নিরাপদই আছে। :)

৩| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: যতদিন না একজন মানুষ তার দেশকে মন থেকে, জীবনের চেয়ে বেশি ভালবাসবে, ততদিন সে নিজেও স্বচ্ছ হতে পারবে না।কেননা, দেশকে ভালবাসে না বলেই ঘুষ খেতে পারে, দেশ কে ভালবাসে না বলেই দুর্নিতি করতে পারে।

এটাই আসল কথা। এখন স্বাধীনতার স্বপক্ষের শক্তি বলে গলাবাজী করা/চেতনাবাজরা ভেবে দেখুক, ওরা কতটা দেশপ্রেমী...

৪| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৮

সাগর শরীফ বলেছেন: ঘাপলা নেই কেথায়। ডিফেন্স মানেই এখন দুর্নীতি, ঘুষে ভরপুর। সিস্টেমটা থেকে বেরিয়ে আসা এখন প্রায় অসম্ভবই তো।

৫| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৮

চোরাবালি- বলেছেন: আইনে নিষেধ আছে সরকারী বাহিনী বা দপ্তরের সমালোচনা-
আমি কাস্টমস এর সাথে কাজ করি। তারা অত্যন্ত সততা এবং নির্ভিক বকশিস গ্রহণকারী। বকশিস বিনে কোন কাজ হবে না। কম হলেও হবে না। বেতন বারার সাথে সাথে বকসিস এর হারও বেড়ে গেছে।

৬| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৩

ফেনা বলেছেন: কথাগুলি একদম ঠিক বলেছেন। বডার গার্ড যেমন আর্মিদের আন্ডারে আছে ত্তেমনি পুলিশকেও তেমন ভাবে আর্মিদের আন্ডারে দিয়ে দিলেই আমার মনে হয় খুব ভাল হত। জনগন অনেক উপকৃত হত।

৭| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৯

পলাশবাবা বলেছেন: পাঠক বলেছেন "গঠনমূলক সমালোচনায়, প্রযুক্তি আইন/ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে চিন্তার কিছু নেই। ওটা গুজবকারীদের জন্য। " {পুরা আওয়ামী ডায়ালগ}

কোন টা "গঠনমূলক সমালোচনা" যদি একটু নমুনা দিতেন ।।

৮| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩২

রাজীব নুর বলেছেন: পুলিশ টাকা ছাড়া কিছুই বুঝে না।

৯| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৯

আঁধার রাত বলেছেন: থানা থেকে ভেরিফেকেশনে আপনার বাসায় যাওয়া ও আসার জন্য পুলিশের কোন ভাড়া অফিস থেকে দেওয়া হয় না। এই সুযোগে পুলিশের বৌদের পোয়াবারো হয়।
সাম্প্রতিক কালের কিছু আইন তো পুলিশ ভাইদের ঈদের বোনাসের মত। আহ কি আনন্দ আজ আকাশে বাতাসে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.