| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শান্ত কুটির
প্রতিটাদিন অসম্ভব রকম বৃত্তাকার গড়াতে গড়াতে যেখানে শুরু আবার সেখানেই শেষ
অনেকদিনের শখ নিজের ঘরে একটা এসি লাগাবো কিন্তু যখনই কিনব ভাবি তখনই অন্য কোন কাজে টাকা খরচ হয়ে যায়। এবার হঠাৎ পরিবারের অসুস্থতা সেই শখ টাকে একরকম প্রয়োজনীয়তায় রুপান্তরিত করলো। কিন্তু সমস্যা রয়েই গেল, টাকা কম । তো ভাবলাম এই সুযোগে একটু কম টাকায় দেশি পন্য কিনে নিজের সাথে সাথে দেশেরও কিছুটা উপকার করি। যেই চিন্তা সেই কাজ। নাচতে নাচতে ওয়ালটন এসি কিনে বাড়ি ফিরলাম। কিন্তু তখন বুঝতে পারি নাই দেশি যন্ত্রের সাথে কি পরিমান যন্ত্রনা নিয়ে আমি বাড়ি যাচ্ছি। যদিও বাংলাদেশে সব কোম্পানির এসির ইন্সটলেশন ফ্রি কিন্তু ওয়ালটনকে ইন্সটলেশনের জন্য ৩০০০ টাকা আগেই জমা দিতে হয়েছিল তারপরও আমার এসি বাক্স বন্দি হয়ে থাকলো দীর্ঘ ৩০ ঘন্টা। ওনাদের সম্মানিত ইন্জিনিয়ার সাহেবের সময় হয়না। । প্রচন্ডে গরমে পরিবারের অসুস্থতা আরও বেড়ে গেল। অবশেষে ইন্জিনিয়ার সাহেব আসলেন, ২-৩ ঘন্টা সময় নিয়ে এসি ফিট করলেন। মনে মনে শান্তি পেলাম এবার ঠান্ডা বাতাসে শরীর মন ঠান্ডা করবো। দরজা জানালা বন্ধ করে বিসমিল্লাহ বলে এসি ছাড়লাম কিন্তু রুম ঠান্ডা হওয়ার বদলে গরম হয়ে একপ্রকার ওভেন হয়ে গেল। সম্মানিত ইন্জিনিয়ার কারন ব্যখ্যা করলেন প্রথম ছাড়া হয়েছে এজন্য একটু সময় লাগছে। দড়জা জানালা বন্ধ থাকার কারনে ৩ ঘন্টা এসি চালানোর পর রুমের তাপমাত্রা আরও বেড়ে গেল। ওনাদের কে ফোন করা হলো, বললো আজকে এসি বন্ধ রাখেন কাল আমদের সিনিয়র ইন্জিনিয়ার গিয়ে চেক করবেন। যথারিতি ইন্জিনিয়ার আসলেন চেক করে জানালেন মাল খারাপ চেন্জ করতে হবে। চেন্জ করা হলো, সারাদিন ধরে ফিট করা হলো। আবার ভাবলাম যাক এবার নিশ্চই আর কোন প্রবলেম হবেনা। কিন্তু আমার যন্ত্রনার অবসান এবারও হলোনা। এসি ছাড়া হলো কুয়াশার মত বাতাস আসতে লাগলো আর টপ টপ করে এসি দিয়ে পানি পড়তে লাগলো। পাঠক একবার অনুমান করুন এটা আমার এসি কেনার চতুর্থ দিন, পরিবার অসুস্থ, এতগুলো টাকা খরচ, প্রচন্ড গরম, একবার এসি চেন্জ করার পরও এই অবস্থা মেজাজ কতটুকু ঠিক থাকে? ওদের সাথে রাগারাগি করলাম, বললো যে এসি টা বন্ধ রাখুন আমাদের ইন্জিনিয়ার কাল গিয়ে পরীক্ষা করবে। পঞ্চম দিনে ইন্জিনিয়ার এসে বললো মাল খারাপ চেন্জ করতে হবে। আমার মেজাজ তখন সপ্তমে। ইচ্ছা করছিল এসিটা ঐ ইন্জিনিয়ারের মাথায় ভাঙ্গি। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বললাম। এই এসি আর আমি নিবই না, আমি আমার টাকা ফেরত চাই । শেষে অনেক ঝগড়া ঝাটি আর দেন দরবারের পর এসি ফেরত দিয়ে টাকা ফেরত পেলাম। কিন্তু ইতোমধ্যে আমার ১০,০০০ টাকা বিভিন্ন ভাবে খরচ হয়ে গেল। এরপর কানে ধরলাম যদি টাকা থাকে তো দামি জিনিস কিনবো না থাকলে কিনবো না তবে সস্তা জিনিস আর নয়। যারা ইতোমধ্যেই ওয়ালটল দেশীয় পন্য ভেবে গর্ব বোধ করেন তারা হয়ত আমার এ পোস্ট পড়ে কষ্ট পেতে পারেন। কিন্তু আমার এ পোস্ট তাদের জন্য যারা অনেক কস্টের টাকা দিয়ে দেশীয় পন্য কেনার জন্য অপেক্ষায় আছেন। দেশীয় পন্যের সাথে আমার কোন বিরোধ নাই কিন্তু তার সাথে হয়রানি যদি এই পরিমানের হয় তাহলে আমার আপত্তি আছে। আমার যদি দেশপ্রেম থাকে তো দেশেরও আমার প্রতি প্রেম থাকা উচিৎ। আমি টাকা খরচ করে হয়রানি কেন কিনবো? আর ওয়ালটন কোম্পানির কেউ যদি এই পোস্ট পড়েন আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আগে ভালো প্রডাক্ট বের করার চেষ্টা করেন তারপর প্রচার করেন। এভাবে মানুষের দেশপ্রেমের আবেগ কে পুজি করে দেশীয় পন্যের নামে নিম্নমানের পন্য দিয়ে মানুষকে হয়রানি করবেন না। ( এই পোস্টের প্রতিটা লাইন বাস্তব কোথাও এতটুকু বাড়িয়ে লেখা হয়নি)
২০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩২
শান্ত কুটির বলেছেন:
(
(
(
(
(
(
(
(
(
(
(
(
(
(
(
(
(
(
২|
২০ শে জুন, ২০১৩ বিকাল ৪:২৩
জামিল আনসার বলেছেন: একটু কম খরচের বাজেটে ক্যারিয়ার এসি কিনতে পারেন। আমার অফিসে তিন বছর ধরে চলছে, কোনো প্রবলেম ছাড়াই।
২০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩৩
শান্ত কুটির বলেছেন: পরে বহু কষ্টে একটা এলজি এসি কিনছি। এখনও ভালই চলতেছে।
৩|
২০ শে জুন, ২০১৩ বিকাল ৪:২৩
চারশবিশ বলেছেন: আপনাদের এই ত্যাগই হয়তো একদিন
আমাদের দেশিয় পন্য একদিন মাথা তুলে দারাবে
৪|
২০ শে জুন, ২০১৩ বিকাল ৪:২৪
প্যাপিলন বলেছেন: আমার জানামতে ওয়াল্টন সব যন্ত্রাংশ চায়না থেকে আমদানী করে এখানে এসেম্বল করে, কোন যন্ত্রাংশ তৈরি করতে পারেনা। জিনিষ একই....... সস্তা চাইনিজ মাল...এখন পছন্দ আপনার চাইনিজ এসেম্বলড মাল কিনবেন নাকি একই মাল দেশে এসম্বলড হওয়াটা কিনে দেশেপ্রেম দেখাবেন
৫|
২০ শে জুন, ২০১৩ বিকাল ৪:২৯
দূর আকাশের নীল তারা বলেছেন: ওয়ালটন প্রিজ কিনে ভুগতেছি।
৬|
২০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩০
এ সামাদ বলেছেন: আমার মোটরসাইকেল ও ফ্রিজ দুইটাই ভালই চলতেছে।
আসলে কপালের দোষ মনে হয়।
৭|
২০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫২
মদন বলেছেন: ![]()
৮|
২০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫৩
নষ্ট ছেলে বলেছেন: আমাগো টিভি তো ভালই চলতাছে।
৯|
২০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫৫
মদন বলেছেন: এলজি এর মডেল নং আর দামটা যদি একটু জানাতেন ...
১০|
২০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫৯
জামিল আনসার বলেছেন: মদন ভাই, এই লিংকে দেখেন Click This Link
১১|
২০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৪
ভদ্রসমাজ বলেছেন: দেশি পন্যের প্রতি সন্মান দেখাতে গিয়ে ওয়ালটন ফিউশন ১১০ মোটরসাইকেল কিনে ধরা খেয়েছি।
১২|
২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০২
বিশ্বাস করি 1971-এ বলেছেন: Jotil mamu walton dada asole je vada......
১৩|
২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০২
বিশ্বাস করি 1971-এ বলেছেন: Jotil mamu walton dada asole je vada......জ
১৪|
২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০২
বিশ্বাস করি 1971-এ বলেছেন: Jotil mamu walton dada asole je vada......জ
১৫|
২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২০
নক্শী কাঁথার মাঠ বলেছেন: আমিও সস্তা কেনার চিন্তা করেছিলাম, পরে অনেক ভেবে-চিন্তে দেড়টন জেনারেল উইন্ডো টাইপ এসি লাগিয়েছি। দেয়াল ভেঙ্গে এই এসি লাগানো বিরাট যন্ত্রনা কিন্তু একবার লাগিয়ে ফেলতে পারলে আর চিন্তা নেই। স্প্লিট টাইপ এসিতে কিছুদিন পর পর মেইনটেনেন্সের কাজ করতে হয়, উইন্ডোতে এসব কিছুই লাগেনা, গ্যাসও ভরা লাগেনা। চালাবেন আর বাতাস খাবেন, আর এসি চালানোর সাথে সাথে ঘর ঠান্ডা। বছরে একবার পরিস্কার করলে ভালো, না করলেও চলে।
১৬|
২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
bakta বলেছেন: নেতাজী সুভাষচন্দ্র বোস ছিলেন বিরাট দেশপ্রেমী কিন্তু বিয়ে করেছিলেন বিদেশী মেয়েকে। হয়তো ভরসা পেয়েছিলেন বলে :-) ।
তাই বলে তো উনার মন থেকে দেশপ্রেম উধাও হয়ে যায় নি ।
১৭|
২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
মুদ্রা সংগ্রাহক বলেছেন: আপনি নিজেকে নিজেই প্রশ্ন করুন, সত্যি কি দেশী পন্য বলে কিনতে চেয়েছিলেন নাকি সস্তা বলে কিনতে চেয়েছিলেন ? যাই হোক এলজি এসি এমন জ্বালান জ্বালিয়েছে যে এখন এলজি শুনলেই আমার গা জ্বলে। কিন্তু আপনার ক্ষেত্রে আবার ভাল চলছে...সুতরাং কপালের দোষ ভেবে ছেড়ে দেন....
আজ যদি ওয়ালটন খুব ভাল মানের জিনিষ তৈরী করে এবং তার দাম যদি তথকথিত বিদেশী ব্র্যান্ডের চেয়ে কিছুটা বেশী হয়, তাইলে কি আপনি তাদের প্রোডাক্ট কিনবেন?
দামী প্রোডাক্ট এর কথা বাদ দিলাম.....যখন পেট্রোলিয়াম জেলী বা সাবান কিনতে যান তখন কি মেরিল কিনেন? অ্যারোমেটিক সাবানে র কোয়ালিটি লাক্স এর চেয়ে ভাল হলেও কেন আমাদের দেশে সবচেয়ে বেশী বিক্রিত সাবানের নাম লাক্স?
উন্নত দেশের কথা বাদ দিন, আমাদের সাথে ভারতের লোকের কি পার্থক্য জানেন তো? এ ঘটনা যদি ওদের সাথে ঘটত তাহলে দেশীয় কোম্পানী বলে হয়ত গুষ্টি উদ্ধার করত না........দেশের লোক এতদিন দেশীয় পণ্য কিনেছে বলেই কিন্তু আজ ওরা নিজেরা গাড়ী বানায়...আমরা অন্য দেশের গাড়ীতে চড়ে আত্মতুষ্টিতে ভুগতে থাকি....
১৮|
২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
রাতুল রেজা বলেছেন: সমবেদনা রইল আপনার ওপরে। বাংলাদেশি ইলেক্ট্রনিক পন্য তে আমার না
১৯|
২০ শে জুন, ২০১৩ রাত ৮:০২
সিদ্ধার্থ. বলেছেন: একটু কষ্ট করেন ..তাও দেশী জিনিস কেনাই ভালো ।দেখেবন কয়েকদিন পর আপনার দেশের এই কোম্পানি বিদেশে রপ্তানি করবে ।তবে ওদের কাস্টমার কেয়ার এ সবসময় রিপোর্ট করতে থাকবেন, যাতে ওরা সচেতন হয় ।
২০|
২১ শে জুন, ২০১৩ সকাল ৯:৩৮
পথহারা সৈকত বলেছেন: আমার অফিসে ৫৪টা ২ টন ওয়াল্টন এসি চলতেছে ৩ বছর ধরে, ভালোই তো..........
২১|
০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ওয়াল্টন মোটর সাইকেলের একটা খুবই গুরুত্ব পূর্ণ জিনিষ ১০০ % দেশি, তা হল চাক্কার বাতাস ।
২২|
২০ শে মে, ২০১৪ রাত ১১:৪৬
সিস্টেম বলেছেন: আমার টা ভাল চলতেছে
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৩ বিকাল ৪:১৩
এন ইউ এমিল বলেছেন: