নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

blue_blood

i'm just me

blue_blood › বিস্তারিত পোস্টঃ

মোরগ পোলাও – নান্না মিয়া বাবুর্চি

০৯ ই নভেম্বর, ২০১১ রাত ১:১৭

ঈদ এ আমার একটা ফেভারিট রেসিপি পোস্ট করলাম...















মোরগ পোলাও – নান্না মিয়া বাবুর্চি





উপকরণ: চাল, একটি মুরগি (চার ভাগ করা), পেস্তাবাদাম গুঁড়া, আলুবোখারা, তেল, ঘি, পেঁয়াজ, আদা, রসুন, ছোট এলাচ, দারচিনি, জয়ত্রি, জয়ফল, লবঙ্গ, শাহি জিরা, টকদই, দুধ, কাঁচামরিচ, সাদা গোলমরিচ, লবণ পরিমাণমতো, শুকনা মরিচ, কাঁচামরিচ, আদা, রসুন, ভাজা পেঁয়াজ।



প্রণালি: মুরগি চার টুকরা করে নিতে হবে। মুরগি ৩০ মিনিট লবণ-পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর মুরগির টুকরা লবণ-পানি থেকে তুলে ফেলতে হবে। পেঁয়াজ, আদা, রসুন বাটা, গরম মসলা গুঁড়া, দুধ দিয়ে মুরগির মাংস মেখে কিছু সময় রাখতে হবে। মাখানো মাংস পাত্রে মালাই, জয়ফলসহ বিভিন্ন মসলা দিয়ে আগুনের ওপর কিছু সময় রাখতে হবে। চাল আলাদাভাবে আধা সেদ্ধ করে দিতে হবে। মুরগি সেদ্ধ হয়ে গেলে সেটা রেখে দিতে হবে। আধা সেদ্ধ চাল মুরগির তেলেই রান্না করতে হবে। এভাবেই তৈরি করা যায় মজাদার মোরগ পোলাও।



নান্না মিয়া বাবুর্চি

সূত্র: দৈনিক প্রথম আলো, নভেম্বর ০৯, ২০১০

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১১ রাত ১:২৩

সাহাদাত উদরাজী বলেছেন: নাননা মিয়া মানে নারিন্দার।

২| ০৯ ই নভেম্বর, ২০১১ রাত ১:২৮

শিক কাবাব বলেছেন: কিন্তু ভাই, হোটেলের পোলাও বিরাণীর মত স্বাদ যে ঘরে রান্না করলে হয় না।

৩| ০৯ ই নভেম্বর, ২০১১ রাত ১:৩০

শিক কাবাব বলেছেন: নারিন্দার নান্না মিয়া কই থেইক্কা আইচে? ধোলাই খালের মোড় থেইক্কা, ঐ দিকে বলদা গার্ডেন - এইদিকে দয়াগঞ্জ - এই বৃত্তটা হইছে নারিন্দা (১৬ বছর আছিলাম)। তয় নারিন্দা পুলিশ ফাড়ির সামনে দুই চাইরটা বিরানীর দোকান আছে। মাগার নান্না মিয়া নামতে শুনি নাইক্কা ২০ বছর আগে (২০ বছর দেশের বাইরে)।

৪| ০৯ ই নভেম্বর, ২০১১ রাত ১:৩৯

বৈকুন্ঠ বলেছেন: খাইলাম

৫| ০৯ ই নভেম্বর, ২০১১ রাত ২:০৯

জেনারেল তাকা বলেছেন: আহহ জটিল জটিল নান্না মিয়ারে পিলাচ

৬| ০৯ ই নভেম্বর, ২০১১ রাত ২:১৪

এম আবু জাফর বলেছেন: খাওয়ার পর আগুনের উপর ১ ঘন্টা বসে থাকতে হবে।

৭| ০৯ ই নভেম্বর, ২০১১ রাত ২:২৯

মনে নাই বলেছেন: কোন খুশীর উপলক্ষ থাকলে নান্না মিয়ার দোকান ছিল সেলিব্রেট করার একমাত্র জায়গা। আহ, এত মজা :P

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০১

অরনপ বলেছেন: খাবার খেতে কে না ভালোবাসে কিন্তু রানা যদি ভালো না হয় তবে সাই খাবার এ কোন মজা মাই তাই রেসিপি দেখে রানা কোরলে কাবার না হয়ে উপায় কি ? ????????খুব কাজের টপিক। ধন্যবাদ শেয়ার করার জন্য। ।আপনার এই পোস্ট অনেক উপকারে আসবে আমার বিশ্বাস । এর আগেও একটা রেসিপি পেয়েছিলা রেসিপি ও অনেক উপকারী। যার দরকার হবে দেখতে পারেন। তবে আপানার এটা বাশি ভাল হইছে তাই আবারো লেখককে ধন্যবাদ না দিয়ে পারছি না। তবে এরকম আরো একটি লেখা পড়েছিলাম এখানে< http://muktomoncho.com/archives/531

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.