| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ বৃহস্পতিবার বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সাঃ)-এর জন্মের আগের দিন।রাসূল (সাঃ)-এর জন্মদিনে পৃথিবীর সকল সৃষ্টি জীব উৎসব করেছিল। হযরত মুহাম্মদ (সাঃ) পৃথিবীতে সংস্কারক, সফল রাষ্ট্র প্রধান, প্রথম সংবিধান প্রণেতা শ্রেষ্ঠ মহামানব ও মানবতার মুক্তির জন্য আজীবন কঠোর সংগ্রামকারী প্রভৃতি সকল দিক দিয়ে তিনি সকলের জন্যই মডেল।রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বাধিক কুরআন তেলাওয়াতকারী, এস্তেগফার ও জিকিরকারী এবং প্রার্থনাকারী। সারাটি জীবন সত্যের আহবানে ও সৎকাজে ব্যয় করেছেন। তিনি ইসলামের আগে ও পরে অর্থাৎ সদা সত্যবাদী ও আমানতদার ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বুদ্ধিমান, গাম্ভীর্যপূণ ও সঠিক সিদ্ধান্তের অধিকারী। প্রজ্ঞাময় মহান নেতা, ক্রোধ সংবরণকারী, নম্র। সব কিছুতে নম্রতা পছন্দ করতেন, এবং বলতেন, যে নম্রতা থেকে বঞ্চিত, সে কল্যাণ থেকে বঞ্চিত।রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সদা চিন্তাশীল, কোমল, শান্ত ও ভদ্র চরিত্রের অধিকারী।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮
পরিবেশ বন্ধু বলেছেন: যত দুঃখ আর যাতনা
যাক মিলিয়ে
ঈদে মিলাদুন্নবি সফল হোক শুভকামনা
তাই হৃদয়ে ।