নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হলদে পাতা

শিশুতোষ গল্প লেখক

বজ্রকান্ত

শিশুতোষ গল্প লেখক

বজ্রকান্ত › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছেঘুড়ি

১২ ই জুন, ২০১৪ সকাল ৯:৩১

আমি এক ইচ্ছেঘুড়ি তোমার হাতে নাটাই

নির্ভাবনায় তাইতো আমি দিনরাত্রি কাটাই||

সুতোর ঐ শক্ত টানে চলে আসি কত কাছে

ছাড়লে সুতো ধীরে ধীরে চলে যাই দূরের কাছে

সুতোর এই টানাটানি কোনটা যে হটাই

আমি এক ইচ্ছেঘুড়ি তোমার হাতে নাটাই।

থাকবে বলে এ ধরায় বলো না কে থাকতে পায়

যাবার বেলায় শুধু শুধুই করো কেন হায় হায়

আসা-যাওয়ার মাঝখানে বৃথা কী সব খাটাই

আমি এক ইচ্ছেঘুড়ি তোমার হাতে নাটাই।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.