নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নই অন্য কেহ

ব্লু ক্রো

আমি নই অন্য কেহ

ব্লু ক্রো › বিস্তারিত পোস্টঃ

যদি এমন হত

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৫

যদি এমন হত

আচমকা দরজা খুলতেই তোমার মুখ কিংবা

আরেকটু বাস্তব কল্পনায় -

ব্যস্ত কোন দুপুরে সিটিং কোন বাসে উঠে পড়লে তুমি

যার শেষ ফাঁকা সিটটা আমারই পাশে।

আমি সত্যিই চমকে উঠতাম।



যদি এমন হত

একদিন হঠাৎ এসে বললে তুমি ভালবাসি কিংবা

আরেকটু বাস্তব কল্পনায় -

পড়ন্ত কোন বিকেলে ক্যাফেটেরিয়ায় চা খাওয়াবার ছলে

বললাম ভালবাসি তোমায়, তুমি না বললে না।

আমি সত্যিই চমকে উঠতাম।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩২

মশিকুর বলেছেন:
চমকে উঠার মত কবিতা!

শুভকামনা।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২১

ব্লু ক্রো বলেছেন: ধন্যবাদ।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কবিতার প্লটটি চমৎকার ছিলো , আরেকটু ভালো করতে পারতেন ।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪

ব্লু ক্রো বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আমিও এমনটাই ভেবেছিলাম। কিন্তু কবিতাটা সেক্ষেত্রে আরও বড় করতে হত বলে ওখানেই থমকে গেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.