নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অচেনার মাঝেও নিজেকে চেনার নিঁখুত অভিনয় করি

boipagol

আমি মো. হাসান মুন্না ভাল লাগে- সময় ভুলে আড্ডা দিতে। গল্প, উপন্যাস, আত্মজীবনী পড়তে অনেক ভাল লাগে। স্বপ্ন দেখি সুন্দর এক বাংলাদেশের।

boipagol › বিস্তারিত পোস্টঃ

শহর আর গ্রামের পার্থক্য !!!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৩

গ্রাম আর শহরের পার্থক্য-



০১. শিশিরে ভেজা ঘাষের উপর হাঁটতে ইচ্ছা করছে। গ্রামে থাকলে ইচ্ছা মত হাটুন কোন সমস্যা নেই। কিন্তু শহরে হলে ঘাষের উপর হাটা দূরে থাকুক দাঁড়ানোর জন্য সামান্য মাটি পাবেন না।



০২. জোস্না রাতে গ্রাম সাজে অন্যরকম ভাবে। মনে হয় রাতের মাঝে এক আনন্দদায়ক রহস্যের হাতছানি। অথচ শহরে আগ্রাসী সোডিয়াম বাতির কৃত্রিম আলোতে কখন যে জোস্না রাত পার হয় তা টেরই পাওয়া যায় না।



০৩.ঘন্টার পর ঘন্টা যানের মাঝে আটকে থাকা শহর বাসীর একটা অতিপ্রয়োজনীয় নিত্যকর্ম। গ্রামের মানুষরা এই থেকে সম্পূর্ণ মুক্ত।



০৪. শহরের মানুষরা নতুন দিনের কাগজের পত্রিকাটি ভোর হওয়ার আগেই পেয়ে যায়। গ্রামে তা পৌছতে কিছুটা বিলম্ব হয়।



০৫.পাশের বাড়িতে মারা গেছে এটা জেনেও শহরের অনেক জায়গায় কোন প্রতিক্রিয়া হয় না। আর গ্রামে কেউ মরলে ঐই গ্রামের সবাই তো জানেই অনেক দূরের গ্রাম থেকে লোক চলে আসে মৃত্যু সংবাদ পেয়ে।



০৬.গ্রাম শহরে পরিণত হচ্ছে। কিন্তু কোন শহর গ্রামে পরিণত হয়েছে এই খবর পাওয়া যায় নি।



এবং আরো অনেক পার্থক্য, আপনাদের নতুন কিছু পার্থক্য জানা থাকলে এই পার্থক্য অধ্যায় সমৃদ্ধ করবেন বলে আশা রাখছি।



এরকম হাজারো পার্থক্য আছে। গ্রামকে আমরা ভালোবাসি। তবে আমাদের আচরণে এই ভালোবাসা হয় প্রশ্নবিদ্ধ। দুইদিন বেড়ানোর জন্য গ্রামকে আমরা ভালো মনে করি। কিছুদিন থাকার কথা উঠলে আমরা কেন জানি গ্রামকে ঠিক সহ্য করতে পারি না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৩৯

আমি-মুসাফির বলেছেন: শহরে কারেন্ট নেই, পানি নেই, গ্যাস নেই, গ্রামে পানি আছে আর কারেন্ট ও গ্যাসের প্রয়োজন নেই।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০৮

boipagol বলেছেন: ধন্যবাদ মুসাফির ভাই।
ভাল পার্থক্য দিয়েছেন।

অনেক ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.