নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বৈরাগী মনের গল্প

No Comments

বৈরাগী মন

জগতের এত মায়া, ভালবাসা আর ভালো লাগে না। তাই বৈরাগী হতে চাই .।.।.।

বৈরাগী মন › বিস্তারিত পোস্টঃ

মাফ করবেন...

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৩:২৫

যারা বি.ন.পি/জামাত এর সমর্থক তারা স্ট্যাটাস দেয় আওয়ামীলিগের প্রশংসা করে। এদের মতে আওয়ামীলিগ ই দেশের এক মাত্র সমস্যা।

যারা আওয়ামীলিগের সমর্থক তারা স্ট্যাটাস দেয় বি.ন.পি/জামাত এর প্রশংসা করে । এদের মতে বি.ন.পি/জামাত ই দেশের এক মাত্র সমস্যা।

আর যারা নিজেদের নিরপেক্ষ হিসেবে দাবি করেন তারা স্ট্যাটাস দেন সকল রাজনীতিবিদদের প্রশংসা করে। উনাদের মতে রাজনীতিবিদরাই দেশের এক মাত্র সমস্যা।



#তাদের_সবাইরে_বলতেছি_: ভাই থামেন। বি.ন.পি/জামাত/আওয়ামীলিগ/ রাজনীতিবিদগণ-ই দেশের এক মাত্র সমস্যা না। যদি তাই হইত তাহলে ১/১১ এর পর আজ পর্যন্ত সেনাবাহিণী-ই ক্ষমতায় থাকতো

। শুধু মাত্র গুটি কয়েক রাজনীতিবিদদের জন্য দেশ পূর্বে দুর্নীতি তে চ্যাম্পিয়ন হয় নাই। তাতে আমাদের ও অবদান ছিল। এখনও আছে। আমার একটা ব্যক্তিগত মতামত বলিঃ " আমার কেন যেন মনে হয় যে জাতি যেমন, সে জাতি তেমন নেতা পায়।" কথা টা দেশদ্রহি/জাতিদ্রহির মত শোনা যেতে পারে, কাজেই ব্যাখ্যা প্রয়োজন। দিচ্ছি।



বি.ন.পি/জামাত/আওয়ামীলিগ যে দল নিয়ে-ই কথা বলি না কেন আস্তিক/নাস্তিক এর চেয়ে যে বাপার টা বেশি আলোচিত হয় তা হল দুর্নীতি। এবার কিছু প্রস্নের উত্তর দিন তোঃ " একমাত্র জামাত ছাড়া আর কোন বাংলাদেশি রাজনৈতিক দলের সদস্য গণ বাংলাদেশের বাইরে থেকে আমদানিকৃত?" আপাত দৃষ্টিতে সবাইকেই বাংলাদেশি-ই তো মনে হয় তাই না (ভারত/পাকিস্তানের দালালির কথা বাদ)? তাহলে আমাদের রাজনিতিবীদ গণ এত দুর্নীতিবাজ কিভাবে হলেন? এখন মনে পরে যায় বঙ্গবন্ধুর কম্বল বিষয়ক সেই উক্তিটি। যাক নাই বা বললাম সেই কথা।



উপরের বয়ানের শানে নযুল হলঃ আমরা জাতি হিসেবে ব্যাপক দুর্নীতিবাজ। যেহেতু রাজনিতিবীদরা আমাদের ভেতর থেকেই উঠে আসে, কাজেই তারা যে দুর্নীতিবাজ হবে এটাই স্বাভাবিক। আমরা অনিয়ম করি বলেই সরকারী কর্মকর্তাদের ঘুষ দেই। তারা ঘুষ পাবার আশায় ভাল জায়গায় যাওয়ার জন্য এম।পি, মন্ত্রীদের ঘুষ দেই। এভাবেই চলতে থাকে।



#উপসংহারঃ রাজনীতি নিয়ে কাঁটাছেঁড়া তো বহুত হল। সবাই শুধু সমস্যার-ই বর্ণনা দিয়ে যাই আর সমালোচনা করি। কিন্তু তাতে কি সব সমস্যার সমাধান হবে? হবে না। ফেসবুক এ প্রতিদিন হাজার হাজার সমস্যা পরতে পরতে আমার এই গোবরে ভরা মস্তিষ্কে কিছু সমাধান এর থিওরী ঘোরা ফেরা করে।



১। দেশে প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠাঃ মাইরের উপর ওষুধ নাই। তাই দেশের রাজনীতিবিদ+ আমলা + সরকারী কর্মকর্তাদের যদি বিশ্বাস করানো যায় যে দুর্নীতি ধরা পরলে সকাল বিকাল দুই বেলা পুলিশ এর হাতে অন্যান্য সুবিধার পাশাপাশি ডিম পুশ ও খাইতে হইব তাইলে মনে হয় না কেও দুর্নীতি করার সাহস পাইত। এ জন্য অবশ্যই আইন প্রয়োগকারী সংস্থা গুলো কে সেই লেভেল এ যেতে হবে।



২। দেশের প্রধানমন্ত্রী পদে একজন সৎ, যোগ্য বাক্তির আরোহণঃ আপনার পা যদি পচে যায় কেটে ফেলে দিতে পারবেন কিন্তু বাপার টা যদি হয় মাথার ক্ষেত্রে? তাহলে আপনার মৃত্যু নিশ্চিত। ঠিক এক- ই ভাবে রাজনীতিবিদ/ আমলা /সরকারী কর্মকর্তারা যতই দুর্নীতি বাজ হক না কেন আমাদের এগিয়ে যাওয়া সম্ভব যদি প্রধানমন্ত্রী ভাল হয়।



আমি জানি আমাদের দেশে সৎ লোকের অভাব নেই। কিন্তু রাজনীতি তে উনারা নামতে চায় না। এভাবে যদি সব সৎ মানুষ গুলো নিজেকে গুতেয়া রাখে তাহলে চোর বাটপার -ই তো যাবে রাজনীতি তে। আর তারা হয়ত ফেসবুক এ লিখবেনঃ "আমার রাজনীতি তে যাবার সুযোগ ছিল, কিন্তু ক্ষমতার মোহ আমাকে টানে না।"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.