নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

-মেগামাইন্ড-

Triumph Of The Will

-মেগামাইন্ড-

“If a man hasn’t discovered something he will die for, he isn’t fit to live.”

-মেগামাইন্ড- › বিস্তারিত পোস্টঃ

:#) :#)প্রমোদতরী বোধহয় একেই বলে B-) B-)

২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

বর্তমানে সবচেয়ে বড় শিপ হল Allure of the Seas । এটি একটি Oasis-class ক্রুজ শিপ । শিপের মালিক হল রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল । এর সিস্টার শিপ হল Oasis of the Seas । দুজনে মিলে একটা অনন্য রেকর্ডের অধিকারী তা হল এ যাবত কালের বানানো সবচেয়ে বড় প্যাসেঞ্জার শিপ । যদিও Allure ৫০ মিলিমিটারের মত বড় Oasis এর থেকে ।







এদেরকে বানানোর জন্য যে প্রজেক্ট হাতে নেয়া হয় তার নাম দেয়া হয় ''প্রজেক্ট জেনেসিস'' ।এদেরকে অর্ডার দেয়া হয় 'একার ফিনইয়ার্ডস' থেকে ২০০৬ এর ফেব্রুয়ারীতে । বানানো শুরু হয় 'পারনো শিপইয়ার্ডে' ২০০৮ এর ফেব্রুয়ারীতে । শিপইয়ার্ডটি ফিনল্যান্ডে অবস্থিত। শিপ দুটির নাম রাখার জন্য ২০০৮ এর মে তে একটি প্রতিযোগিতা করা হয় ।









২০১০ এর ২৯ অক্টোবরে শিপ দুটো ফ্লোরিডার পোর্ট এভারগ্লেডস এর উদ্দেশে যাত্রা শুরু করে । এর আগে অবশ্য

Oasis কে সাগরে নামানোর সময় টাগ বোট গুলো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে । ফলে জাহাজের পোর্ট সাইডের সাথে ডকের সংঘর্ষ হয় । পরে অবশ্য ঠিক করে সময় মত ডেলিভারি দেয়া হয় । ২০১০ এর ১১ নভেম্বরে Allure ফ্লোরিডায় পৌঁছে । একে অভ্যর্থনা জানানোর জন্য সাগর তীরে প্রচুর লোক জড় হয় ।











শিপের দৈর্ঘ্য হল ৩৬০ মিটার , প্রস্থ ৬৪ মিটার , উচ্চতা ৬৫ মিটার পানির লেভেল থেকে । ক্রুজিং স্পিড হল ২২ নট । এর গ্রস ওয়েট হল ২২৫,২৮২ টন এবং অ্যাকচুয়াল ওয়েট হল ১০০,০০০ টন যা আমেরিকার Nimitz-class এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে সামান্য কম ।







এর ১৬ টা ডেকে ২৭০০ রুম আছে । ২৪ টা প্যাসেঞ্জার লিফট আছে । সর্বমোট গেস্টের সংখ্যা ৬,২৯৬ । ৮০ টা দেশ থেকে ২৩৮৪ ক্রু নেয়া হয়েছে ।







Allure এর সর্বমোট দৈর্ঘ্য হল ১১৮৭ ফুট । যা আইফেল টাওয়ার থেকে ১২৪ ফুট লম্বা । তিনটি ফুটবল মাঠের সমান এর দৈর্ঘ্য ।এটি বোইং ৭৪৭ জেটলাইনার থেকে ৫.১১ গুন বড়। একে বানাতে ৫০০,০০০ আলাদা পার্টস লেগেছে । একে রং করতে ১৫৮,৫০৩ গ্যালন রঙ লেগেছে ।























বিনোদনের কোন অভাব নেই শিপে । ১৩৮০ সিটের থিয়েটার , আইস স্কেটিং , সুইমিং পুল ,রেস্টুরেন্ট ,বার , স্পা , রক ক্লাইম্বিং ওয়াল , বাস্কেটবল কোর্ট , মিনি গলফ কোর্স আরও কত কি । এতে আছে প্রথমবারের মত সাগরে ভাসমান পার্ক যাতে ১২০০০ উদ্ভিদ এবং ৫৬ টা গাছ আছে । সাতটা বিভিন্ন থিমের এলাকা আছে যাদের নেইবারহুড বলা হয় ।















































মোটকথা আপনি যেন বোরিং ফিল না করেন । আপনাকে আনন্দ দানের জন্য সব রকমের আয়োজনই করা হয়েছে । ক্রুজিং এর চরম আনন্দ পেতে হলে একটি বারের জন্য হলেও আপনাকে যেতে হবে সবচেয়ে বড় এই প্রমোদতরী

Allure of the Seas এর কাছে ।









মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৩ রাত ৮:২২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: যাইবার মন চায়

২৯ শে জুন, ২০১৩ রাত ১১:২৭

-মেগামাইন্ড- বলেছেন: চইলা যান দেরি করতাছেন কেন ?????

২| ২৯ শে জুন, ২০১৩ রাত ৮:৫৮

পরিযায়ী বলেছেন: ভাই ভাড়া কতো??

২৯ শে জুন, ২০১৩ রাত ১১:২৯

-মেগামাইন্ড- বলেছেন: ৩০০ ডলারের মত মনে হয়

৩| ২৯ শে জুন, ২০১৩ রাত ৯:০৬

পেপার চেজ বলেছেন: ভাড়া কত?

৪| ২৯ শে জুন, ২০১৩ রাত ৯:২০

বটের ফল বলেছেন: যামুনা। নিজের একখান বানামু ;) ;)

২৯ শে জুন, ২০১৩ রাত ১১:৩৪

-মেগামাইন্ড- বলেছেন: বানাইলে আমারে খবর দিয়েন ভাই আমারও যাইবার মুনচায় B-)) B-)) B-))

৫| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৭

ইমরাজ কবির মুন বলেছেন:
মারাত্মক !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.