নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হলদে পাতা

শিশুতোষ গল্প লেখক

বজ্রকান্ত

শিশুতোষ গল্প লেখক

বজ্রকান্ত › বিস্তারিত পোস্টঃ

দ্বিতীয়ার চাঁদ

৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৪

ফিলিস্তিনের ধ্বংস্তূপে কান্নার আহাজারি

স্বজনের হারানো ব্যথায় বাতাস কেবলই ভারি।

বেঁচে যাওয়া মানুষের বুকে নীরব অভিমান

বিশ্ববিবেক তুমি কি তার দিয়েছো সম্মান!

মরণ যন্ত্রণায় ছটফটানো সকরুণ আর্তনাদ

তারই ফাঁকে আকাশে ওঠে দ্বিতীয়ার ঐ চাঁদ।

খুশির জোয়ার পৃথিবীজুড়ে ভাসে নিরবধি

রক্তবন্যায় টলমল গাজা যেন রক্তের নদী।

মৃতের পাশে বুক চাপড়ায় কতো শত মা

জগধাত্রী রূপে তুমি কেন করো ওদের ক্ষমা।

অভিশাপের নিঃশ্বাসে জাগুক ভূজঙ্গফণা

মানবতার জয় হোক যুদ্ধ নয় এক কণা।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.