| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ চাকরি চেয়েও পায়না, আর এখন আমার দুটো চাকরি। আমি আছি জটিল সমস্যায়। আমি বর্তমানেএকটি সরকারি হাই স্কুলে জব করি। দ্বিতীয় শ্রেণীর চাকরি হওয়া সত্ত্বেও রসায়নের স্যার হিসেবে প্রাইভেট পড়িয়ে বেশ কিছু টাকা আয় করি কিন্তু সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার পোষ্টে আবেদন করলে আমি এই চাকরিটাও পেয়ে যাই। এখন আমি কী স্কুলের চাকরি ছেড়ে দিয়ে ব্যাংকে যোগদান করব?ব্যাংকেনাকি বড় হওয়ার অপার সম্ভাবনা আছে।আমি খুবই মানসিক অসস্তিতে আছি। এখন আমি কী করব?
২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৬
শীতল মানব বলেছেন: ধন্যবাদ, দেওয়ান কামরুল মন্তব্য করার জন্য।
ভাই প্রাইভেট না পড়িয়ে উপায় নাই। আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমনই যে শিক্ষার্থীরা প্রাইভেট পড়তে আসবেই। আমি তো আমার ক্লাসে সর্বোচ্চ চেষ্টা করি পড়া শেষ করার, কিন্তু স্কুল বন্ধ থাকে অনেক সময় ফলে সিলেবাস শেষ হয় না।
আর একজন শিক্ষকের কতই বেতন? বর্তমান সমাজে এই অল্প বেতনে চলা খুব কষ্টকর।
২|
২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩২
মহিদুল বেস্ট বলেছেন: Bank এ ঢুকুন জনাব...
শেষ জীবনে অবসরের পর আবার পড়াতে পারবেন...
২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৭
শীতল মানব বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
৩|
২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:০৩
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভাই আমারও ওই একি কথা ব্যাংক এ ঢুকুন , তারপর দুই একটা বিদেশী ডিগ্রি নিয়ে আসেন , আশা রাখি ভালো পজিশন এ থাকবেন ।
৪|
২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:০৭
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: শেষ একটা কথা বলি ইদানিং কিন্তু ব্যাংকার ভাইদের ডিমান্ড অনেক
২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৫১
শীতল মানব বলেছেন: ধন্যবাদ আপনাকে।
চাকুরি দুইটি হওয়ার কারণে কনফিউজড। মনে হয় ব্যাংকেই চলে যেতে হবে।
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২০
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভাই স্কুল এ যদি পড়ান তাহলে একটা আলাদা সন্মান আছে , এছাড়া আপনি রসায়নের ছাত্র প্রাইভেট পরাইয়া ভালো ইনকাম করতে পারবেন কিন্তু ভাই আমার কাছে প্রাইভেট পরানোটা নিতিহীন কাজ মনে হয় , কারন সরকার আপনাকে বেতন দিচ্ছে । আপনি কেন স্কুল এর বাহিরে আলাদা পরাবেন যা পড়ার স্কুলে পড়ান , যেন ছাত্রদের আপনার কাছে আলাদা ভাবে না যাওয়া লাগে । টাকা নিয়ে যদি ছাত্র পড়ান একদিন ওই ছাত্র ঠিক বলবে আমি এই স্যার এর কাছে টাকা দিয়ে রসায়ন পরতাম ।
তার চেয়ে ভালো সিনিয়র অফিসার হিসাবে ঢুকে যান , এখন ব্যাংকারদের সন্মান বেশী , কিন্তু চলতে একটু কষ্ট হবে তারপরও আপনি প্রথম শ্রেণীর কর্মকর্তা হবেন । এছাড়া ব্যাংকার দের জন্য নিজ ব্যাঙ্ক থেকেও মনে হয় লোনের ব্যাবস্থা আছে । আশা করি আপনার সংসার ভালো চলে যাবে ।
আপনার সৌভাগ্য কামনা করি ।