| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হামিদ কাউছার
সত্য, ন্যায়, শান্তি ও প্রগতির অগ্রযাত্রায়....
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফওএ) এর মতে, বিশ্বে মোট উৎপাদিত খাদ্যের এক-তৃতীয়াংশ অপচয় ও নষ্ট হয়। বিশ্বে প্রতিবছর মোট প্রায় ৪ শত কোটি মেট্রিক টন খাদ্য উৎপাদন হয়। এই উৎপাদিত খাদ্যের প্রায় ১৩০ কোটি মেট্রিক টন পক্রিয়ার বিভিন্ন স্তরে বিনষ্ট হয়। যার আর্থিক মূল্য ৭৫ হাজার কোটি মার্কিন ডলার। অথচ বিশ্বে প্রতিদিন প্রায় ৮৭ কোটি মানুষ পেটপুরে খাদ্য খেতে পায় না এবং প্রায় ১৭ কোটি মানুষ একেবারে না খেয়ে থাকে। প্রতিদিন খাবারের অভাবে কমপক্ষে ১৭ হাজার শিশু মারা যায়।
বিশ্বে যে পরিমাণ খাদ্য উৎপাদন হয় তা মোট জনসংখ্যার চাহিদার তুলনায় অনেক বেশি। অথচ তা সত্বেও খাদ্যের অভাবে মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র অপচয় এবং সুষ্ঠু বন্টনের অভাবে। আমরা যদি অপচয় করা খাবারে মাত্র ২৫% রক্ষা এবং সু-সম বন্টন করতে পারি তাহলে বিশ্বের একজন মাত্র মানুষও একবেলাও না খেয়ে থাকবে না।
খাদ্য অপচয়ে উন্নত রাষ্ট্রগুলো এগিয়ে থাকলেও বাংলাদেশে অন্যান্য উন্নয়নশীল রাষ্ট্রগুলোর মত একই হারে এগিয়ে। শুধু আমাদের দেশেই বার্ষিক খাদ্য অপচয়ের আর্থিক মূল্য ৩০ হাজার কোটি টাকা ।
তাই আসুন অন্তত ব্যক্তিগতভাবে হলেও খাদ্য অপচয় বন্ধ করি এবং যতটা সম্ভব খাদ্য ভাগাভাগি করি। ক্ষুদা মুক্ত বিশ্ব গড়ে তুলি।
২|
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১১
মাহমুদুর রহমান বলেছেন: সকলের উচিৎ এ বিষয়ে সচেতন হওয়া।
৩|
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বিয়ের অনুষ্ঠানেই তো বোঝা যায়, আমরা কত খাবার নষ্ট করি...
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৯
রাজীব নুর বলেছেন: আল্লাহ হিসাব মতোন খাবার দিয়েছেন।
অপচয়ের কারনে পৃথিবীর সব মানুষ খাবার পায় না।