নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখের সন্ধানে

ভালোবাসায় ঈশ্বর .. ভালোবাসায় তুমি .. ভালোবাসায় আমি .. ভালোবাসায় অন্য সবাই...

বোকা মানবী

সুখের সন্ধানে

বোকা মানবী › বিস্তারিত পোস্টঃ

আমার নাস্তিক ভাবনা !:#P

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯

অনেক দিন থেকে একটা ব্যাপার আমার মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে একটু লিখব বোলে সময় করতে পারছিলাম না। যা হোক আমি আস্তিক নাকি নাস্তিক তা কখনো ভেবে দেখিনি। কখনো নিজেকে আস্তিক না নাস্তিক এটা জাহির করার চেস্টাও করিনি। আমি নিজেও খুব একটা ধর্ম পালন করিনা বা কাউকে পালন করতে উৎসাহিতও করিনি।আবার কোন ধর্মকেও কখনো ছোট করে দেখিনি, কুৎসা রচনা করিনি কোন ধর্ম নিয়ে।এমন কোন কথা বলিনি জাতে কোন ধর্মের অনুসারীরা কষ্ট পায়। কিন্তু আমি দেখে অবাক হই এক শ্রেণীর মানুষ যারা খুব উঠে

পড়ে লাগে নিজেকে নাস্তিক প্রমান করতে। এও দেখা যায় তারা একটা ধর্মীয় অনুভুতিতে বার বার আঘাত করতে থাকে।কিন্তু একটু খেয়াল করলে দেখা যায় সামাজিক ভাবে এরা কোনোনা কোন ধর্মের নিয়ম নীতি মেনে চলছে, আরএকটা ব্যাপার দেখে আমার খুব হাসি পায় যখন এসব মানুষের ধর্মীয় কোন অকেসন আসে তখন দেখা যায় এরা সেই ধর্মকে পুজি করে বিভিন্ন লেখা লেখে,আবার বিভিন্ন প্রোফাইলে দেব দেবী বা বুদ্ধের ছবি লাগিয়ে দেয়ে ধার্মিক সাজে। আমি কিছুতেই ভুঝিনা কেন

এরা আপ্রাণ চেষ্টা করে নিজেকে নাস্তিক প্রমানের জন্য। হা তবে এদের বলা চলে এরা কোন এক ধর্মের বিদ্বেষী। আমার ধারনা পৃথিবীর সব ধর্মই মানুষের কল্যাণে আবির্ভূত হয়েছে। আমি ধর্ম পালন করিনা এটা আমার নিজস্ব ব্যাপার । তাই বোলে কোন ধর্মকে আঘাত করার কোন অধিকার আমার নাই।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: ভালো লাগলো!!!

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

বোকা মানবী বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন

২| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

শিক কাবাব বলেছেন: আপনে ছাত্র। আপনার পিতা আপনের শত্রু। আপনার পিতা নিতান্তই এক বেকুফ পার্সন। কারণ আপনার পিতা আপনাকে পড়ালেখা করতে বলে। দেখেনতো ভাই, পড়ালেখা কি মানুষে করে? অনেকে বড় বড় ডিগ্রি নিয়ে সামান্য কয়েক হাজার টাকা বেতনে কেরানীর চাকরী করে। আবার ব-কলম ব্যক্তিরাও কোটি কোটি টাকা কামাচ্ছে। আপনি ঠিকই বুঝছেন যে পড়ালেখার দাম নাই, কিন্তু আপনার পিতা বুঝল না।

আপনি বলতে চাচ্ছেন, আমি ছাত্র হতে পারি। আমি ছাত্র, ঠিক আছে। কিন্তু আমি বই পত্রের ধার ধারি না। কে ফার্ষ্ট হয় কে ফেল করে আমি খবর রাখি না। খবর রেখে লাভ কি।

যা হোক আমি আস্তিক নাকি নাস্তিক তা কখনো ভেবে দেখিনি
আপনে ভেবে দেখেননি। কিন্তু আপনার ভাবনাটা আমি ভেবে দেই। আপনি যদি আস্তিক হতেন, তাহলে আপনার ধর্মের পক্ষে কিছু বলতেন, ধর্ম পালন করতেন। যেহেতু নাস্তিকরা কিছুই করে না, ধর্ম নিয়ে মাথা ব্যাথা নেই, সেই হিসাবে আপনাকে নাস্তিক হিসাবে গণ্য করা যায়।

সারা দুনিয়ার ৯০% মানুষই ধর্ম পালন করে। ১০% নাস্তিক হতে পারে। বাহ ! ৯০% মানুষ বেক্কল, আর এই ১০% নাস্তিকই বুদ্ধিমান।

তাই বোলে কোন ধর্মকে আঘাত করার কোন অধিকার আমার নাই।
মানুষকে নিজ ধর্মের দিকে টানা, ইসলাম ধর্মের হুকুম।

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯

বোকা মানবী বলেছেন: না ভাইয়া আমি আস্তিক নাস্তিক কোনটাই নই... আমি খুব একটা ধর্ম পালন করিনা... তাই বোলে ধর্ম বিদ্বেষী নই... চমৎকার বলেছে ধন্যবাদ।

৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

পুংটা বলেছেন: আপনি হলেন পেটকাটা... দুধভাত। B-))

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১

বোকা মানবী বলেছেন: যেমন আপনার নাম,তেমন আপনার চেহারা ভালো কথা মুখে আসবে কিভাবে

৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

পুংটা বলেছেন: আপনি, না ঘরকা না ঘাটকা :-P

৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

শিক কাবাব বলেছেন: লেখক বলেছেন: না ভাইয়া আমি আস্তিক নাস্তিক কোনটাই নই

আস্তিক না হলে তাকে বলে নাস্তিক। নাস্তিক না হলে তাকে বলে আস্তিক। আমি পুরুষ না, মহিলাও না, হিজরাও না।

ভাই, আমারে একটা ট্যাবলেট দিতে পারবেন? আমার মাথা ঘুরতাছে।

৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

এ যুগের শ্রীকান্ত বলেছেন: আমার মাথায় প্রব্লেম না পোস্টটাই এলোমেলো বুজতেছিনা :( :( :( :(

৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭

শার্লক বলেছেন: ঐসব নাস্তিকরা আবার কোন একটা বিশেষ ধর্মের উৎসবে খুব সক্রিয় দেখা যায়, বলা যায় সেটা তারা যথাযথ ভাবে পালন করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.