| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমরা সবাই লিখতে বলো
লেখা কী আর হয়,
লিখতে গেলেই কথাগুলো
এলোমেলো হয়।
শব্দ বলে আমায় নাও
বাক্য বলে না,
মন বলে আমায় নাও
দয়া করো না।
গদ্য বলে আমায় ধরো
সহজ বড় লেখা,
পদ্য বলে কী করো
ছন্দে সহজ লেখা।
বর্ণগুলো অলস ঝুমে
কেটে যায় দিন,
রাত যায় ঘুমে ঘুমেে
আসে না সুদিন।
বুঝলে বুঝি বন্ধুরা সব
লেখা কেন বেরোয় না,
লেখার কাজ বড় আজব
সবাইকে যে মানায় না।
তবুও যে কী ভেবে
লেখালেখির চেষ্টা,
বুকের ভেতর ওঠে কেঁদে
অনুকাব্যের তেষ্টা।
২|
০৭ ই জুন, ২০১৪ রাত ৯:২৬
বজ্রকান্ত বলেছেন: একজন ঘূণপোকা দারুণ লাগলো আপনার মন্তব্য। অনুপ্রেরণা পেলাম। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৪ রাত ১২:৩০
একজন ঘূণপোকা বলেছেন:
সুন্দর, আশা করি অনুকাব্যের তেষ্টা মেটাবেন।
ব্লগে স্বাগতম।
হ্যাপি ব্লগিং