| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টিভিতে রবির নতুন বিজ্ঞাপন - ছোট্ট একটা কাজ করে দেখাও আজ / পাশে আসবে বসাই....চমৎকার লেগেছে । অসাধারন একটা বিজ্ঞাপন ।
বিজ্ঞাপন শুরু হয় একটা শিশুর একটা বিড়ালকে আদর করার মধ্যে দিয়ে ..যা দেখে অনুপ্রানিত হয়ে ফুটপাতের এক বিক্রেতা .সে তার দ্রব্যের মধ্যে পড়ে থাকা মোবাইল এক যুবককে ফেরত দেয়...যুবক কৃতজ্ঞতাস্বরূপ তার সাথে ছবি তুলে ফেইসবুকে পোস্ট দেয় ..সেটা দেখে অনুপ্রানিত হয় এক শৌখিন ফটোগ্রাফার..সে তার ঘাড়ে করে একটি ছোট্ট ছেলেকে নদী পাড় করে দেয়..সেটা দেখে অনুপ্রানিত হয়ে এক দল যুবক সেই নদীতে বাশের একটা সাকো তৈরি করে দেয় ..ফেইসবুকে সেটা অনুপ্রানিত হয় আরেক যুবক ..সে ফেইসবুকে খবর দেখে - " ঘুর্নিঝড়ে সব হারালো শফিপুর"...সে সাহায্যের জন্য ছুটে যায় ..কিন্তু সেখানে যেয়ে দেখে ক্ষয় ক্ষতির তুলনায় সাহায্য অত্যন্ত অপ্রতুল ..কিন্তু হর্ন শুনে ফিরে তাকিয়ে দেখে অনেক গুলো ট্রাক আসছে ত্রান সাহায্য নিয়ে..সে ফেইসবুকে যে পোস্ট দিয়েছিলো তাতে সারা দিয়ে এই ত্রান সাহায্য পাঠিয়েছে লোকজন...বিজ্ঞাপন শেষ হয় আরেকটি অসাধারন দৃশ্য দিয়ে যাতে দেখায় বৃষ্টির মধ্যে এক রিকশাযাত্রী রিকশাওয়ালার মাথার উপর ছাতা ধরেছে..
আমার কাছে অসাধারন লেগেছে বিজ্ঞাপনটা.
©somewhere in net ltd.