| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-এই রুদ্র ওঠ্ । আরে ওঠ্ না ।
- কে ?
- আমি বিজয় ।
- আরে তুই এখানে ? কয়টা বাজে ?
- আটটা বাজে । যা হাত মুখ ধুয়ে রেডি হয়ে আয় । আজকে সারাদিন ঘুরবো ।
- দাঁড়া, তাহলে সন্জয়কেও কল দিয়ে আসতে বলি ।
রুদ্র : হ্যালো সন্জয় ! বিজয় আমার বাসায় আসছে । তুই তাড়াতাড়ি আয় ।
সন্জয় : কি ? বিজয় তোর বাসায় ? এটা কীভাবে সম্ভব । দাঁড়া, আমি এক্ষুনি আসছি । ........................
- কিরে তোর হইছে ? সন্জয় তো এসে পড়ছে ।
- হ্যাঁ , চল বের হই ।
[ রুদ্র, সন্জয় আর বিজয় সারাদিন ঘোরাঘুরি করল । ঘুরতে ঘুরতে রাত আটটা বেজে যায় ]
বিজয় : দোস্ত, আমার চলে যাওয়া লাগবে । আমাকে একটু রেলস্টেশন পর্যন্ত পৌছে দিয়ে আয় ।
সন্জয় : নাহ ! কখনোই না । তোকে স্টেশনে রেখে আসবো আর তুই আবার একটা দুর্ঘটনা ঘটাবি।
বিজয় : যেই মানুষটা চলে গেছে সেই মানুষটা আবার দুর্ঘটনা ঘটাবে কি করে ?
[ রুদ্র আর সন্জয়ের চোখে জল চিকচিক করছে ।]
রুদ্র বিজয়কে জড়িয়ে ধরে এবং বলে- মাঝে মাঝে আসিস ।
-ঠিকাছে । এবার তাহলে যাই ।
বিজয়ের যাওয়ার পথে তাকিয়ে থাকে সন্জয় আর রুদ্র । কিছুদূর যাওয়ার পর বিজয় পেছনে ফিরে তাকায় আর রুদ্রকে বলে - নারে দোস্ত, একেবারেই চলে যাই । আর কখনো আসবো না ।
রুদ্র আর সন্জয় কোনো উত্তর দেয় না । নিশ্চুপ দাঁড়িয়ে থাকে ।
[ খুব একটা গুছিয়ে লিখতে পারি নি । আসলে এমন একটা স্বপ্ন আমি গত পরশু রাতে দেখি । বিজয় নামে আমাদের এক ফ্রেন্ড ছিল । সে এক মাস আগে ট্রেনের নিচে চাপা পড়ে সুইসাইড করে ]
বিঃদ্রঃ সবগুলো নাম বানানো । কোনোটাই প্রকৃত নাম নয় ।
©somewhere in net ltd.