নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভ্রমশূণ্যতা

আমি একজন ভ্রমশূণ্য লেখক......................

ভ্রমশূণ্যতা › বিস্তারিত পোস্টঃ

সকল যুদ্ধাপরাধ বিচার বন্ধের জন্য কি সঠিক সুপারশ করেছেন আন্তর্জাতিক জুরিস্টস ইউনিয়ন????

২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬

চলমান মানবতাবিরোধী অপরাধের বিচার কাজের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে ১২ দফা সুপারিশ করেছে আন্তর্জাতিক জুরিস্টস কমিশন। এগুলো হলোঃ

(১) রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত, নিরপেক্ষতার সাথে আইনী ভিত্তির ওপর মামলা পরিচালনা করতে হবে,

(২) আইসিটিকে পরিষ্কারভাবে আইনের লঙ্ঘনের বিষয়কে সংজ্ঞায়িত করতে হবে,

(৩) দল-মতের ঊর্ধ্বে উঠে বিচার কাজ করার জন্য বিচারক পুনঃনিয়োগ দরকার,

(৪) একটি স্বাধীন কমিটির মাধ্যমে বিচারক নিয়োগ করা উচিত,

(৫) বর্তমান ট্রাইব্যুনালের সকল কার্যক্রম বাতিল ও নতুন করে চালু করতে হবে,

(৬) বিদ্যমান বিচারক ও প্রসিকিউটরদের স্থানে নতুন নির্দলীয় বিচারক ও প্রসিকিউটর নিয়োগ দেয়া উচিত,

(৭) কর্মকর্তাদের ক্ষমতার অপব্যবহার তদন্ত করা দরকার,

(৮) অভিযুক্তদের দেশীয় আইনের আওতায় অন্যান্য আসামীর মতো সকল অধিকার ভোগ করতে দিতে হবে,

(৯) রাজনৈতিক চাপ থেকে বিচার বিভাগকে মুক্ত রাখতে হবে,

(১০) বিচার প্রক্রিয়ার ওপর কারা চাপ সৃষ্টি করছে তা তদন্ত করা দরকার,

(১১) আন্তর্জাতিক মানবাধিকারের মান বজায় রাখতে হবে এবং

(১২) আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য ট্রাইব্যুনাল উন্মুক্ত করতে হবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০০

কাঙ্গাল রাক্ষুসী বলেছেন: বাস্তবতা তো তাই বলে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.