| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাকিব আফনান
পৃথিবীর ৯৯ ভাগ ক্ষেত্রেই যুক্তির স্থান। যৌক্তিকতাই মানুষের সেরা বৈশিষ্ঠ্য। কিন্তু আবেগও মানুষের ঈশ্বর প্রদত্ত বৈশিষ্ঠ্য। তাই মানুষ হিসেবে তা ত্যাগ করা অসম্ভব। তবে সব যুক্তির সৃষ্ঠি একটি অন্যরকম মানব যুক্তিহীন অবস্থা থেকে। একটু ভালভাবে চিন্তা করলে দেখা যায় মানব যুক্তি তাই বলে। আর পৃথিবীর বাকি একভাগ ১ ভাগ ক্ষেত্র মানুষের ধারনার বাইরের একটি রহস্যময় অবাস্তব জগৎ এর প্রভাব যা নিয়ে চিন্তা করার ক্ষমতা ঈশ্বর মানুষকে দেয়নি।
আমার আগে কখনো অনলাইনে কেনা বেচার কোন অভিজ্ঞতা নাই। তবে এখন একটি ল্যাপটপ কিনতে চাচ্ছি। অনেকেই এখন অনলাইন থেকে বিভিন্ন ধরনের জিনিষ কেনে। ইবে, এমাজন সহ বিভিন্ন ওয়েবসাইটে বেশ ভালো মানের ল্যাপটপ দেখলাম। এখন এসব ওয়েবসাইট থেকে ল্যাপটপ কিনতে হলে কি করতে হবে? অর্থাৎ পেমেন্ট টা কিভাবে করা যাবে এই দেশ থেকে? স্বাভাবিকভাবেই আমার কোন পেপাল একাউন্ট নাই। ব্যাংক ট্রান্সফার অথবা ক্রেডিট / ডেবিট দিয়ে কি সম্ভব? কিংবা অন্য কোন উপায় থাকলে সেটা কিভাবে করব?
আরেকটি বিষয় হচ্ছে শিপিং এবং ট্যাক্স। কোন ব্র্যান্ডের অফিশিয়াল অনলাইন স্টোর, ইবে অথবা এমাজন এর মত ওয়েবসাইট কি সরাসরি আমাদের দেশে প্রোডাক্ট শিপ করে? DHL বা FedEx এর চার্জ কি আমাকে বহন করতে হবে? কেমন চার্জ পরতে পারে এবং কখন টাকা দিতে হয়? ট্যাক্স এর ব্যাপারে জানতে চাচ্ছি, ল্যাপটপের ক্ষেত্রে কতটুকু দিতে হবে? ট্যাক্স টা কিভাবে পরিশোধ করব?
আরেকটি বিষয় হচ্ছে ল্যাপটপের কোন সমস্যা ল্যাপটপের ওয়ারেন্টির জন্য আমাদের দেশে কোথায় যোগাযোগ করব। যেমন ধরুন আমি যদি লেনেভো এর ল্যাপটপ কিনি তাহলে ওয়েরেন্টির মধ্যে এর কোন সমস্যা হলে কোথায় যোগাযোগ করব?
সর্বোপরি আমি ইন্টারেনেট এর মাধ্যমে ল্যাপটপ কেনার ব্যাপারে প্রয়োজনীয় তথ্য জানতে চাচ্ছি। এই তথ্যগুলো দিয়ে সাহায্য করলে অনেক কৃতজ্ঞ থাকব। অগ্রিম ধন্যবাদ। ![]()
১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৬
শাকিব আফনান বলেছেন: জ্বী, আপনিই বলছিলেন। এরপরে হঠাৎ সামুর ডাটাবেজ এ কি যেন প্রবলেম হইছিল, পরে পোস্ট প্রথম পেজ থেকে হারায়ে গেছিল।
ধন্যবাদ ভাই।
২|
১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
রিফাত হোসেন বলেছেন: কিভাবে কিনবেন ?
ক্রেডিট কার্ড থাকলে ভাল তবে পেপাল, ডেবিট কার্ড দিয়েও করা যায় ।
তারাই শিপমেন্ট খরচ জানিয়ে দিবে । জোনের বাহিরে হলে তারাও কস্ট বারিয়ে জানি য়ে দিবে ।
আমি ক্রয় করেছি তবে বিডিতে নয় ।
যদি বাংলাদেশে থাকেন, এই ব্যাপারে অভিজ্ঞতা নাই, আমারও জানার দরকার আছে ।
তাই পোষ্টে নজর রাখলাম ।
ক্রয়ের সময় তারা জানিয়ে দিবে এটি তারা নিজেরা গ্রহন করবে নাকি আমাকে পাঠাতে হবে ।
৩ পার্টির মাধ্যমে জানতে হবে । নতুবা প্রডাক্ট এর আন্তজাতিক গ্যারান্টি আছে নাকি , থাকলে বিডিতে কাভারেজ দেয় কিনা কিংবা দিতে কিভাবে দেয় কিংবা না দিলে ক্রয় করা যায় কিনা আন্তজাতিক ওয়ারেন্টি প্যাকেজ যদি বিডিতে কাভারেজ এ থাকে ।
ইত্যাদি ।
১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৮
শাকিব আফনান বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। বুঝতে পারছি।
৩|
১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
দি সুফি বলেছেন: প্রথমত পেমেন্টের জন্য ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড লাগবে (বাংলাদেশ থেকে হলে সর্বোচ্চ ১০০ ডলারের বেশি একবারে কেনা-কাটা করা যায় না)।
শিপিং কষ্ট আপনাকেই বহন করতে হবে। ল্যাপটপের ওজন অনুযায়ী ৬০ ডলার থেকে শুরু করে ১৫০ ডলার পর্যন্ত খরচ হতে পারে (যদি আম্রিকা থিকা আনেন)।
অর্ডার দেয়ার সময় খেয়াল রাখবেন, অনেক কম্পানিই বাংলাদেশে শিপ করে না। সুতরাং আগেই চেক করে নেয়া উচিত।
ট্যাক্স কত লাগবে জানা নাই। আমি মাঝে মাঝে হাতে হাতে আনাই (কেউ বিদেশ থেকে আসলে), সেক্ষেত্রে কোন ট্যাক্স লাগে না।
ঐসব পন্যের ওয়ারেন্টি সাধারনত বাংলাদেশে প্রযোজ্য নয়। তাই নষ্ট হলে সেবা পাওয়ার জন্য কুরিয়ারে করে ওদের কাছে পাঠাতে হবে।
পাদটিকাঃ একই প্রোডাক্ট বাংলাদেশে পাওয়া গেলে, বাংলাদেশ থেকেই কেনা উত্তম।
১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৫০
শাকিব আফনান বলেছেন: সমস্যাটা ওইখানেই, যেটা পছন্দ সেটা বাংলাদেশের বাজারে খুজে পাই নাই। ওটার আশেপাশের অন্যান্যগুলোর দাম বাংলাদেশের বাজারে খুবই বেশি দাম।
১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৫১
শাকিব আফনান বলেছেন: ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকলেও কি বাংলাদেশে সার্ভিস পাওয়া সম্ভব না?
৪|
১৪ ই জুন, ২০১৩ রাত ১২:৪০
নিমতিতা বলেছেন: অনেক সময় কাস্টমস আটকে দিবে, তখন বাসায় ফেডেক্স চিঠি ডিবে যে াপনার জিনিস কাস্টমসে আছে, নিয়া আসেন,
১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৫২
শাকিব আফনান বলেছেন: ধন্যাবাদ ![]()
৫|
১৪ ই জুন, ২০১৩ রাত ১:৩০
অহনাব বলেছেন: বাংলাদেশে দোকানে যেয়েই কিনেন। অন্তত নিজের হাতে দেখতে পারলেন। চালিয়ে টালিয়ে দেখে কোন সমস্যা আছে কিনা ডিটেক্ট করতে পারলেন।
আজকে এক বন্ধুর ল্যাপটপ কিনে দিলাম। বাসায় যেয়ে দেখি রাইট সাইডের সাউন্ড আসে না। তো আবার দোকানে যেয়ে ফেরত দিলাম। ওরা নতুন একটা ল্যাপটপ শনিবার দিবে।
বাহির থেকে আনার পর যদি দেখেন কোন সমস্যা তাইলে শিপমেন্ট খরচ করে আবার পাঠাবেন...নাইলে আর কি করবেন। অবশ্য ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকলে ভিন্ন কথা।
১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৪
শাকিব আফনান বলেছেন: যেটা চাইতেছি সেটা বাংলাদেশের বাজারে খুজে পাই নাই নাহলে বাংলাদেশ থেকেই নিতাম। ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকলে বাংলাদেশে সার্ভিস পাওয়া যাবে?
৬|
১৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৯
দি সুফি বলেছেন: লেখক বলেছেন: ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকলেও কি বাংলাদেশে সার্ভিস পাওয়া সম্ভব না?
মূলত, সম্ভব না। কারন আমেরিকা-ইংল্যান্ডের জন্য আমাদের দেশের জন্য তৈরি প্রোডাক্টের ভিতর বেশ পার্থক্য আছে। আর বেশিরভাগ ক্ষেত্রেই ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি বলতে কিছু নাই। মোটামুটি সব ইলেক্ট্রনিক্স প্রোডাক্টই দেশ/মহাদেশভিত্তিক আলাদা সার্ভিস দিয়ে থাকে।
১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
শাকিব আফনান বলেছেন: হূমম, বুঝতে পারলাম। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: আরে ভাই একবার ত কইলাম আপনারে না জানি কারে? আবার কই.....পেপাল একাউন্ট খুলেন এবং পেপাল এ টাকা ট্রান্সফার করেন তারপর ইচ্ছামত শপিং করেন। এখন এগুলা ত খুবই সহজ ব্যাপার। পেপাল একাউন্ট এ টাকা ট্রান্সফার করতে চাইলে যোগাযোগ করতে পারেন [email protected]