| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভ্রমন শুধু মানুষের মনের খোরাকই পুরন করেনা, আনন্দ দান করেনা, অচেনাকে চিনতে সাহায্য করেনা..... ভ্রমন মানুষকে অন্যায়ের প্রতিবাদ করতেও শেখায়। তাই ভ্রমনকারীদের সামাজিক দায়বোধ থেকে ও আজকের প্রজন্ম চত্বরের সাথে একাত্মতা প্রকাশ করে ..........................
.........................'রাজাকার ও রাজাকারদের' ফাসি চাই ........................
.................................ট্রাভেলার গ্রুপ, নারায়ণগঞ্জ্। ...................................
রাজাকারের ফাসির দাবিতে আজ তরুন-তরুনী,যুবক-যুবতী, শিশু ও বৃদ্ধা সহ সর্বস্তরের মানুষ মাঠে নেমেছে। এ আন্দোলন এর একটাই দাবী ...কাদের মোল্লা সহ ৭১ এর সময় নিজেদের বাচানোর জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে উল্টো পাকিস্তানিদের যারা সাহায্য করেছে, মুক্তিযোদ্ধাদের ধরিয়ে দিয়েছে, শিশু হত্যা সহ মা-বোনদের সভ্রম লুট করেছে তাদের প্রত্যেকের ফাসি চাই।
সাধারন মানুষ যখন তাদের নায্য বিচারের দাবীতে এক হয়, আন্দোলন করে, ত্যাগ করে এবং পিছু পা না হয়, তখন তাদের বিজয় নিশ্চিত। অত্যাচারী চিরকালই ভীরু।
"দড়ি ধরে মারো টান ......... রাজাকার মরে হবে শটান "
এটাও সত্য যে, নিজের ঘরে চোর রেখে অন্য চোর ধরতে যাওয়া বোকামী। তাই রাজাকার যেই হোক না কেন, শাস্তি তাকে সমানই পেতে হবে। যারা মেহনতী মানুষের দাবি আদায় এর জন্য, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করছে, স্লোগান দিচ্ছে দিনরাত পরিশ্রম করছে, তাদের এই একাত্মতা দেখে আজ বিচারকের দল থেকেই নেতা-কর্মীরা জনগনের কাছ থেকে হারিয়ে যাবার ভয়ে নিজেরাই এসে যুক্ত হচ্ছে এই আন্দোলনের মঞ্চে। লক্ষ্ রাখতে হবে তারা যেন পরীক্ষার নম্বর নেবার সুযোগ না পায়।
সব শেষে 'রাজাকার' নয় 'রাজাকারদের' ফাসির দাবী বাস্তবায়নে কঠোর আন্দোলনে একাত্মতা প্রকাশ করছি।
বব উইলসন্
এডমিন
ট্রাভেলার গ্রুপ নারায়ণগঞ্জ।
©somewhere in net ltd.