| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হামিদ কাউছার
সত্য, ন্যায়, শান্তি ও প্রগতির অগ্রযাত্রায়....
হিরো আলম, বর্তমান সময়ে নামটি শুনেনি এমন মানুষ পাওয়া দুষ্কর। হিরো আলম নামে পরিচিতি হলেও তার প্রকৃত নাম আশরাফুল আলম সাইদ। বাবা দ্বিতীয় বিবাহ করলে পরিবারের সাথে তাদের দুরুত্ব সৃষ্টি হয়। একপর্যায় মাকে নিয়ে সে পরিবার ছাড়তে হয়। সপ্তম শ্রেণিতে থাকা আশরাফুল পরিবারের দায়িত্ব নিতে পড়াশুনো ছাড়তে বাধ্য হয়। কর্ম হিসেবে সিডি ব্যবসা শুরু করলেও পরবর্তী সময়ে ক্যাবল টিভি ব্যবসার দিকে ঝুকে পড়েন। বিনোদন জগতের ব্যবসায়ের সাথে থেকে শখের বসে তারকাদের কপি করতেন নিজের মাঝে। একসময়ে বিনোদন তৈরির প্রতি আকৃষ্ট হন। জানতেন এটা মোটেও তার জন্য সহজ নয়। তাইতো বিভিন্ন নির্মাতাদের কাছে সুযোগ না পেয়ে নিজেই নিজের প্রতিভা প্রকাশের সিদ্ধান্ত নেন। শুরু করেন একের পর এক মিউজিক ভিডিও। তার জন্য কাজটা এতটাই কঠিন ছিল যে নায়িকারা তাকে দেখেই ছলে যেতেন। এই সবি ছিল শুরুর গল্প। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে তা ছড়িয়ে গেল দেশ জুড়ে। ভিউয়ারতো বাড়তে লাগলই, সাথে আলোচনা যতটা বাড়ল গাণিতিক হারে, সমালোচনা ততটাই বাড়ল জ্যামিতিক হারে।
এবার বলতে চাই বর্তান সময়ের হিরো আলমকে নিয়ে। হিরো আলম সামাজিক যোগাযোগ মাধ্যমের নন্দিত অথবা নিন্দিত হয়ে থাকলেও বর্তমানে অবস্থান দাঁড়িয়েছে টপ অব দ্যা কান্ট্রিতে। তিনি জাতীয় নির্বাচন করতে চান জাতীয় পার্টির হয়ে। আর এ খবরে চমৎকৃত হল পুরো দেশ। যেন নির্বাচনে মনুষ্য শ্রেণির বাহিরে অন্য কেউ নির্বাচন করতে এসেছে। যদি প্রশ্ন করি, তাকে নিয়ে কেন এমন ভাবনা ? উত্তরগুলো হয়তো এমন আসবে, সে এজন মুর্খ, নিজেকে হিরো মনে করলেও হিরো হওয়ার নূন্যতম যোগ্যতা তার মাঝে নেই।
আপনি হয়তো তার অভিনয় দেখেছেন, আপনার কাছে তা ভাল লাগতে পারে আবার ভাল নাও লাগতে পারে। আপনি তাকে হিরো মনে করতে পারেন আবার নাও মনে করতে পারেন। এতে আপনার কোন অপরাধ নেই তারও কিছু যায় আসে না। কিন্তু আপনি কি জানেন, আপনি অভিনয়ে যে হিরো আলমকে দেখছেন তার পিছনের আশরাফুল আলমকে ? এইটুক আসাটা তার জন্য কতটা চ্যালেন্জিং ছিল?
একজন মানুষ তার নিজের দুর্বলতাকে শক্তিতে সঞ্চিত করে এগিয়ে যেতে পারে কতটা আত্মবিশ্বাসী হলে। আমরা হাজারো লোক যারা হিরো আলম থেকে হয়তো দেখতে সুদর্শন, শিক্ষিত কিন্তু আমরা সবাই কি পেরেছি নিজের প্রতিভাকে কখনো ক্যমেরার সামনে তুলে ধরতে ?
আমি আজকে যখন হিরো আলমকে নিয়ে এত কথা বলছি, তার ঠিক দুই দিন পূর্বেও হিরো আলমকে শুধু নামেই জানতাম। কিন্তু যখন একাধিক বেসরকারি টেলিভিশনে তার সাক্ষাতকারগুলো দেখছিলাম আমি রোমাঞ্চিত না হয়ে পারি নি। আমি তখনি ইউটিউবে তার গানগুলে সার্চ করে বেশ কয়েকটি দেখলাম। ভাল লাগা-নালাগার বিষয়টি প্রত্যেকের যার যার পছন্দের উপর ছেড়ে দিলাম।
আমি নায়ক হিরো আলমের কথা বলছি না আমি ব্যক্তি আশরাফুল আলমের কথা বলছি, যে নিজের একান্ত প্রচেষ্টায় এবং আত্মবিশ্বাসে আশরাফুল আলম থেকে নিজেকে হিরো আলম হিসেবে তুলে ধরতে পেরেছে। আর তার রাজনীতি ও নির্বাচনের কথা বলতে হলে প্রশ্ন রাখব, বাংলাদেশের কোন আইন অনুযায়ী তিনি রাজনীতি এবং নির্বাচনের জন্য যোগ্য নয় ? তিনি মাত্র মনোনয়ন ক্রয় করেছেন পাওয়া না পাওয়ারও বিষয় রয়েছ। যদি নমিনেশন পেয়ে জনগণের ভোটে এমপি নির্বাচিত হন তাহলেও তো কারো ভাতে ছাই পরার কথা না। আর আমরা এমন একটা দেশে তার নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছি যে দেশে, ইয়াবা ব্যবসায়ী, খুনের আসামি, ঋণ খেলাপিরা পুনঃ তফসিলের মাধ্যমে নির্বাচন করে।
তাই বলতে চাই আপনি যদি মনে করেন হিরো আলম হিরো কিংবা এমপি হওয়ার যোগ্যতা রাখেনা। আমি বলব আপনি তাহলে এমন নীতি বিশ্বাস করেন যে, শুধুমাত্র সুদর্শন এবং সুঠাম দেহের অধিকারি হিরো হতে পারে। আর শুধুমাত্র উচ্চশিক্ষিতরাই রাজনীতি করার অধিকার রাখে।
পরিশেষে তার টেলিভিশন সাক্ষাৎকার দেখার অনুরোধ করছি। আশা করি আপনার বিবেককে নাড়া দিবেই।
https://www.youtube.com/watch?v=RP6pR2iEnX0
https://www.youtube.com/watch?v=wZaI4gCu32Q 
©somewhere in net ltd.